01/11/2025
আনঅফিসিয়াল/অবৈধ ফোন কি বন্ধ হচ্ছে?
২০১৯ সাল থেকে আমরা শুনে আসছি অবৈধ/আনঅফিসিয়াল/ক্লোন ফোন বিটিআরসি নেটওয়ার্ক ব্লক বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিবে।আদৌও কি বন্ধ হবে?
চলুন বিস্তারিত জেনে নেই।
২০১৯ সাল থেকে বিটিআরসি চালু করেছিল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) চালু করেছিল মোবাইল ফোনের IMEI নম্বর যাচাই ও নিয়ন্ত্রণের জন্য।তবে সেটা কখনোই বাস্তবায়ন হয়নি।কয়েক দফা সেটা পিছিয়ে গেছিল।
NEIR কি?
বৈধ ও অবৈধ ফোন শনাক্ত করা
NEIR সিস্টেম মোবাইলের IMEI নম্বর যাচাই করে দেখে সেটি বিটিআরসি-র অনুমোদিত তালিকায় আছে কিনা।অনুমোদিত থাকলে ফোনটি নেটওয়ার্কে যুক্ত হতে পারবে।
অনুমোদনহীন বা ভুয়া IMEI থাকলে সেটি নেটওয়ার্ক থেকে ব্লক করা হবে।
যে ফোনগুলো অবৈধভাবে আমদানি বা চুরি হয়ে বিক্রি হয়, তাদের IMEI নম্বর সাধারণত ভুয়া/অবৈধ হয়।
NEIR সিস্টেমে এমন ফোন গুলো মোবাইল নেটওয়ার্ক এর মাধ্যমে শনাক্ত করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিবে।
NEIR চালু হলে IMEI নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সিমের সঙ্গে যুক্ত করবে।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী আপনার ফোন টা কি বন্ধ হয়ে যাবে?
অবশ্যই না!
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ১৬ ডিসেম্বরের আগে ক্রয়কৃত সকল ফোন বন্ধ হবে না।তবে IMEI ক্লোন/চুরাই/কপি ফোন গুলো নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। এবং আপনার ব্যবহৃত ফোন আনঅফিসিয়াল বা বিদেশ থেকে আনা ফোন গুলো স্বয়ংক্রিয়ভাবে NEIR সার্ভারে সংযুক্ত হয়ে যাবে।এবং পরবর্তীতে আপনার ফোন হারিয়ে গেলে বা ছিনতাই হলে আপনার ফোন দ্বিতীয় জন্য ব্যবহার করতে পারবে না।এটার জন্য অবশ্যই বিটিআরসি কে সাধুবাদ জানানো দরকার। যদি NEIR সার্ভিস চালু হয়।তবে ১৬ ডিসেম্বর ২০২৫ এর পরে আনঅফিসিয়াল/বিদেশ থেকে নিয়ে আসা নতুন বা ইনএকটিভ ফোন সচল করা যাবে না।
তবে বিদেশ থেকে নিয়ে আসা সর্বোচ্চ ২ টি ফোন NEIR আর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস সাবমিটও করা লাগবে(ভিসা কপি,পাসপোর্ট ফটোকপি/আইডি কার্ডের ফটোকপি,ফোনের IMEI,Phone Number ।
NEIR চালু হলে সুবিধা কি?
আপনার ফোন যদি চুরি বা ছিনতাই হয়ে যায়, তবে আপনার ফোনটি দ্বিতীয় জন্য ব্যবহার বা একটিভ করতে পারবে না।কারন,আপনার ফোন আপনার এনআইডি নাম্বার+ফোন নাম্বার,ফোনের IMEI নাম্বারের সাথে সংযুক্ত হয়ে সকল ডিটেইলস সহ রেজিস্ট্রেশন আপডেটসহ থাকবে।এবং আপনার ফোন দ্বিতীয় জন্য একটিভ করতে গেলে তখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হবে।এবং নেটে বিচ্ছিন্ন সকল সিম অপারেটর বিটিআরসি কে সহোযোগিতা করবে।
NEIR চালু হলে অসুবিধা কি?
NEIR চালু হলে বাংলাদেশের অফিসিয়াল কোম্পানি গুলো সুযোগ কাজে লাগিয়ে ফোনের দামও বৃদ্ধি করবে,ফোনের দাম বেড়ে যাবে।যখন পরিস্থিতি স্বাভাবিক হবে অনেক কোম্পানি চাইবে দেশে উৎপাদন/ম্যানুফ্যাকচার/এসেম্বলি করতে।তখন সরকার সুযোগ বুঝে ফোনের ভ্যাট+ট্যাক্স বাড়িয়ে দিবে।তখন থেকে ফোনের দাম বৃদ্ধি পেয়ে যাবে।আনঅফিসিয়াল ফোন দেশে আসা বন্ধ হয়ে যাবে।
পরিশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশে কখনো কোনো কিছুর উপরে ১০০% আইন প্রয়োগ সম্ভব হয়নি।সবকিছুর ফাঁকফোকর থাকবেই। কারন,বাংলাদেশের মন্ত্রী, সচিব বা বড় বড় নেতা রা আগেই বিদেশ থেকে ফোন নিয়ে এসে ব্যবহার করে।
আপনার যদি কোন প্রশ্ন করার বা জানান থাকে,কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো।