It Firoz-আইটি ফিরোজ

It Firoz-আইটি ফিরোজ Dream for better It solution,
অনলাইনে কিভাবে সঠিক উপায়ে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে এই পেজে।

26/02/2025

(•Shortcut Keys System•)
CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications
ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit program, close current window
ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
ALT+ENTER. . . . . . . . . . . . . . Opens properties dialog
ALT+SPACE . . . . . . . . . . . . . . System menu for current window
ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . opens drop-down lists in dialog boxes
BACKSPACE . . . . . . . . . . . . . Switch to parent folder
CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
SHIFT+DELETE . . . . . . . . . .

09/02/2023

❤️ভ্যালেন্টাইন্স গিফট সবার জন্য❤️
Windows 10/11 Pro Original Activation Key Retail - Lifetime

🗝️: NV9Y8-HH8CP-JMFC9-8WT78-HMH26

🗝️: NPC2B-FFT8M-69Q8G-D79GJ-CPQGY

🗝️: 9QNGC-GYTFR-RFM98-6RMDM-HT9TY

🗝️: 2PF7N-Y2YF3-KC9HQ-8X4TY-K766T

🗝️: NFYFW-4M8BK-2K3BJ-4JX7M-X4R9M

🗝️:4N6-87B8B-F3TMM-3738P-FX7PY

🗝️:2JXNC-BXTB2-37RYG-RHKPD-RJP6M

🗝️:9Y8-HH8CP-JMFC9-8WT78-HMH26

💠Office 2019💧

🗝️: QNHHK-PVMTM-6WD67-M3632-2DM86

-Office LTSC 2021
🗝️: FNGR3-BGFY9-G3DJQ-868W8-WB8PX

-Microsoft Office Professional Plus 2010
🗝️: GQRKC-JWXFQ-8HH9K-4C3YM-9M7HT

12/10/2022

পাব্লিসিটির চেয়ে রিয়েলিটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
অপেক্ষায় থাকেন আর কিছুদিনের ভিতর দেখা যাবে আমাদের কার কত জনপ্রিয়তা ছিলো ফেবুতে। ঠিক এইরকমি গুগল প্লেস্টোরের অবস্থা ছিলো। লাখ লাখ ভুয়া এপস পাবলিশড ছিলো। এই ধরেন আপনার দরকারি কোন এপস প্লেস্টোরে খুজছেন? কিন্তু সেই দরকারি এপস এর সাথে সিমিলার অনেক এপস সামনে এসে হাজির। তাহলে ক্যামনে বুঝবেন আসল এবং নকল? সমস্যায় পরতে হতো আমি কোন এপস ইন্সটল দিব! সমস্যার সমাধান কিন্তু গুগল করা শুরু করেছে বেশ কয়েক বছর আগে থেকেই। দেরিতে হলেও ফেসবুক শুদ্ধিকরণ অভিযান শুরু করেছে। এখন দেখার বিষয় আমাদের লোক দেখানো ফলোয়ারের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকে। তবে ফেসবুক যখন মেটাতে কনভার্ট হচ্ছিলো তখনি কিছুটা আচকরা যাচ্ছিলো নতুন কিছু শক্ত ডিসিশন আসছে। শুভ কামনা মেটা ডেভেলপার টিমকে।

স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও চালানো যাবে হোয়াটসঅ্যাপ।মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্র...
27/08/2022

স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও চালানো যাবে হোয়াটসঅ্যাপ।

মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদানে ফোনে নেট থাকা বাধ্যতামূলক। তবে এ মেসেজিং প্ল্যাটফরমের নতুন ফিচারে এবার ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। সম্প্রতি উইন্ডোজ গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন অ্যাপ নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে এ অ্যাপ ডাউনলোড করা যাবে। আগে অনেকেই কোম্পানির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ থেকে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন। সেই অ্যাপ ডিলিট করে নতুন অ্যাপ ইনস্টল করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

যেভাবে অ্যাপ ডাউনলোড করবেন
কম্পিউটারে মাইক্রোসফট স্টোর থেকে নতুন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার পরে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে। একবার এ অ্যাপ কম্পিউটার থেকে লগ ইন হয়ে গেলে ফোনে ইন্টারনেট না থাকলেও কম্পিউটার থেকে এই মেসেজিং অ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। তবে সেই ক্ষেত্রে কম্পিউটার অথবা ল্যাপটপে সক্রিয় ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক।

