15/09/2026
ক্যাফে, শপিং মল, এয়ারপোর্ট বা রেস্টুরেন্টে Free Wi-Fi পেলেই আমরা অনেক সময় চিন্তা না করেই Connect করে ফেলি। কিন্তু সামান্য অসতর্কতাও আপনার গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
পাবলিক Wi-Fi ব্যবহারের আগে এই ৫টি বিষয় মনে রাখুন:
১. গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলুন
Public Wi-Fi ব্যবহার করে Online Banking, Mobile Banking বা অন্য কোনো sensitive account-এ Login না করাই ভালো।
২. Auto-Connect বন্ধ রাখুন
ফোন যেন আশেপাশের যেকোনো Wi-Fi-তে নিজে থেকে Connect না হয়। Settings থেকে Auto-Connect / Auto-Join বন্ধ রাখুন।
৩. Wi-Fi নাম দেখেই বিশ্বাস করবেন না
“Free Wi-Fi” বা পরিচিত প্রতিষ্ঠানের নামে Network দেখলেই সেটি আসল, এমনটা ধরে নেবেন না। Connect করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে Network Name নিশ্চিত করুন।
৪. HTTPS আছে কিনা খেয়াল করুন
Website ব্যবহারের সময় Address Bar-এ HTTPS ও Lock Icon আছে কিনা দেখুন। তবে HTTPS থাকলেই Website সম্পূর্ণ নিরাপদ, এমন নিশ্চয়তা নেই।
৫. কাজ শেষে Disconnect করুন
Public Wi-Fi ব্যবহার শেষ হলে Disconnect করুন এবং প্রয়োজন হলে Forget This Network করে দিন।
শেষ কথা:
Free Wi-Fi মানেই Free Risk নয়। প্রয়োজনে ব্যবহার করুন, তবে গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকুন।
Stay Connected. Stay Safe.
NEXUS NETWORK
FAST. STABLE. ALWAYS.
🌐 www.nexusnetbd.com
☎ 01999-913820