RUAS MART

RUAS MART This is engaged in manufacturing and distributing all types of Man's Fashionable Clothing, kid's items, Electronics, Books Etc.

All types of Leather items, Handicrafts, and agro items inputs primarily for the local market and also for the global market.

সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।❤️
21/02/2026

সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।❤️

সিয়াম সাধনার অর্থ – সুবহে সাদিক থেকে সূর্যাস্তের পর পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও ...
20/02/2026

সিয়াম সাধনার অর্থ – সুবহে সাদিক থেকে সূর্যাস্তের পর পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমত ইবাদাত বন্দেগি করার জন্য উৎসাহিত করে। কারন রোজা সম্পর্কে আল্লাহর স্বয়ং এরশাদ করেছেন: “রোজা আমার জন্যে এবং আমিই তার পুরস্কার দান করবো। ” (সুবহানাল্লাহ!)

Baby Career
11/10/2025

Baby Career

Washable Diaper
11/10/2025

Washable Diaper

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আপনার ছোট্ট সোনা মনির নিরাপত্তার  জন্য এখনই সংগ্রহ করুন।
11/10/2025

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আপনার ছোট্ট সোনা মনির নিরাপত্তার জন্য এখনই সংগ্রহ করুন।

শীতের সকালটা  টাটকা খেজুরের রসে মিষ্টি করুন! 🍯❄️শীতের আমেজে সরাসরি গাছ থেকে সংগৃহীত খাঁটি খেজুরের রস, একদম ফ্রেশ এবং প্র...
22/12/2024

শীতের সকালটা টাটকা খেজুরের রসে মিষ্টি করুন! 🍯❄️

শীতের আমেজে সরাসরি গাছ থেকে সংগৃহীত খাঁটি খেজুরের রস, একদম ফ্রেশ এবং প্রাকৃতিক! প্রতিটি ফোঁটায় রয়েছে শীতের সৌন্দর্যের সত্যিকারের স্বাদ।

✅ গাছ থেকে সরাসরি সংগ্রহ করা
✅ ১০০% খাঁটি ও প্রিজারভেটিভমুক্ত
✅ স্বাস্থ্যসম্মত ও তাজা

খেজুরের রস সীমিত পরিমাণে সংগ্রহ করা হয়, তাই অর্ডার করতে দেরি করবেন না। নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য নিয়ে আসুন শীতের সেরা উপহার!

📩 অর্ডার করতে ইনবক্স করুন এখনই।
📞 যোগাযোগ: ০১৭১১৬৫৪৭০৫
🚚 ডেলিভারি: আফতাবনগর এবং বনশ্রী তে ডেলিভারি একদম ফ্রী। !
ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৬০ টাকা।

শীতের সকালে টাটকা খেজুরের রস – একবার নিলে মুগ্ধ হয়ে যাবেন!


আপনার সোনামনির শৈশব হোক সুন্দর আনন্দময় এবং রঙিন। আপনার ছোট্ট বাবুর জন্য এই বইগুলো খুবই আরামদায়ক। সহজে ছিঁড়তে পারবে না...
22/08/2024

আপনার সোনামনির শৈশব হোক সুন্দর আনন্দময় এবং রঙিন। আপনার ছোট্ট বাবুর জন্য এই বইগুলো খুবই আরামদায়ক। সহজে ছিঁড়তে পারবে না। দুই পাশে প্লাস্টিকের লেমিনেশন থাকায় বইগুলো পানিতেও ভিজবে না। প্রতিটি বই 5mm Bangkok ফোম শীটের এবং কাপড় দিয়ে বাঁধাই করা। রঙিন বইগুলো তো আছে সুন্দর বড় বড় ছবি যা শিশুকে আকর্ষণীয় করে এবং মানসিক বিকাশে সহায়তা করে।
📕এটিতে রয়েছে মোট ৭ বই।
1. numbers
2. alphabet
3. opposites
4. my body
5. arabi
6. fruits
7. nursery rhymes
#ঝিলমিলফোমবুক #ফোমবুক

