01/09/2025
সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে ভুল ধারনা
১. সঞ্চয়ই কি ভবিষ্যতের জন্য যথেষ্ট?
আমরা অনেকেই ভাবি, ব্যাংকে টাকা রেখে বা বাড়িতে সঞ্চয় করলেই ভবিষ্যৎ নিশ্চিত। কিন্তু জানেন কি, ৯-১০% inflation এর কারণে আপনার সঞ্চয়ের ক্রয়ক্ষমতা সময়ের সাথে কমে যাচ্ছে? সুতরাং, শুধু সঞ্চয়ে ভরসা করে বসে থাকবেন না।
২. বিনিয়োগ কি শুধুই ধনীদের জন্য?
বড় অঙ্কের টাকা ছাড়া কি বিনিয়োগ সম্ভব নয়? একদম ভুল! এখন আপনি Jomee Jomaa এর মাধ্যমে মাত্র ১,০০০ টাকা দিয়ে জমিতে ফ্র্যাকশনাল ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। ছোট থেকে বড়ো, সবাই এখন বিনিয়োগ করতে পারে।
৩. সঞ্চয় বিনিয়োগের চেয়ে নিরাপদ?
সঞ্চয় নিরাপদ মনে হলেও, এর রিটার্ন খুবই কম। কিন্তু জমি, গোল্ড বা মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগে আপনি দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভ করতে পারেন।
৪. বিনিয়োগ মানেই ঝুঁকি?
হ্যাঁ, বিনিয়োগে ঝুঁকি আছে, কিন্তু সঠিক পরিকল্পনা আর তথ্য দিয়ে ঝুঁকি কমানো যায়।