তালবিয়া হজ্জ ও উমরাহ ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তালবিয়া হজ্জ ও উমরাহ ট্রাভেলস

তালবিয়া হজ্জ ও উমরাহ ট্রাভেলস "বিশ্বাসের সাথে পবিত্র সফর"

20/07/2026

🕋 মাল্টিপল এন্ট্রি (Multiple Entry) উমরাহ ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

আলহামদুলিল্লাহ! উমরাহ যাত্রীদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে মাল্টিপল এন্ট্রি উমরাহ ভিসা চালু হয়েছে।

📌 গুরুত্বপূর্ণ শর্তাবলি:

✅ ভিসার মেয়াদ:
📅 ইস্যুর তারিখ থেকে ১ বছর (৩৬৫ দিন)।

✅ অবস্থানের অনুমতি:
🇸🇦 ভিসার পুরো মেয়াদকালে সর্বমোট ৯০ দিন সৌদি আরবে অবস্থান করা যাবে। প্রতিবার অবস্থানের দিনগুলো ৯০ দিনের সীমা থেকে সমন্বয় করা হবে।

✅ দ্বিতীয়বার ও পরবর্তীবার উমরাহ:
📲 পুনরায় সৌদি আরবে প্রবেশ করে উমরাহ আদায় করতে চাইলে অবশ্যই নির্ধারিত সার্ভিস প্যাকেজ ক্রয় করতে হবে এবং Nusuk App থেকে Umrah Permit সংগ্রহ করতে হবে।

🟢 গুরুত্বপূর্ণ সময়সীমা:
🚫১ জিলকদ থেকে ১৩ জিলহজ্জ পর্যন্ত সময়ে মাল্টিপল এন্ট্রি উমরাহ ভিসাধারীরা সৌদি আরবে অবস্থান করতে পারবেন না। তাই ভ্রমণ পরিকল্পনার সময় এ বিষয়টি অবশ্যই মাথায় রাখুন।

📢 সকল ট্রাভেল এজেন্সি ও সম্মানিত উমরাহ যাত্রীদের প্রতি অনুরোধ:
ভিসার শর্তাবলি ভালোভাবে জেনে এবং যথাযথভাবে অনুসরণ করুন। সচেতন থাকুন, নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করুন।

🤲 মহান আল্লাহ তাআলা সকলের উমরাহ কবুল করুক

পবিত্র কাবা শরীফের গোসল,প্রতি বছর ইসলামের ইতিহাসে বিশেষ একটি দিনে পবিত্র কাবা ঘর ধোয়া হয়—এটি এক গভীর আধ্যাত্মিক ও ঐতিহাস...
30/06/2026

পবিত্র কাবা শরীফের গোসল,প্রতি বছর ইসলামের ইতিহাসে বিশেষ একটি দিনে পবিত্র কাবা ঘর ধোয়া হয়—এটি এক গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক মুহূর্ত। জমজমের পানি ও গোলাপজলে মিলিয়ে কাবা শরীফকে সুগন্ধি ও পবিত্রতায় সাজানো হয়। এই অনুষ্ঠান মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
#কাবা_গোসল #পবিত্র_কাবা #ইসলামী_ঐতিহ্য #হজ #উমরা

অনেক ওমরাহ ও হজযাত্রী মনে করেন, মক্কার হারাম এলাকা বলতে শুধু মসজিদুল হারাম ও তার আশপাশের চত্বরকেই বোঝায়।কিন্তু বাস্তবে ...
24/06/2026

অনেক ওমরাহ ও হজযাত্রী মনে করেন, মক্কার হারাম এলাকা বলতে শুধু মসজিদুল হারাম ও তার আশপাশের চত্বরকেই বোঝায়।
কিন্তু বাস্তবে হারামের সীমানা এর চেয়ে অনেক বিস্তৃত।
কাবা শরীফকে কেন্দ্র করে হারামের সীমা প্রায় নিম্নরূপঃ

উত্তর দিকে (তানঈম / মসজিদে আয়িশা) : ৬–৮ কিলোমিটার
উত্তর-পূর্ব দিকে (জিরআনা) : ১৪–১৬ কিলোমিটার

পশ্চিম দিকে (হুদাইবিয়া / শুমাইসি) : ১৮–২২ কিলোমিটার
দক্ষিণ দিকে (ইদাতু লাবান) : ১১–১২ কিলোমিটার
দক্ষিণ-পূর্ব দিকে (আরাফাতের দিকে) : ১৫–২০ কিলোমিটার

তাই মক্কার কিছু প্রবেশপথে আপনি মুসলিম ও অমুসলিমদের জন্য আলাদা রাস্তা বা লেন দেখতে পারেন।
কারণ, এই নির্ধারিত সীমারেখাগুলো অতিক্রম করার সঙ্গে সঙ্গেই আপনি আনুষ্ঠানিকভাবে হারাম এলাকার মধ্যে প্রবেশ করেন, যেখানে হারামের বিশেষ বিধান কার্যকর হয়।
মক্কার হারাম শুধু কাবা শরীফ বা মসজিদুল হারামের আশপাশের স্থান নয়; বরং এটি মক্কা মুকাররমাকে ঘিরে থাকা এক বিস্তৃত ও পবিত্র এলাকা। এর সীমানা হযরত ইবরাহিম (আ.)-এর যুগ থেকেই নির্ধারিত ছিল, এবং পরবর্তীকালে বিভিন্ন যুগে সেই সীমাচিহ্নগুলো নবায়ন করা হয়েছে, যাতে মানুষ তা জানতে পারে।