শিশুদের ২ থেকে ৬ বছর বয়সটা শেখার একটা উপযুক্ত সময়। এ সময়টাতে তারা যা শেখে, বড় হলে সেই শিক্ষাটারই  একটা প্রতিফলন হয়ে থাক...
21/08/2024

শিশুদের ২ থেকে ৬ বছর বয়সটা শেখার একটা উপযুক্ত সময়। এ সময়টাতে তারা যা শেখে, বড় হলে সেই শিক্ষাটারই একটা প্রতিফলন হয়ে থাকে ।

কিন্তু কোন সমাধান পাচ্ছেন না?
তাই এমন অবস্থায় আমরা আপনার জন্য নিয়ে এসেছি ঝিলমিল জ্ঞান বাক্স, যাতে রয়েছে ২২ টি বই!

✅ এটি বাচ্চার মোবাইল আসক্তি দূর করবে।
✅ অনেক বিষয়ে শিখতে পারবে।
✅ শিশুর মেধা বিকাশে সাহায্য করবে।
✅ খেলার ছলে পড়া শিখবে।
✅ মনোযোগ, মেধাশক্তি এবং চিন্তাশক্তি বাড়াতে সাহায্য
করবে।
দাম জানতে অথবা অডার্র করতে মেসেজ বাটনে ক্লিক
করুন।



জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল।অপ্রাপ্তি নয়, প্রাপ্তির সংখ্যাই ঈমানদারের জীবনে বেশি। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যদি (নিজে...
24/05/2024

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল।

অপ্রাপ্তি নয়, প্রাপ্তির সংখ্যাই ঈমানদারের জীবনে বেশি। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যদি (নিজেদের জীবনে) আল্লাহর নেয়ামত গণনা করো, তবে গুনে শেষ করতে পারবে না।’ কিন্তু আমরা জীবনের অপ্রাপ্তিগুলো নিয়ে পড়ে থাকি বলে প্রাপ্তির শুকরিয়া আদায় করতে পারি না। ফলে অশান্তি আমাদের জীবন থেকে যায় না।
দ্বীনি এবং দুনিয়াবি এমন অনেক বিষয় আছে, উম্মতে মোহাম্মদী হিসেবে যা একমাত্র আমরাই পেয়েছি। অন্য নবীর উম্মতরা পাননি। তন্মধ্যে একটি হলো জুমার দিন। হাদিস শরিফে এই দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যেমন:

জুমার দিন শুধু এই উম্মতের বৈশিষ্ট্য : হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, নবীজী সা: বলেন, আমাদের পূর্ববর্তী উম্মতকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তায়ালা অজ্ঞ রেখেছেন। ইহুদিদের ফজিলতপূর্ণ দিবস ছিল শনিবার। খ্রিষ্টানদের ছিল রোববার। অতঃপর আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফজিলত দান করলেন। সিরিয়ালে শনি ও রোববারকে শুক্রবারের পরে রাখলেন। দুনিয়ার এই সিরিয়ালের মতো কেয়ামতের দিনও ইহুদি খ্রিষ্টানরা মুসলমানদের পরে থাকবে। আমরা উম্মত হিসেবে সবার শেষে এলেও কেয়ামতের দিন সব সৃষ্টির আগে থাকব (মুসলিম-১৪৭৩)।

জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন : হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, নবীজী সা: বলেছেন, পৃথিবীর যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এ দিনে আদম আ:-কে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সর্বশেষ কেয়ামত সংঘটিত হবে শুক্রবার দিনে (মুসলিম-৮৫৪)।

সপ্তাহের সেরা দিন : রাসূলুল্লাহ সা: বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪)।

গুনাহ মাফের দিন : রাসূলুল্লাহ সা: বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি তার নিকট থাকে। তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যায়। নির্ধারিত নামাজ আদায় করে। তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে। তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগিরা গুনাহের জন্য কাফ্ফারা হবে (আবু দাউদ, হাদিস : ৩৪৩)।