যেভাবে ব্যবহার করবেনঃ-

শুরুতেই উইন্ডোজ কম্পিউটারে মাইক্রোসফট স্টোর ওপেন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। এরপরে এ অ্যাপ কম্পিউটারে ওপেন করলে স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন। এই কোড ফোন থেকে স্ক্যান করতে হবে। এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনি থেকে লিংকড ডিভাইসেস অপশন সিলেক্ট করুন। এবার লিংক ডিভাইসেস অপশন সিলেক্ট করলে ফোনে ক্যামেরা ওপেন হবে। এবার স্ক্যান করতে হবে কম্পিউটার ডিসপ্লের কিউআর কোড। এ কোড স্ক্যান করলে কম্পিউটারে লগ ইন হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। একবার লগ ইন হয়ে গেলে ফোনে ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক নয়। শুধু কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে হোয়াটসঅ্যাপ। তবে কিউআর কোড স্ক্যান করার সময় ফোন ও কম্পিউটার উভয় ডিভাইসেই সক্রিয় ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA),এর সিলেবাস অনুযায়ী ফ্রিল্যান্সিং কোর্স।সরাসরি(১ ও ২ নং) ও অনলাইন (৩-৬)নং কোর্সGraph...
08/08/2022

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA),এর সিলেবাস অনুযায়ী ফ্রিল্যান্সিং কোর্স।
সরাসরি(১ ও ২ নং) ও অনলাইন (৩-৬)নং কোর্স
Graphics Design for Freelancing Level-3 (NSDA)
Web Design for Freelancing Level-3 (NSDA)
WordPress Theme Customization. (online batch)
Web Design and Development Course(PHP and MySQL) (Online batch)
Digital Marketing (Online)
Video Editing (Online Course)
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ায় নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহে অনলাইন /সরাসরি প্রশিক্ষণ গ্রহণের নিমিত্তে আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাকযোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদন করতে ভিজিট করুনঃ https://nactar.org/sc/index.php
অথবা ভিজিট করুনঃ http://nactar.gov.bd/

04/01/2022

লাইফ ইজি করার পার্সপেক্টিভ
1) Everyone has problems:
এমন চিন্তা করার কোন কারণ নাই যে দুনিয়ার সব প্রব্লেম ই তোমার লাইফে চলে আসছে। অন্য কারো লাইফে কোন সমস্যাই নাই। বরং একটু খোঁজ নিলেই দেখা যাবে। সবার লাইফেই কম বেশি-- পার্সোনাল, ফাইনান্সিয়াল, ফ্যামিলি, রিলেশনাল, হেলথ, এডুকেশনাল, ক্যারিয়ার, বস দেখতে পারে না, প্রতিবেশী, জমি-জমা, ল্যাপটপ ঠিক মতো চলে না, ব্রডব্যান্ড নিতে পারছে না। অর্থাৎ কিছু না কিছু সমস্যা আছেই। যেগুলা বাহির থেকে দেখলে আমরা বুঝতে পারি না।

যখন তুমি রিইলাইজ করবে-- তোমার জীবনে সমস্যা আছে অন্য সবার লাইফেও তেমন সমস্যা আছে --ভাবতেই তোমার ভিতরটা অনেক হালকা হয়ে উঠবে।


2) No one has a Perfect Life:
দূর থেকে অন্য অনেকের জীবন পারফেক্ট মনে হয়। পারফেক্ট ক্যারিয়ার, পারফেক্ট কাপল, পারফেক্ট জিনিয়াস, পারফেক্ট লাইফ, পারফেক্ট ফিউচার। কিন্তু একটু ডিটেইল এ খোঁজ নিলেই বুঝতে পারবে-- তারাও অন্য সবার মতো ইম্পারফেক্ট। তারাও মিস্টেক করে। তারাও ভুল ডিসিশন নেয়। তারাও গ্যাঞ্জাম পাঁকিয়ে ফেলে। তাদেরও পেটে ব্যাথা, দাঁত শিনশিন, বুক চিনচিন, আমাশয় হয়।

