21/09/2026
একজন গ্রাহক তার realme স্মার্টফোনের ডিসপ্লে সমস্যা নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে আসেন। তিনি জানান, ডিসপ্লে প্যানেল ফ্রেম থেকে আলাদা হয়ে যাচ্ছে
সমস্যা আরও বাড়তে পারে ভেবে তিনি ডিসপ্লে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সার্ভিস সেন্টারে আসার আগে তিনি realme-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিসপ্লের মূল্যও জেনে নিয়েছিলেন এবং রিপ্লেসমেন্টের খরচ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন।
আমরা তার সমস্যাটি মনোযোগ দিয়ে শুনে ডিভাইসটি ভালোভাবে পরীক্ষা করে যাচাই করার পর আমরা জানতে পারি, তার ডিভাইসটি Extended Warranty-এর আওতাভুক্ত রয়েছে, যার মাধ্যমে ডিসপ্লে পরিবর্তন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
এই সুবিধার কথা গ্রাহক আগে জানতেন না। যখন আমরা তাকে জানাই যে কোনো খরচ ছাড়াই নতুন ডিসপ্লে দেওয়া হবে, তখন তিনি সত্যিই অবাক ও আনন্দিত হন।
সঠিক সার্ভিস প্রসেস অনুসরণ করে আমারা সফলভাবে ডিসপ্লে পরিবর্তন করে এবং প্রয়োজনীয় সব টেস্ট সম্পন্ন করে ডিভাইসটি গ্রাহকের হাতে তুলে দিই।
ডিভাইসটি ফিরে পেয়ে গ্রাহক আমাদের ইঞ্জিনিয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
তার জন্য এটি শুধু একটি ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট ছিল না, বরং ছিল একটি বিশ্বাসের অভিজ্ঞতা।
কারণ realme শুধু ডিভাইস ঠিক করে না, realme পাশে থাকে তার প্রতিটি ব্যবহারকারীর প্রয়োজনের সময়ে।