Maria Lenz

Maria Lenz Integrated platform for sustainable, energy-efficient, green, and intelligent infrastructure solution

10/05/2026
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে এখনই ভূ...
28/04/2026

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে এখনই ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে এবং আধুনিক পানিশোধন প্রযুক্তির প্রয়োগকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি এ কথা বলেন এক আলোচনা অনুষ্ঠানে, যেখানে ইউনিসেফের প্রতিনিধি Stanley Gwavuya এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি Dr. Ahmed Jamsheed Mohamed উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পানি দূষণ রোধ, নিরাপদ পানি ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি, টেকসই পানি ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কার্যকর পানি ব্যবস্থাপনা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন সম্ভব নয়।

একই দিন দুপুরে সচিবালয়ে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশ ও ইইউর পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পানি ব্যবস্থাপনা খাতে ইইউর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করা হয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয বলছে, একটি শহরকে বাঁচাতে অবকাঠামো নয়, ডেটা ড্রিভেন ডিসিশান মেকিং এবং ক্রস এজেন্সি কোঅরডিনেশনই ম...
27/04/2026

হার্ভার্ড বিশ্ববিদ্যালয বলছে, একটি শহরকে বাঁচাতে অবকাঠামো নয়, ডেটা ড্রিভেন ডিসিশান মেকিং এবং ক্রস এজেন্সি কোঅরডিনেশনই মূল চালিকাশক্তি।

ঢাকা এক ভয়াবহ সংকটের মুখোমুখি উল্লেখ করে বলা হয়, বুড়িগঙ্গাসহ চারপাশের নদীগুলো দখল ও দূষণে কার্যত এখন মৃত। তাই নগরবাসীর পানির চাহিদা পূরণে দূরের মেঘনা নদীর ওপর নির্ভর করতে হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ বলেন, নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণাধীন থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে কাজ ব্যাহত হচ্ছে। কোনো প্রকল্প ৫ বছরে শেষ করার কথা থাকলেও লাগছে ১২ বছর। কোনো কাজ সময়মতো করা যাচ্ছে না।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মিরপুরের প্যারিস খাল গত দুই মাসে সাতবার পরিষ্কার করা হয়েছে। এরপরও খালটি আবার নোংরা হয়ে গেছে। খালপাড়ে যারা বর্জ্য ফেলে, তাদের জরিমানার আওতায় আনার আলোচনা চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাগুলোকে এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বাড়বে। তথ্যের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত "ঢাকা কি মৃত নগরী হতে চলেছে? সমাধানে করণীয়" শীর্ষক একটি সেমিনারে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর সমাধানই হলো আমাদের প্রস্তাবিত প্রকল্প।

ঢাকা এখনও মৃত নয়। কিন্তু আমরা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নিই, তাহলে এই শহরকে বাঁচানো কঠিন হয়ে যাবে। এটি কেবল একটি শহর রক্ষার লড়াই নয় এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার লড়াই।

আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীর মতো নিভু নিভু প্রাণ থাকা এই শহরকে বাঁচাতে সিদ্ধান্ত এখনই নিতে হবে।

23/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি: "পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ"

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ-এর সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ জলবায়ু
সহনশীলতা, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা খাতে সহযোগিতা আরও সুসংহত ও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB)’ এবং ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (CSESI)’–এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন।

তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ়করণ, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) এবং ইউনেস্কো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
আবদুল মালেক
জনসংযোগ কর্মকর্তা
পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
হোয়াটসঅ্যাপ: ০১৭১৭৬৫১৯৩৪

Honored for the inspiring meeting with United Nations Industrial Development Organization- UNIDO and United Nations Envi...
22/04/2026

Honored for the inspiring meeting with United Nations Industrial Development Organization- UNIDO and United Nations Environment Programme- UNEP

Their appreciation and global referral for Smart Build is a huge achievement for us and a strong motivation to go globally.

Thank you for believing in our vision.

“According to the World Bank, an estimated US$7 trillion is required for global water infrastructure, rising to US$22.6 ...
19/04/2026

“According to the World Bank, an estimated US$7 trillion is required for global water infrastructure, rising to US$22.6 trillion by 2050, while only 36% of the funding is expected to be available.

This underscores the urgent need for technological breakthroughs and accelerated innovation to meet global water demands,” said Retno Marsudi, UN Secretary-General’s Special Envoy on Water.

At Smart Build, we believe this gap is not just a challenge — it is a call to action. Through our AI-powered water management, smart infrastructure, and data-driven climate solutions, we are working to transform how cities monitor, manage, and sustain their water systems — making them more efficient, resilient, and future-ready.

08/04/2026
31/03/2026

Address

1st Floor, House 139, Road 22, Mohakhali DOHS
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Maria Lenz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share