একটু চিন্তা করলেই বুঝতে পারবে। তোমার লাইফের সবকিছু কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে দাও না। কোথাও ঘুরতে গেলে, ভালো রেস্টুরেন্ট এ খাইলে, ভালো রেজাল্ট করলে সেই ভালো জিনিসগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে দাও। আর খারাপ বা নরমাল জিনিসগুলা দাও না। একইভাবে অন্যরা শুধু ভালো জিনিসগুলাই দেয়। খারাপ বা নরমাল জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেয় না।

সো, আরেকজনের সোশ্যাল মিডিয়া লাইফের সাথে তোমার রিয়েল লাইফের তুলনা করতে যেও না।
3) Situation is similar for everyone:
সব সময় খেয়াল রাখবে: যে জিনিসটা তোমার জন্য টাফ সেটা অন্য সবার জন্যও টাফ। যে জিনিসটা তোমার কাছে বোরিং, হার্ড, চ্যালেঞ্জিং; সে জিনিসটা অন্য সবার কাছেও বোরিং, হার্ড, চ্যালেঞ্জিং।

বাহির থেকে কারো কারো জন্য কিছু জিনিস ইজি মনে হতে পারে। কিন্তু ভিতরের ব্যাপার সেরকম না। বরং তাদের জন্যও হার্ড। হয়তো কোন কারণে (ডাইরেক্টলি বা ইন্ডাইরেক্টলি) তারা ওই জিনিসটার সাথে লেগে ছিল। দিনের পর দিন, মাসের পর মাস। ধৈর্য্য নিয়ে কিংবা দাঁত কামড়ে পড়ে ছিল। সেই ধাপগুলো পার হওয়ার পর এখন বাইর থেকে আমরা দেখলে মনে করি তার জন্য জিনিসগুলা ইজি পিজি লেমন স্কুইজি। বা ন্যাচারাল। কিন্তু ভিতরের বিষয় হচ্ছে: লেম্বু চিপার মতো করে যে তার ভিতরের জিনিস সব কচলাইয়া রস বের করে তারপর এচিভ করছে সেটা বাহির থেকে ফিল পাওয়া যায় না

সো, আরেকজনের আউটপুট বা লাষ্ট স্টেপ তোমার ইনপুট বা ফার্স্ট স্টেপ এর সাথে তুলনা করতে যেও না।

4) Nobody gains multiple-skills at the same time:
আমরা অনেক কেই দেখি অনেক কিছু তে প্রো। বস পাবলিক। ইংরেজিতে পক পক করে। গ্রাফিক ডিজাইন করে আবার এখন নাকি ওয়েব ডেভেলপার হচ্ছে। এতো প্রতিভার ঝাড়িঝুড়ি ঝলকানিতে আমরা জলসে যাই। তারা এতো কিছু কিভাবে করে? আর আমি তো একটা জিনিসই করতে পারি না। বা একটার বেশি দুইটা জিনিস করতে গেলে ক্যাঁচাল বাঁধায় ফেলি।

এক্ষেত্রে ভিতরের বিষয় হচ্ছে--তারা কেউই সব স্কিল একদিনে তৈরি করেনি। প্লাস সব কাজ একসাথে করে না। হয়তো স্কুলে থাকতে একটু ড্রয়িং করেতো। এখন দরকার পড়লে ডিজাইন করতে পারে। যখন ফ্রি টাইম পাইছে ইংরেজি নিউজপেপার বা ইংরেজি বই পড়েছে। হয়তো ভার্সিটিতে পড়ার পাশাপাশি প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট শিখেছে। এখন করা লাগলে সেটাতে ফোকাস করতে পারে। বা কিছু একটা বানাইতে পারে। যদিও স্কিলগুলা সে একসাথে ডেভেলপ করে নাই। তারপরেও তাকে দেখলে মনে হয় সে ডিজাইনে ভালো, ডেভেলপমেন্ট এ ভালো আবার ইংরেজিতেও ভালো।

সো, তুমিও অন্য কারো মাল্টি স্কিল দেখে নিজেকে অসহায় মনে না করে বা একসাথে দুনিয়ার সব প্রব্লেম সল্ভ না গিয়ে। একটা একটা করে শিখতে যায়। তোমার লাইফও ইজিয়ার হবে এবং চার বছর পরে তোমারও মাল্টি-স্কিল তৈরি হয়ে যাবে।

