20/11/2024
আপনি যদি নিজস্ব ওয়েবসাইট তৈরি করার স্বপ্ন দেখেন বা বর্তমান ওয়েবসাইটটিকে আরও দ্রুত ও নিরাপদ করতে চান, তাহলে হোস্টিং আপনার জন্য একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়াবে। কিন্তু হাজার হাজার হোস্টিং কোম্পানি এবং প্যাকেজের মধ্য থেকে সঠিক হোস্টিং বেছে নেয়া কঠিন হয়ে যায়।
আপনার ওয়েবসাইট কী ধরনের? ব্যক্তিগত ব্লগ, অনলাইন দোকান, না কি একটি বড় কর্পোরেট ওয়েবসাইট? আপনার ওয়েবসাইটে কত পরিমাণ ট্রাফিক আসবে বলে আশা করেন? এই প্রশ্ন গুলোর উত্তর আপনাকে সঠিক হোস্টিং প্ল্যান বেছে নিতে সাহায্য করবে।
ব্লগ বা ছোট ওয়েবসাইট: শেয়ার্ড হোস্টিং আপনার জন্য যথেষ্ট।
অনলাইন দোকান: ই-কমার্স হোস্টিং বা ভিপিএস হোস্টিং আপনার জন্য উপযুক্ত।
বড় কর্পোরেট ওয়েবসাইট: ডেডিকেটেড সার্ভার বা ক্লাউড হোস্টিং আপনার জন্য ভালো হবে।