Raihan Sani

Raihan Sani Hey, y'all! This is the official page of me where I'll be posting all of my creations. You can contact me for any need.

As being a personal page, this page is open for everyone and it is possible to share it without requiring privilege. You can always send your feedback by commenting on the posts as every single work will be expressed here. Also, feel free to knock me on inbox for further discussions.

"যে ফুলকে ভালোবাসে না, সে মানবতাবিদ্বেষী" - বিখ্যাত উক্তি ‌।"ওয়ারদুন” - বাহরি নাসখ কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্য...
30/10/2024

"যে ফুলকে ভালোবাসে না, সে মানবতাবিদ্বেষী" - বিখ্যাত উক্তি ‌।
"ওয়ারদুন” - বাহরি নাসখ কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

বেঙ্গল তুগরা যেনো এক অনন্য ফর্ম, যেকোনো কিছুকেই বাংলাদেশের স্থানীয় হিসেবে প্রকাশ করে!"আস-সুলতান” - বেঙ্গল তুগরা - বাহরি...
29/10/2024

বেঙ্গল তুগরা যেনো এক অনন্য ফর্ম, যেকোনো কিছুকেই বাংলাদেশের স্থানীয় হিসেবে প্রকাশ করে!
"আস-সুলতান” - বেঙ্গল তুগরা - বাহরি নাসখ কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে অনেক কার্যালাপে গুনাহ কামাই হয় আমাদের, অথচ আমরা এটাকে যেন কিছু মনেই করি না। পাপের শাস্তি...
29/10/2024

ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে অনেক কার্যালাপে গুনাহ কামাই হয় আমাদের, অথচ আমরা এটাকে যেন কিছু মনেই করি না। পাপের শাস্তি দুনিয়ায় পেলে দূর্ভাগ্য বলে চালিয়ে দেই, কিন্তু পরকালে কঠিন জবাবদিহিতার সময় কি করবো?
আল্লাহ জাল্লা জালালাহুর নিকট ক্ষমা চেয়ে ভালো হয়ে যাওয়াটাইতো বুদ্ধিমানের কাজ!
"আস্তাগফিরুল্লাহ” - বাহরি নাসখ কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

সক্রিয়ভাবে গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত থাকায় আমি কোনো দুটি ডিজাইনের মধ্যে সময়ের ব্যবধান পেলেই সেটাকে বিভিন্নভাবে চিন্ত...
29/10/2024