প্রতি কদমে এক বছরের নেকি লাভ : নবীজী সা: ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তমরূপে গোসল করে আগে আগে মসজিদে যায় এবং বাহনে না চড়ে হেঁটে যায়। ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ইমামের আলোচনা শোনে, অনর্থক কাজ না করে, তবে তার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তায়ালা এক বছর সিয়াম ও কিয়ামের সাওয়াব দান করেন (তিরমিজি-হাদিস : ৪৫৬)।

শুক্রবার মুসলমানদের ঈদের দিন : রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, এই দিন অর্থাৎ জুমার দিনকে আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন (সহিহ ইবনে মাজাহ-৯০৮)।

কবরের আজাব থেকে নাজাত : হাদিস শরিফে এরশাদ হয়েছে, কোনো মুসলমান শুক্রবারে রাতে কিংবা দিনে ইন্তেকাল করলে আল্লাহ তায়ালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন (তিরমিজি-১০৭৪)।
ফজিলতপূর্ণ এই দিনের বিশেষ কিছু আমলের কথা হাদিস শরিফে বর্ণিত হয়েছে। এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হলো।
১. প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ফজিলতপূর্ণ। এর মধ্যে শুক্রবারে ফজরের নামাজ জামাতে আদায় করা বেশি ফজিলতপূর্ণ। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো শুক্রবারের ফজরের নামাজ। যা জামাতের সাথে আদায় করা হয় (সিলসিলাতুস সহিহা-৪/৯১)। ২. গোসল করা। ৩. উত্তম পোশাক পরিধান করা। ৪. সুগন্ধি ব্যবহার করা। ৫. আগে আগে মসজিদে যাওয়া : এই দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো’ (সূরা জুমা, আয়াত : ৯)।

রাসূলুল্লাহ সা: বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটাতাজা উট কোরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি যে একটি গাভী কোরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর মতো। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগসহকারে খুতবা শুনতে থাকেন (বুখারি, হাদিস : ৯২৯)।

৬. সূরা কাহাফ তেলাওয়াত করা : আবু সাঈদ খুদরি রা: থেকে বর্ণিত, রাসূল সা: বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে (আমালুল ইয়াওমী ওয়াল লাইল, হাদিস : ৯৫২)।

৭. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা : এই দিনের আরেকটি আমল হচ্ছে নবীজীর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা। এই মর্মে রাসূল সা: বলেন, তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে (আবু দাউদ, হাদিস : ১০৪৭)।

৮. মসজিদে এসে জিকির, তেলাওয়াত ও ইবাদত ভিন্ন অপ্রয়োজনীয় অন্য কোনো কথা না বলা : হাদিস শরিফে ইরশাদ হয়েছে, নবীজী সা: বলেছেন, জুমার নামাজের খুতবার সময় তুমি যদি তোমার সাথিকে চুপ থাকতে বলো, তবে এটাও তোমার অনর্থক কাজ হবে (বুখারি-হাদিস : ৯০৬)।

৯. বিশেষ করে দোয়ার গুরুত্ব দেয়া : জুমার দিনের গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল হচ্ছে দোয়ার প্রতি মনোনিবেশ করা। জাবের ইবনে আবদুল্লাহ রা: থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: বলেন, জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে, তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন (আবু দাউদ, হাদিস : ১০৪৮)। আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।

লেখক : মুহাদ্দিস, জামেয়া রাহমানিয়া দারুল ইসলাম, দক্ষিণ কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা।

সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনবেন কিভাবে?আপনার সন্তান ইন্টারনেটে এমন কিছু দেখছে না তো! যা তার মানসিক বিকাশকে ব...
10/05/2024

সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনবেন কিভাবে?
আপনার সন্তান ইন্টারনেটে এমন কিছু দেখছে না তো! যা তার মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
শিশুদের ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে বাবা-মাকে মূলত দুটি জিনিস নজরদারিতে রাখতে হবে। এর মধ্যে একটি হচ্ছে-শিশুরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের বিপদে পড়ছে কিনা। আর দ্বিতীয়টি হচ্ছে-তারা কোনো আসক্তিতে জড়িয়ে পড়ছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, একটু সচেতন হলেই শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় বা তাদের ইন্টারনেট ব্যবহারে নজরদারি করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে-
০১ঃ প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন।
> প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন। শিশুদের যদি কোনো ডিভাইস দেয়া হয়, তা হলে সেটিতে প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করাটাই নিরাপদ। গুগলে একটা প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম আছে, যা ব্যবহার করে শিশু কী দেখছে তার ওপর নজরদারি করা সম্ভব।
০২ঃ অ্যাপ ইনস্টল।
> কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ ইনস্টল করুন। প্যারেন্টাল সেফ ব্রাউজার একটি অ্যাপ আছে। এটি যদি শিশুর ডিভাইসে ইনস্টল করা হয় এটি ব্যবহার করে কোনঅ ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পারবে না শিশু। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নিরাপত্তাবিষয়ক কিছু অ্যাপ ইনস্টল করা উচিত।
০৩ঃ চাইল্ড ভার্সন ব্যবহার করুন।
> চাইল্ড ভার্সন অপশনটি ব্যবহার করুন। ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে ইন্টারনেটের চাইল্ড ভার্সন আছে। সে ক্ষেত্রে শিশুদের একটি অ্যাকাউন্ট তৈরি করে দেয়া যায়, যেটি তারা ব্যবহার করলেও অভিভাবকদের সুপারভাইস করার সুযোগ থাকে।
০৪ঃ সেফ ইন্টারনেটে।
> ইন্টারনেট সংযোগ নেয়ার সময় সচেতন হোন। কোম্পানির কাছ থেকে ইন্টারনেট সংযোগটি নেয়া হচ্ছে তা শিশুর জন্য সেফ ইন্টারনেটের ফিচারটি আছে কিনা সেটি যাচাই করে নিন।
০৫ঃ সময় বেঁধে দিন।
> শিশুর ইন্টারনেট ব্যবহারের জন্য সময় বেঁধে দিন। শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হলে ইন্টারনেট সংযোগ বাসায় কখন কখন থাকবে আর কখন থাকবে না, সেটির একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে হবে।
০৬ঃ শিশুকে সময় দিন।
> শিশুর সঙ্গে আপনিও অংশ নিন। ইন্টারনেট ব্যবহারের সময় আপনিও শিশুর সঙ্গে বসুন। শিক্ষামূলক বিভিন্ন চ্যানেল ও ওয়েবসাইট রয়েছে। তাদেরকে সেগুলো দেখতে উৎসাহিত করুন। নতুন কিছু শিখতে বা তৈরি করতে তাদেরকে আগ্রহী করে তুলুন।
০৭ঃ ইন্টারনেট ব্যবহারে নিজেও সতর্ক হোন।
> আপনি কী দেখছেন সে বিষয়েও সতর্ক হোন। বাড়ির বাবা-মা বা প্রাপ্তবয়স্ক সদস্যরা যদি ওই ওয়াইফাই সংযোগ ব্যবহার করে আপত্তিকর কিছু সার্চ করে বা দেখে, তা হলে সেগুলো ওই আইপি অ্যাড্রেসেই জমা হয়। ওই ইন্টারনেট ব্যবহার করে যদি বাড়ির শিশু বা অপ্রাপ্তবয়স্ক সদস্যরাও কিছু ব্রাউজ করে তা হলে ওই জিনিস বা কন্টেন্টগুলো তাদেরও সামনে চলে আসে। তাই সতর্ক হোন।


Address

North Badda
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RUAS MART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUAS MART:

Share

Category