5) You are Unique:
হাজার চেষ্টা করলেও তোমার লাইফ অন্য কারো লাইফ এর মতো হুবহু সেইম টু সেইম হবে না। কারণ দুনিয়ার সবাই ইউনিক। সবার লাইফ ইউনিক। সবার সিচুয়েশন ইউনিক। সবার সফলতা বা ব্যর্থতা ইউনিক।

তাই অন্যের সাথে তুলনা না করে তাদের লাইফ থেকে কিছু নিতে পারলে নাও। না নিতে পারলে ইগনোর করো। এবং তোমার বাস্তবতা মেনে নাও। তাহলে তোমার লাইফ অনেক ইজি হয়ে উঠবে।


সামারি হচ্ছে: তুলনা না করে, নিজেকে পরিচালনা করো। অযথা চিন্তা না করে, চেষ্টা করো। দৃষ্টিভঙ্গি এডজাস্ট করো। বাকিসব এডজাস্ট হয়ে যাবে।

ইউটিউব থেকে ইফেক্টিভভাবে শেখার ৮ টিপস। প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, এপ ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, রোবোটিক্স, ডাটা সায়...
20/12/2021

ইউটিউব থেকে ইফেক্টিভভাবে শেখার ৮ টিপস।
প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, এপ ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, রোবোটিক্স, ডাটা সায়েন্স, ব্লকচেইন, QA, ডেভঅপ্স, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টসহ টেকনোলজি এর সব সাইড এর ভরা ভরা টিউটোরিয়াল, প্লেলিষ্ট, গাইডলাইন ডজনে ডজনে ইউটিউবে পাওয়া যায়। তারপরেও আমরা কেন শিখি না? কেন লেগে থাকি না? কেন আমরা ইউটিউব থেকে ইফেক্টিভভাবে শিখতে পারি না?

১. ইউটিউব হচ্ছে ডিস্ট্রাকশন এর কারখানা। শান্তি মতো দশটা মিনিট একটা টিউটোরিয়াল দেখা যায় না। ডানপাশ থেকে রোনালদো, মেসি, আরিয়ানা গ্রান্ডে, BTS, ব্ল্যাক পিঙ্ক, সবাই ডাকতে থাকে। "আমারে ক্লিক কর", "আমারে ক্লিক কর"। এইখানে মজা, এইখানে ফান, এইখানে এন্টারটেইনমেন্ট। ব্যস, একবার একটা ভিডিওতে ক্লিক করলেই। সেইদিনের টিউটোরিয়াল বলো, শেখা বলো, লার্নিং বলো সব খতম।

তাহলো করবোটা কি?
সমাধান: ক্রোম ব্রাউজারে: Unhook - Remove YouTube Recommended Videos নামে একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করো। দেখবে ইউটিউবের হোম পেইজে কোন রিকমেন্ডেশন নাই। ডানপাশে রিকোমেন্ডেড ভিডিও নাই। তাই, শান্তিমতো ভিডিও দেখতে পারবে।


২. রিসোর্চ আছে, টিউটোরিয়াল আছে, প্লেলিস্ট আছে। মাগার সেই রিসোর্চ বসে বসে, সময় দিয়ে, রেগুলারিটি মেইনটেইন করে দেখার ধৈর্য্য। পাঁচ মিনিট না যেতেই মোবাইল ফোন নোটিকেশন দিয়ে ডাকতে থাকে। "আমাকে চেক কর"। "আমাকে চেক কর"। এমন একটা ভাবে যে, তুমি ফোন না ধরলে-- ভ্লাদিমির পুতিন দুনিয়াটাকে পুত করে দিবে। মেসি আঙ্কেলের Ballon d'Or রবার্ট ভাইয়ের কাছে চলে যাবে।

আমরা মোবাইল ফোনের সাথে এতো বেশি এডিক্টেড যে। গড়ে প্রতিদিন ১৬০ বার মোবাইল ফোন চেক করি। কোন নোটিফিকেশন না আসলেও চেক করে। মোবাইল ফোনকে এলার্ম হিসেবে ইউজ করার অজুহাতে, রাতে বিছানায় শুয়ে দেড় ঘন্টা আর ঘুম থেকে উঠে এক ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকি।