সক্রিয়ভাবে গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত থাকায় আমি কোনো দুটি ডিজাইনের মধ্যে সময়ের ব্যবধান পেলেই সেটাকে বিভিন্নভাবে চিন্তা করি। মাথা থেকে পা অব্দি তুলনা করে কয়েকটি সিদ্ধান্ত নেই সেই ডিজাইনদ্বয়ের বৈশিষ্ট্যকে কেন্দ্র করে।
আজকে সকালে হঠাৎ মানিব্যাগে দুটি ভিন্ন সালের ৫ টাকার কয়েন আমার বাংলা টাকা ও কয়েনের বাক্সে রাখার সময় খেয়াল করলাম, একটা ১৯৯৬ সালের, আরেকটা ২০০৮ সালের। যমুনা বহুমুখী সেতু চিত্রিত পাশের উল্টো পাশে বাংলাদেশ সরকারের এম্বলেম দেখেই চোখে পড়লো, আসলে একের অধিক ডিজাইনে পরিবর্তন রয়েছে, আরো খেয়াল করে মোট ৬টা বড় পরিবর্তন ও ১টা ছোট পরিবর্তন খেয়াল করলাম। চলেন এই কৌতুহলের বিষয়টা জেনে নেই।
দুটি ভিন্ন সালের কয়েনের জন্য ছয়টা পয়েন্ট বিবেচ্য, কোনটা জিতেছে সেটাও উল্লেখ করবো।
১. এম্বলেমে একটা বড় অংশ হচ্ছে শাপলা ফুলের নিচে পানির ঠেউ। এখানে ১৯৯৬ সালের কয়েনে ঠেউয়ের স্ট্রোক মোটা বেশি ও অধিক জড়ানো, যেখানে ২০০৮ সালের কয়েনে স্ট্রোকটা চিকন ও ফাঁকা ফাঁকা করে দেয়া। [এখানে ১৯৯৬ সালের কয়েনটা জিতেছে।]
২. “বাংলাদেশ ব্যাংক” শব্দদ্বয় ১৯৯৬ সাল ও ২০০৮ সালেরটায় একেবারেই আলাদা দুটি ফন্ট রয়েছে। ২০০৮ সালের কয়েনে লেখাটা আরও নিঁখুত ও চিকন ধরণের হলেও ১৯৯৬ সালের কয়েনের ফন্ট অধিক নান্দনিক। [এখানে ১৯৯৬ সালের কয়েনটা জিতেছে।]
৩. উপরে পাট গাছের ৩টি পাতার দুই পাশে দুটি করে মোট ৪টি তারকা বা স্টার রয়েছে। ১৯৯৬ সালের কয়েনের তারকার ডিজাইন একেবারেই অপরিশোধিত এবং সরাসরি মাঝের অংশে পরিসীমা বরাবর ইনস্ক্রিপশন করা হয়েছে, যেখানে ২০০৮ সালের কয়েনের তারকাগুলো নিখূত এবং “শ্যাডো-গ্রেডিয়েন্ট” ভাবটা পরিপূর্ণ রয়েছে। [এখানে ২০০৮ সালের কয়েনটা জিতেছে।]
৪. শাপলা ফুলের ক্ষেত্রে দুটি সালে বলা যায় সম্পূর্ণ ভিন্ন “মেশ-গ্রেডিয়েন্ট” ডিজাইন ব্যবহার হয়েছে, তবে ২০০৮ সালের কয়েনের শাপলা ফুল পরিশোধিত এবং নিঁখুত। [এখানে ২০০৮ সালের কয়েনটা জিতেছে।]
৫. পাট গাছের ৩টি পাতার ডিজাইনেও একইভাবে ১৯৯৬ সালের কয়েনে একদমই অপরিশোধিত ডিজাইন ব্যবহার হয়েছে, যেখানে ২০০৮ সালের কয়েনে চিত্রিত পাতা ৩টা রিয়েলিস্টিক ভাব দেয়। [এখানে ২০০৮ সালের কয়েনটা জিতেছে।]
৬. ধান/গমের শীষের ক্ষেত্রে ২০০৮ সালের কয়েনটি যথাযথ নিঁখুত হয়েছে, ১৯৯৬ সালের কয়েনের ডিজাইনটা অপরিশোধিত হওয়ার চেয়ে দেখতেই বাজে লাগছে। [এখানে ২০০৮ সালের কয়েনটা জিতেছে।]
৭. একটা ছোট পার্থক্য হচ্ছে কয়েনের পুরুত্ব ও ক্রিজ করা রিংয়ের শেইপের অবস্থান, যেহেতু এটা দুটির ক্ষেত্রে বেশ কাছাকাছি, তাই এখানে তুলনা করার কিছু নেই।
আমার মন্তব্য: যদি নান্দনিকতার বিচার করেন, তবে ১৯৯৬ সালের ৫ টাকার কয়েনটি জিতেছে, আর কেউ যদি ৫ টাকার কয়েন নিজে বেআইনিভাবে তৈরি করতে চায়, তার জন্য ২০০৮ সালের কয়েনটা কপি করা কষ্টকরের থেকে প্রায় অসম্ভব হবে এটার নিঁখুত বৈশিষ্ট্যের ডিজাইনগুলোর জন্য।
কমেন্টে বলেন আপনার কাছে কোনটা সুন্দর লেগেছে, ১৯৯৬ সালের ৫ টাকার কয়েন, নাকি ২০০৮ সালেরটা?

মানসিক প্রশান্তি থাকলে পরের বেলা খাবার জুটবে কিনা, সেই ধারণাও চলে যায়; প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া ত ‘য়ালার উপর পূর...
29/10/2024

মানসিক প্রশান্তি থাকলে পরের বেলা খাবার জুটবে কিনা, সেই ধারণাও চলে যায়; প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া ত ‘য়ালার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস থাকলেই কেবল মানসিক শান্তিলাভ করা যায়, পার্থিব কিছু যতই মূল্যবান হোক, সেটা প্রশান্তি নিশ্চিত করতে অক্ষম।
"আলা বেযিকরিল্লাহি তাতমা’য়িন্নুল কুলুব” - বাহরি নাসখ কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

নিউমিসম্যাটিক সংগ্রাহক কমিউনিটির এক পরিচিত মুখ Shafiqul Islam তাদের যোগাযোগেই মিলে আমার সখের খোরাক, উপভোগের জিনিস আর ক্য...
28/10/2024

নিউমিসম্যাটিক সংগ্রাহক কমিউনিটির এক পরিচিত মুখ Shafiqul Islam
তাদের যোগাযোগেই মিলে আমার সখের খোরাক, উপভোগের জিনিস আর ক্যালিগ্রাফির গবেষণার বস্তু।
"Taluk Mohammad Shafiqul Islam” - নাম ক্যালিগ্রাফি - বাহরি নাসখ কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

“রিপিটেটিভ সেগমেন্ট” হচ্ছে ডিজাইন জগতের এক বিশেষ অংশ, যেখানে একটি শেইপকে নির্দিষ্ট কোণে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে একটি বৃত্তাকার...
28/10/2024

