ডাকঘরের ভালোবাসা

ডাকঘরের ভালোবাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাকঘরের ভালোবাসা, Dhaka.

কমেন্টে চিঠি চাইলেই পাচ্ছেন পূর্ণ একটি চিঠি।

"চিঠি" মানসিক প্রশান্তি
না বলা কথা, কাছে পাওয়ার গল্প
প্রেমিকের আর্তনাদ, প্রেমিকার হাতছানি
বাবার অশ্রুসিক্ত আঁখি
মায়ের বুকভরা চাহনি
চিঠি জীবনের বাণী, অন্তরের ধ্বনি।
চিঠি পড়ুন, চিঠু লিখুন, চিঠি ভালোবাসুন

প্রিয় ,  মানুষের জীবন অদ্ভুত, তাই না? মাঝে মাঝে আমরা নিজেরাই বুঝতে পারি না, আসলে কী চাই। ভালবাসার মানুষের সঙ্গে সঙ্গী হয়...
30/05/2025

প্রিয় ,

মানুষের জীবন অদ্ভুত, তাই না? মাঝে মাঝে আমরা নিজেরাই বুঝতে পারি না, আসলে কী চাই। ভালবাসার মানুষের সঙ্গে সঙ্গী হয়ে পথ চলা, নাকি খানিকটা সময়ের মানসিক শান্তি। হয়তো আমরা দুটোই চাই।

মানুষ ভালোবাসে বোধহয় ভালো থাকার জন্যই। কাউকে নিয়ে ভাবতে ভালো লাগে, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে, কেউ পাশে থাকলে ভালো লাগে। প্রিয় মানুষটা ভালো থাকলেই যেন নিজের অজান্তেই ভালো থাকা হয়ে যায়।

আমরা কল্পনা করি, আমাদের একটা নিজস্ব মানুষ থাকবে—যে আমাকে অনেক ভালোবাসবে, যত্ন করবে, সবসময় খোঁজ নেবে। যে আমাকে প্রাধান্য দেবে, যে আমার পথচলার সঙ্গী হবে। ঝড়-বৃষ্টি বা পথের বাঁধা আসলেও আগলে রাখবে, পাশে থাকবে সাপোর্ট হয়ে।

কিন্তু আসলেই কি তা পাওয়া হয়? হয়তো না। সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়—প্রকৃতি, পরিবেশ, মন-মানসিকতা। কেউ একজন অল্পতেই চুপ হয়ে যায়, আরেকজন অপেক্ষা করে থাকে কথা বলার জন্য। সারাদিনের একটু কথায় বা পাশে বসে গল্প করার যে স্বস্তি, তাও যেন হারিয়ে যায়। তবুও আমরা অপেক্ষায় থাকি, তাদের হাসি-খুশি দেখতে, ভালো থাকার জন্য।

আমরা তবুও ভালোবাসি। মায়ায় জড়িয়ে পড়ি। ভালোবাসা বোধহয় এক রহস্যময় আঁধার। যেন এক কাপ ঠান্ডা চায়ের সঙ্গে বসে গল্প করার মতো—নীরব, সুনসান।

ইতি,
কেউ একজন।

#চিঠিরবাক্স #চিঠির জানালা #ডাকঘরের_ভালোবাসা #চিঠি #চিঠির_শহর #চিঠির_ডায়েরি #ইচ্ছের_খামে_চিঠি

চিঠি দিও — মহাদেব সাহা করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিওআঙ্গুলের মিহিন সেলাইভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কে...
30/05/2025

চিঠি দিও
— মহাদেব সাহা

করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই

ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।

চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও …
বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!

আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি,
আসবেন অচেনা রাজার লোক
তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে ….
এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! …

করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি
দিও খামে
কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস
একটি ফুলের ছোট নাম,

টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে
সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প
খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো

করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালবাসি !

29/05/2025

স্বাগতম "ডাকঘরের ভালোবাসায়"

এখানে অনুভূতিগুলো চিঠিতে বাঁধা পড়ে আর পৌঁছে যায় প্রিয়জনের হৃদয়ে।
আমরা বিশ্বাস করি, প্রতিটি সম্পর্কের গভীরতা বাড়ে অব্যক্ত কথাগুলোর মাধ্যমে।

আপনার ভালোবাসা ও আবেগ প্রকাশ করতে আমাদের সঙ্গে থাকুন।
চিঠির বাক্স – যেখানে শব্দ হয়ে ওঠে ভালোবাসার দূত।

#ডাকঘরের_ভালোবাসা
#চিঠির_শহর

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাকঘরের ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share