তাহলে করবোটা কি?
সমাধান: একটু চেষ্টা করলেই: StayFree - Stay Focused & Self Control টাইপের কিছু এপ আছে সেগুলা দিয়ে চেক করতে পারি। আমরা কতটা মোবাইল ফোনে আসক্ত হয়ে আছি।


৩. ইউটিউবে নাচ-গান-নাটক-সিনেমা-রোস্টিং দেখা আর টিউটোরিয়াল দেখা এক না। এন্টারটেইনমেন্ট দেখে গেলে আনন্দ পাবে। কিন্তু টিউটোরিয়াল দেখে গেলে কাজ হবে না। বরং ভিডিও শেষ হওয়ার আগেই তোমার নলেজ শেষ।

সমাধান কি?
সমাধান: দেখার সাথে সাথে সিরিয়াসলি প্রাকটিস করতে হবে। যে ভিডিও দেখাচ্ছে সেটা চোখ বন্ধ করে তার মতো দেখে দেখে টাইপ করা না। বরং বুঝে প্রাকটিস করা। দরকার হলে। কোন একটা ভিডিওতে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা ২০-৩০% নিজের মতো করে চেইঞ্জ কিছু প্রাকটিস করতে পারলে। ইউটিউব থেকে শেখাটা পোক্ত হবে।


৪. হয়তো তিন মাস বা ছয়মাস যে এক বছর আগের বানানো ভিডিও। তুমি মনের মতো ভিডিও পেয়ে খুশিতে লাফাইতে লাফাইতে শুরু করে দিলে। তিন ঘন্টা প্রাকটিস করার পর। ভিডিও এর ৮০% শেষ করার পর। এমন একটা এরর খেয়ে ফেলছো। যে সামনে এগুতে পারতেছো না। কোনভাবেই হচ্ছে না। এখন কি করবে? তোমার তিন ঘন্টা সময় মাটি হয়ে গেলো !!!

সমাধান কি?
উত্তর: বড় ভিডিও বা ছয় মাসের চাইতে পুরাতন ভিডিও দেখা বা প্রাকটিস শুরু করার আগে দুই মিনিট newest কমেন্টগুলো দেখে নাও। কারণ তুমি যে সমস্যা ফেইস করছো। বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রব্লেম আরো অনেকেই ফেইস করে থাকবে। তাই বড় ভিডিও শুরু করার আগে newest কমেন্ট এক দেড় মিনিট দেখে নিলেই তুমি আগেই আঁচ করতে পারবে। এই রকম কোন ক্যারপা আছে কিনা।

তাছাড়া, তুমি তিন ঘন্টা পরে ঝট পেঁকে গেলে। তোমার পুরা সময় নষ্ট হয়ে যায়নি। হয়তো তুমি ফিনিশ করতে পারোনি। তবে যতটুকু করতে পারছো। ততটুকু ঠিকই কাজে লেগেছে। সেটা কোন না কোন সময় কাজে লাগবে।
৫. টেকনোলজি এমন একটা সেক্টর যেটা শিখতে গেলে তুমি এরর খাবেই। সেই এরর ইউটিউব এ কেউ সল্ভ করে দিবে না। হেল্প করবে না। ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করলে সাধারণত রিপ্লাই পাবে না। পেলেও যেই উত্তর দিবে সেটা দিয়ে তোমার সমস্যা সমাধান করতে পারবে না।

তাহলে সমাধান কি?
উত্তর: বেশিরভাগ ইউটিউব চ্যানেলের এর কমিউনিটি গ্রূপ থাকে। ডিসকোর্ড সার্ভার বা স্ল্যাক গ্রূপ থাকে। সেগুলা সেই চ্যানেলের ভিডিও এর ডিস্ক্রিপশনে গেলেই খুঁজে পাবে। তাছাড়া আলাদা কিছু সাইট আছে। যেমন স্ট্যাকওভারফ্লো। ফেইসবুক গ্রূপ আছে। যেমন, programming hero community, Young Coders: Learn Programming, talk js, Learn with Sumit Community, ইত্যাদি।


