04/09/2025
রবি এবং স্টার লিংক যুক্ত হওয়ার সম্পর্কিত সকল প্রশ্নের সমাধান
১.
প্রশ্ন: রবি কি স্টারলিংকের সঙ্গে কোনো অফার দিচ্ছে? রবি থেকে কি স্টারলিংক কেনা যাবে?
উত্তর: হ্যাঁ। রবি স্টারলিংকের (Starlink) সঙ্গে অনুমোদিত রিসেলার চুক্তি করেছে। এর মাধ্যমে রবি সারা দেশে স্টারলিংকের পণ্য ও সেবা বিক্রি করতে পারবে। এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য এই সেবা দেবে রবির সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি (axentec PLC)।
২.
প্রশ্ন: রবি কি স্টারলিংকের সঙ্গে পার্টনারশিপ করেছে? কী ধরনের পার্টনারশিপ?
উত্তর: হ্যাঁ। রবি স্টারলিংকের পণ্য বাংলাদেশে বাজারজাত করার জন্য অনুমোদিত রিসেলার চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে রবি সারা দেশে স্টারলিংকের সেবা ও পণ্য সরবরাহ করতে পারবে।
৩.
প্রশ্ন: কবে থেকে রবিতে স্টারলিংক পাওয়া যাবে?
উত্তর: রবি ও স্টারলিংক যৌথভাবে বাণিজ্যিক চালুর (commercial launch) তারিখ নির্ধারণে কাজ করছে। খুব শিগগিরই এই তারিখ জানানো হবে।
৪.
প্রশ্ন: স্টারলিংক নিতে কী কী লাগবে?
উত্তর: স্টারলিংক কিনতে কোনো বিশেষ শর্ত বা কাগজপত্রের প্রয়োজন নেই। যে কেউ সহজেই এটি কিনতে পারবেন।
৫.
প্রশ্ন: রবি থেকে স্টারলিংক কীভাবে কিনব?
উত্তর: সাধারণ গ্রাহকরা রবিশপ, রবি সেবা কেন্দ্র বা রবি ওয়েবসাইট থেকে স্টারলিংক কিনতে পারবেন। ব্যবসায়িক গ্রাহকদের জন্য সেবা দেবে রবি’র সহায়ক প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি (axentec PLC)।
৬.
প্রশ্ন: রবি থেকে স্টারলিংক কিনলে কী কী অফার পাওয়া যাবে?
উত্তর: আমরা শীঘ্রই অফারগুলো ঘোষণা করবো।
৭.
প্রশ্ন: আমি যদি রবি থেকে স্টারলিংক কিনি, প্যাকেজের দাম কী হবে?
উত্তর: প্যাকেজের দাম সম্পর্কিত তথ্য শীঘ্রই ঘোষণা করা হবে।
৮.
প্রশ্ন: আপনারা তো রবি ওয়াইফাই সরবরাহ করেন। তাহলে গ্রাহককে কেন স্টারলিংক দেওয়া হচ্ছে? স্টারলিংক কি রবি ওয়াইফাই থেকে ভালো?
উত্তর: রবি বাংলাদেশের জন্য বহুমুখী ও বিস্তৃত সংযোগ সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা বেছে নিতে পারবেন। স্টারলিংক উচ্চগতির, কম ল্যাটেন্সির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রদান করে।
৯.
প্রশ্ন: আমি অন্য অপারেটরের গ্রাহক। আমি কি রবি থেকে স্টারলিংক কিনতে পারব?
উত্তর: হ্যাঁ। রবি থেকে যে কেউ স্টারলিংক কিনতে পারবেন, কোনো পূর্বশর্ত বা কাগজপত্রের প্রয়োজন নেই।
১০.
প্রশ্ন: রবি থেকে স্টারলিংক কিনে আমি কি ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারব? সেই ক্ষেত্রে রবি কোনো অফার দেবে?
উত্তর: ব্যবসায়িক ব্যবহারের জন্য অ্যাক্সএনটেক হটলাইন +৮৮০১৮৮৬৬০৬০৬০ (ব্যবসায়িক সময়) বা হোয়াটসঅ্যাপ (২৪ ঘণ্টা) যোগাযোগের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
১১.
প্রশ্ন: রবি থেকে আমি কর্পোরেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে স্টারলিংক নিতে চাই, কোথায় যোগাযোগ করব?
উত্তর: ব্যবসায়িক গ্রাহকরা তাদের নির্ধারিত অ্যাকাউন্ট ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া অ্যাক্সএনটেক হটলাইন +৮৮০১৮৮৬৬০৬০৬০ (ব্যবসায়িক সময়) বা হোয়াটসঅ্যাপে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
১২.
প্রশ্ন: স্টারলিংকের ইন্টারনেটের সঙ্গে রবি ইন্টারনেটের কি কোনো সম্পর্ক আছে?
উত্তর: না, স্টারলিংক ইন্টারনেট সম্পূর্ণ স্বতন্ত্র।
১৩.
প্রশ্ন: রবি থেকে স্টারলিংক কিনলে ইন্টারনেট স্টারলিংকের পাবো নাকি রবি’র?
উত্তর: স্টারলিংক ইন্টারনেটই সরবরাহ করা হবে।
১৪.
প্রশ্ন: রবি থেকে স্টারলিংক কিনলে কোনো সমস্যা হলে সার্ভিস কোথা থেকে পাবো? স্টারলিংক নাকি রবি?
উত্তর: রবি/ এক্সেনটেক পিএলসি (axentec PLC) গ্রাহকদের পরবর্তী বিক্রয় ও সাপোর্ট সার্ভিস প্রদান করবে।
১৫.
প্রশ্ন: স্টারলিংক কি ক্রেডিট কার্ড ছাড়া কেনা যাবে এবং বিল দেওয়া যাবে?
উত্তর: হ্যাঁ। রবি থেকে স্টারলিংক ক্রেডিট কার্ড ছাড়া কেনা সম্ভব এবং বিল দেওয়া যাবে। বিস্তারিত তথ্য শীঘ্রই ঘোষণা করা হবে।