16/03/2023
আস সালামু আলাইকুম সবাইকে,
আজ কেয়ার ভিসা নিয়ে এমন একটি তথ্য শেয়ার করবো যা কখনো প্রকাশ করা হয় না।
………………………………………………………………
আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ দিয়ে বলেন, উনারা Reed, Indeed, Monster, Joble সহ আরো অনেক সাইটে জবের জন্য রেজিস্ট্রেশন করেছেন; অনেক এপ্লাই করেছেন কিন্তু কোন রেস্পন্স পাচ্ছেন না। উনি জব পেতে খুবই আগ্রহী কিন্তু জব পাচ্ছেন না।
তখন আমি তার আগ্রহ কতটুকু সেটা পরীক্ষা করার জন্য তার সিভি আমাকে দেখাতে বলি। এই কথা বলার সাথে সাথে উনারা আমাকে সিভি দেখান। (এটাই মস্ত বড় ভুল!!!)
যখন আমি সিভি দেখতে চাচ্ছি, তখন উনার উচিত ছিল আমাকে প্রশ্ন করা,’ কোন কোম্পানীর কোন পোস্ট এর জন্য সিভি বানিয়ে দেখাবো?’
দুর্ভাগ্য বলবো নাকি দুঃখিত বলবো, জানি না তবে বাংলাদেশের এখন পর্যন্ত কেউ আমাকে এই প্রশ্ন করেনি।
একটি কোম্পানী যখন কাউকে জবের জন্য সিলেক্ট করবে তারা প্রধান দুটি বিষয় বিবেচনা করবেঃ
1. এই লোকটি আমার কোম্পানীতে কাজ করতে আগ্রহী কিনা?
2. এই লোকটি এই কাজগুলো করার জন্য ফিট কিনা?
কোম্পানী যখন একটি জব পোস্ট করে তারা কিন্তু শুধু Care assistant/Support worker/ Care worker/healthcare assistant/live-in-carer ---এই টুকু লিখেই বসে থাকে না। কোম্পানী কি কি সুবিধা অফার করছে এবং সেই সাথে ক্যান্ডিডেটদের কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে সেটাও উল্লেখ করে থাকে।
অথচ আপনি খেয়াল করে দেখবেন বেশীরভাগ (৯৭%) ক্যান্ডিডেট শুধুমাত্র ১ ক্লিকে তাদের সেভ করা সিভি পোস্ট করে দেয় (কভার লেটার দেওয়ার কোন ধার ধারে না)। এই ৯৭% জন লোকের মাঝে অনেকেরই হয়তো কাজের অভিজ্ঞতা আছে আবার শিক্ষাগত যোগ্যতা আছে। কিন্তু সাধারন একটি ব্যাপারে অটোমেটিক বাদ পরে যাচ্ছে।
এভাবে বাদ পরে হতাশ হয়ে কেউ কেউ আবার জমিজমা বিক্রি করে ২০/২২ লক্ষ টাকা খরচ করে CoS Letter কিনার দিকে ছুটে। এর ভয়াবহ পরিনাম সম্পরকে আজ এই পোস্টে না হয় কিছু নাই বললাম।
যাইহোক, যেই সিক্রেট বলতে চেয়েছিলাম এখন সেই কথায় আসি। ধরুন কোন একটি জব পোস্টে এভাবে লিখা আছে’ Are you a caring person? অথবা “We are looking for a caring person….blah blah bla”
এই ক্ষেত্রে অবশ্যই কভার লেটারে উল্লেখ করতে হবে, কেয়ারিং পারসন হিসেবে কিভাবে আপনি রোগী এবং কোম্পানির জন্য কাজে আসবেন। আর সিভিতে ১/২ লাইনে প্রমান দিবেন কিভাবে আপনি একজন কেয়ারিং পারসন হিসেবে সফল।
এখানে আরেকটি কথা বলে রাখি। কোম্পানী জব পোস্ট করে বা লোক নিয়োগ করে কোম্পানীর নিজস্ব সুবিধার জন্য। আর কোম্পানীর সবচে’ বড় ভয় হলো, “বন্ধ হয়ে যাওয়া থেকে কোম্পানীকে বাচানো।“ আমি ৫ বছর এই সেকটরে জব করেছি এবং ৩ বছর ফুলটাইম কলেজ করেছি। তাই আমি খুব ভালোভাবেই জানি এবং বুঝি, কেন একটি কোম্পানী Caring Person চাচ্ছে? একজন Caring Person কোম্পানীর কোন কোন সমস্যার সমাধান দিবে।
যখন কেউ সিভিতে বলবে, একজন কেয়ারীং পারসন হিসেবে আমি এই এই এই সমস্যার সমাধান দিবো এবং এই সমস্যার সমাধানের জন্য আমি আমার এই এই এই SKILLS গুলো কাজে লাগাবো --- এই কথা পড়ার পরে কোম্পানীর HR/ADMIN বলবে, “WOW!!! That’s the person we are looking for. We must call him/her for an interview.”
ব্যাস, এইভাবেই একজন ক্যান্ডিডেট সবাইকে পেছনে ফেলে তার ইন্টারভিউ নিশ্চিত করতে পারে কোন রকম কেয়ারিং জবের অভিজ্ঞতা না থাকলেও।
এই মজার মজার কৌশলগুলো শিখে ফেলা কিন্তু কঠিন কিছুই নয়। অনলাইনে অফলাইনে যেকোনো জায়গা থেকে এগুলো শিখে নিয়ে এপ্লাই করতে পারেন। মাত্র ২/৩ দিন মনোযোগ দিয়ে সময় দিলেই হলো।
যাইহোক, কেয়ার জব বা ভিসা পাবার যাবতীয় সহায়তা করা হচ্ছে একটি প্রাইভেট গ্রুপে। এটি একটি পেইড সার্ভিস। এই গ্রুপে যেসব জায়গায় এপ্লাই করলে দ্রুত অফার পাবার সম্ভাবনা বেশি সেগুলো খুঁজে খুঁজে বের করে দেওয়া হয়, UK Standard CV and Cover writing, কাজের অভিজ্ঞতা না থাকলেও কেয়ার জব পাবার কৌশল, Care Job Interview model questions and answers, ভিসার জন্য পেপারস রেডি করা এবং ভিসা এপ্লিকেশন এর সাপোর্ট দেওয়া হয়।
প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য পেমেন্ট লিংক এখানেঃ
https://binduthekesindhu.com/step/secret-online-support/
আপনার সফলতা কামনা করে আজ এখানেই পোস্টটি শেষ করছি।