৬. একটা জিনিস বুঝতে বুঝতে আরেকটা জিনিস চলে আসছে। এখন আবার পিছনে ক্লিক করলে অনেক পিছনে চলে যায়। আর বড় ভিডিও হলে (৬ ঘন্টা বা ৭ ঘন্টার ভিডিও হলে তো কোন কথাই নাই ) জাস্ট হালকা একটু ক্লিক করলেই ২০ মিনিট পিছনে বা সামনে এগিয়ে যায়। আবার বসে বসে হুদাই দেখতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়।

সমাধান কি?
উত্তর: কিছু কীবোর্ড শর্টকাট শিখে রাখো :
কিবোর্ডের লেফট এরো চাপ দিলে: ভিডিও ৫ সেকেন্ড পিছনে যাবে
রাইট এরো চাপ দিলে: ভিডিও ৫ সেকেন্ড সামনে যাবে
j চাপ দিলে: ১০ সেকেন্ড পিছনে যাবে
l চাপ দিলে: ১০ সেকেন্ড সামনে যাবে
> চাপ দিলে: ভিডিও এর স্পিড বাড়বে
< চাপ দিলে: ভিডিও এর স্পিড কমবে
0 চাপ দিলে: ভিডিও আবার একদম প্রথম থেকে শুরু হবে
1 থেকে 9 পর্যন্ত যেকোন সংখ্যা চাপ দিলে ভিডিও 10% থেকে 90% পজিশন থেকে শুরু হয়ে।
/ চাপ দিয়ে সরাসরি সার্চ দেয়া শুরু করতে পারো এবং লেখা শেষ হলে এন্টার চাপ দিলে তোমাকে সার্চ রেজাল্ট দেখাবে।

৭. ইউটিউব এর ভিডিও যখন খুশি তখন চাইলেই দেখা যায়। এইটা যেমন একটা সুবিধা আবার তেমন একটা অসুবিধাও। যেকোন সময় দেখতে পারবো বলে। এখনই দেখতে হবে সেটার কোন তাড়া নাই। তাই বেশিরভাগ সময় আমরা পরে দেখবো বলে রেখে দেই। বা watch later লিস্টে রেখে দেই। তার ফলে দেখা যায়। পরে আর দেখা ই হয় না। এইভাবে কত কিছু যে হারিয়ে যায়। রয়ে যায়। তার কোন শেষ নাই।

সমাধান কি?
সমাধান হচ্ছে ডেইলি একটা নিদৃষ্ট সময় ফিক্সড করে রাখা। হতে পারে সন্ধ্যার পরে। বা দুপুরে ভাত খাওয়ার তিনটা ঘন্টা আগে থেকে এই সময় টুকু আমি শিখবো। প্রাকটিস করবো। এই রকম ডেডিকেটেড টাইম রাখলে এবং নিজের উপর কিছুটা জোর খাটালে তাহলে নিজেকে দিয়ে কাজ করানো হবে। নচেৎ শেখার জায়গায় শেখা পড়ে থাকবে আর তোমার জায়গায় তুমি পড়ে থাকবে।

৮. অনেকদিন আগে একটা ভিডিও দেখছিলাম। কি নাম ছিল পুরাপুরি মনে নাই। এখন বার সার্চ দিয়েও খুঁজে পাচ্ছি না। কিন্তু সেই ভিডিওটা দরকার। ক্যামনে তারে খুঁজে পাবো?

সমাধান কি?
উত্তর: ইউটিউবে যাও। বামপাশে মেনু তে ক্লিক করো। তারপর Watch history তে ক্লিক করো। এরপর ডানপাশে “Search watch history” দেখতে পাবে। সেখানে গেলে তুমি আগে যে সব ভিডিও দেখেছো সেগুলা এর মধ্যে সার্চ করে ইজিলি তোমার দেখা ভিডিও থেকে কাঙ্খিত ভিডিও খুঁজে বের করা সহজ হয়ে।

তেলাপোকার বাম্পার ফলন থেকে শুরু করে মঙ্গল গ্রহে আলু চাষ পর্যন্ত সব টিউটোরিয়াল ইউটিউবে আছে। তুমি ঠিক মতো ধৈর্য্য ধরে সেটা থেকে শিখে নিতে পারলে। সময় একটু বেশি লাগবে। এক চ্যানেলে বা এক জায়গায় সব একসাথে না পেলেও খুঁজে বের করতে পারলে, আটকে গেলে সমাধান করার এবিলিটি গ্রো করতে পারলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