“রিপিটেটিভ সেগমেন্ট” হচ্ছে ডিজাইন জগতের এক বিশেষ অংশ, যেখানে একটি শেইপকে নির্দিষ্ট কোণে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে একটি বৃত্তাকার কম্পোজিশন তৈরি করা হয়। আর এরসাথে যদি আরজিবি রঙের কম্বিনেশন করা যায়, তাহলে তো সম্পূর্ণই সমসাময়িক!
"রব” - সুলুস জালী - রেক্রিয়েটেড কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

নেন, সুবহানাল্লাহ বলেন 💝"সুবহানাল্লাহ” - বাহরি নাসখি - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি...
27/10/2024

নেন, সুবহানাল্লাহ বলেন 💝
"সুবহানাল্লাহ” - বাহরি নাসখি - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

নেন, মাশাআল্লাহ বলেন 😁"মাশাআল্লাহ” - সুলুস জালী - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানিكتبة ...
26/10/2024

নেন, মাশাআল্লাহ বলেন 😁
"মাশাআল্লাহ” - সুলুস জালী - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

আরবি ক্যালিগ্রাফির যতগুলো কম্পোজিশন বাঁধাই করে অফিস-বাসার দেয়ালে টানানো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে “হাযা মিন ফাদলি রাব্ব...
26/10/2024

আরবি ক্যালিগ্রাফির যতগুলো কম্পোজিশন বাঁধাই করে অফিস-বাসার দেয়ালে টানানো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে “হাযা মিন ফাদলি রাব্বি”, অর্থাৎ, “এটি রবের পক্ষ থেকে আমার জন্য অনুগ্রহ। তবে এটি জড়ানো সুলুস জালীতে বেশি করা হয়, গোলের মধ্যে বা চতুর্ভুজাকার শেইপে। টানা লেখায় এর নান্দনিকতা আলাদা 💝
"হাযা মিন ফাদলি রাব্বি” - সুলুস আদী - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

ইংরেজি ক্যালিগ্রাফির শেকড় হচ্ছে লাতিন লিপি এবং এর প্রকরণ বলা যায় সবই ইউরোপ মহাদেশ কেন্দ্রীক। হাতে করলে সৌন্দর্য্য একরকম,...
25/10/2024

ইংরেজি ক্যালিগ্রাফির শেকড় হচ্ছে লাতিন লিপি এবং এর প্রকরণ বলা যায় সবই ইউরোপ মহাদেশ কেন্দ্রীক। হাতে করলে সৌন্দর্য্য একরকম, টাইপোগ্রাফির নিপূঁণতা একরকম, আবার ম্যানুয়ালি কোনো স্টাইলকে গাইড হিসেবে নতুন করে করার নান্দনিকতা আরেক রকমের।
"লেটার-আর” - কন্টেম্পরারি ওল্ড ইংলিশ - ইংরেজি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

মিনিমাল আর্ট‌ওয়ার্কের মজা আপনি সারাদিন বসে নিতে পারবেন, এর বিপরীতে জটিল কাজে চোখ ধাঁধানো বেশি হয়। তবে কথা হলো, মিনিমাল...
24/10/2024

মিনিমাল আর্ট‌ওয়ার্কের মজা আপনি সারাদিন বসে নিতে পারবেন, এর বিপরীতে জটিল কাজে চোখ ধাঁধানো বেশি হয়। তবে কথা হলো, মিনিমাল আর্ট‌ওয়ার্কের মজা সবাই নিতে পারে না, বিশেষ করে আমাদের দেশের মানুষ রংচঙা জিনিসে আকৃষ্ট বেশি হয়, রুঁচি ও শিল্পবোধ বেড়ে ওঠে সমাজ ও পরিবেশের চাহিদা অনুযায়ী, যার জন্য আমেরিকান আর্টিস্টদের কাজ আমাদের পছন্দ হয় না, কিন্তু রিকশার পেছনের কাঁচা রঙে মেতে উঠতে ইচ্ছে হয়। শুধু একটু মনে রাখবেন, যেই চিত্রকর্ম যত সিম্পল মনে হয়, ওই কাজ আপনি একটু করার চেষ্টা করেন, টের পারবেন করা কত কঠিন।
"জিকির” - বাহরি নাসখ কম্পোজিশন - সমসাময়িক ধারা - আরবি ক্যালিগ্রাফি | ক্যালিগ্রাফার শাহ রায়হান সানি
كتبة ريحان الثاني من تلاميذ الأستاذ مختار عالم مفيض الرحمن شقدار سنة ١٤٤٦ ه
Peace 🕊️

Address

1A, 412-Nayatola
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Raihan Sani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raihan Sani:

Share