19/12/2021
14/09/2021

আপনার দক্ষতা কি ফ্রিল্যান্সার হওয়ার উপযোগী? অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিং পেশায় আসতে চান। মনে রাখবেন, এটা দক্ষ ব্যক্তিদের প্রতিযোগিতার ক্ষেত্র। এ ক্ষেত্রে সীমিত দক্ষতা নিয়ে টিকে থাকা কঠিন। আপনি কাজের ক্ষেত্র নষ্ট করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তাই কাজ না জেনে এ ক্ষেত্রে আসা উচিত হবে না। বাড়িতে বসে কাজ করার বিষয়টি আকর্ষণীয় হতে পারে। তবে এ কাজ শুরুর আগে এ ক্যারিয়ারে আসার বিষয়টি নিয়ে চিন্তা করা প্রয়োজন। ফাইবার, আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলোর কারণে ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে। এর মধ্যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, যেমন ডিজাইন, মিউজিক ও অডিওর পাশাপাশি প্রোগ্রামিং ও টেক খাতে ফ্রিল্যান্সারদের জন্য ব্যাপক কাজের সুযোগ রয়েছে। তবে এ খাতে ক্যারিয়ার নিয়ে ভাবার আগে আপনি কোন খাতে ভালো করবেন, সেটি ভাবুন।

11/09/2021

ফ্রিল্যান্সিং করার আগে নিজের দক্ষতা বাড়ান।
যাঁরা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, তাঁদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বেশ কঠিন। কাজ পাওয়া এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে যাঁরা ইতিমধ্যে প্রতিষ্ঠিত ও যাঁদের অনেক কাজদাতা আছে, তাঁদের জন্য সুবিধাও বেড়েছে। তাই যাঁদের ক্লায়েন্ট কম ও যাঁরা কাজ খুঁজছেন, তাঁরা অনলাইনে দারুণ পোর্টফোলিও তৈরি করুন। এ ছাড়া শুরুতে কঠোর পরিশ্রম করুন। নিজের সম্মান ও দক্ষতা অর্জন করুন। ক্লায়েন্টকে আপনার কাজ দিয়ে, যোগাযোগ দক্ষতা দিয়ে মুগ্ধ করুন। পেশাদার আচরণ করুন। তবে সবার আগে প্রয়োজন নিজের দক্ষতাকে প্রমাণ করার। আপনি যে কাজে দক্ষ, তা ভালোভাবে চর্চা করুন। আপনার দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে নিয়ে তা সম্পন্ন করে ক্লায়েন্টের কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক নিন। এটাই আপনার উন্নতির চাবিকাঠি। যখন আপনি সফল হতে শুরু করবেন, তখন কোন সুযোগটি আপনার জন্য অধিক জুতসই, তা নির্বাচন করতে ভুলবেন না।

10/09/2021

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিলসমুহঃ

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অসংখ্য ধরনের কাজ রয়েছে। তবে কিছু স্কিল বা দক্ষতা বর্তমানের ফ্রিল্যান্সিং জগতে ব্যাপক জনপ্রিয়। সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিলসমুহ হলোঃ

ডেভলপার / কোডার / প্রোগ্রামার
ডিজাইনার
রাইটার বা কপিরাইটার
মার্কেটিং প্রফেশনাল
ট্রান্সলেটর
ভিডিওগ্রাফার
একাউন্ট্যান্ট
এইচআর ম্যানেজার
এসইও প্রফেশনাল
পিআর ও ব্র্যান্ডিং
ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে সবধরনের কাজ থাকলেও উল্লেখিত দক্ষতার ফ্রিল্যান্সারগণ ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটে সর্বাধিক কাজ পেয়ে থাকেন। শেখার মাধ্যমে অর্জন করতে হয় বলে এসব স্কিল এর দাম বেশি বলে বিবেচিত করা হয়। তবে এসব স্কিল জনপ্রিয় হওয়ার এসব ক্যাটাগরির কাজ পাওয়াটা কিছুটা মুশকিল ও বটে।

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when It Firoz-আইটি ফিরোজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share