অনেক ওমরাহ ও হজযাত্রী মনে করেন যে হারাম এলাকা বলতে শুধু মসজিদুল হারাম ও তার চত্বরকেই বোঝায়, অথচ প্রকৃতপক্ষে হারামের পরিধি আরও অনেক বিস্তৃত।

কাবার হাতেমে নামাজ আদায়ে নতুন সময়সূচি ঘোষণাপবিত্র ওমরাহ ও হজযাত্রীদের সুবিধা এবং ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে মসজিদুল হারামের...
23/06/2026

কাবার হাতেমে নামাজ আদায়ে নতুন সময়সূচি ঘোষণা
পবিত্র ওমরাহ ও হজযাত্রীদের সুবিধা এবং ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান ‘হাতেম’ (হিজর ইসমাইল)-এ নামাজ আদায়ের সময়সূচি পুনর্বিন্যাস করেছে কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনা অনুযায়ী, পুরুষ ও নারীদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সুশৃঙ্খলভাবে ইবাদত পরিচালনা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, পুরুষদের জন্য: রাত ১০:০০টা থেকে রাত ১:০০টা। আর নারীদের জন্য: সকাল ৬:০০টা থেকে সকাল ৯:০০টা।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, হাতেমে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি দর্শনার্থীর জন্য সীমিত সময় বরাদ্দ থাকবে, যাতে বেশিসংখ্যক মানুষ নামাজ ও দোয়ার সুযোগ পান।

নতুন ব্যবস্থাপনায় ওমরাহ যাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত স্বল্প সময়ের মধ্যে নামাজ ও দোয়া সম্পন্ন করতে হবে; নির্ধারিত গেট ও লাইনের নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে; হারামাইন শরিফাইনের নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মানতে হবে; ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা এড়িয়ে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ইবাদত করতে হবে; ভেতরে প্রবেশের আগেই দোয়া ও ইবাদতের নিয়ত প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

👉 হজ্জের পরে স্পেশাল ওমরাহ্ প্যাকেজ💰 প্যাকেজ মূল্য মাত্র: ১,৪৫,০০০ টাকা✈️ প্যাকেজে যা যা থাকছে:✅ডাইরেক্ট বিমান & রিটার্ন...
19/06/2026

👉 হজ্জের পরে স্পেশাল ওমরাহ্ প্যাকেজ
💰 প্যাকেজ মূল্য মাত্র: ১,৪৫,০০০ টাকা
✈️ প্যাকেজে যা যা থাকছে:
✅ডাইরেক্ট বিমান & রিটার্ন এয়ার টিকেট
✅ ওমরাহ্ ভিসা
🏨 মক্কা ও মদিনায় মানসম্মত হোটেল
🚐 জেদ্দা – মক্কা – মদিনা সম্পূর্ণ ট্রান্সপোর্ট সুবিধা
🕋 বিশেষ জিয়ারত ও ইবাদতের সুযোগ:
📍 মক্কার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন (জিয়ারাহ)
📍 মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন (জিয়ারাহ)
🕋 একাধিকবার উমরাহ আদায়ের সুযোগ
🤲 নফল তাওয়াফের সুযোগ
🕌 মাসজিদুল হারাম ও মাসজিদে নববীতে জামাতে নামাজ আদায়
🌙 নবিজি ﷺ এর রওজা মোবারক জিয়ারতের সৌভাগ্য
👨‍✈️ সেবা ও সুবিধা:
🗣️ অভিজ্ঞ মুয়াল্লেম/গাইড দ্বারা পূর্ণ সহযোগিতা
🛏️ প্রতি রুমে ৪/৫ জন শেয়ারিং বেড
👉 (২/৩ জনের পারসোনাল রুম চাইলে খরচ আলাদা আলোচনা সাপেক্ষে)
👨‍👩‍👧 যে কোনো বয়সের জন্য উমরাহ্ ভিসা আবেদনযোগ্য (ইনশাআল্লাহ)
🌍 যোগাযোগ ও বুকিং:
🇧🇩 তালবিয়া হজ্জ উমরাহ ট্রাভেলস
🇧🇩Talbiya hajj and umrah travels
📍 ঠিকানা: ৩৪ নং ওয়ার্ড, ছয়দানা, হাজিরপুকুর, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর সিটি
☎️Call/WhatsApp
wa.me/8801716553656
wa.me/8801911955333

কেন মানুষ বারবার হজে যেতে চায়? হজের আগে আমি একটা বিষয় কখনো বুঝতাম না। কেন মানুষ বারবার হজে যেতে চায়? কেন কেউ ফরজ হজ আ...
16/06/2026

কেন মানুষ বারবার হজে যেতে চায়?

হজের আগে আমি একটা বিষয় কখনো বুঝতাম না।

কেন মানুষ বারবার হজে যেতে চায়?

কেন কেউ ফরজ হজ আদায় করার পরও আবার সেই সফরের জন্য অপেক্ষা করে?

মনে হতো, পৃথিবীতে তো আরও অনেক ভালো কাজ আছে। সেই অর্থ দিয়ে গরিবের সাহায্য করা যায়, মানুষের কর্মসংস্থান করা যায়, সমাজের জন্য অনেক কিছু করা যায়।

কিন্তু হজ থেকে ফিরে এসে আমি বুঝেছি—যে প্রশ্নটা আমি একসময় করতাম, আজ আমি নিজেই সেই প্রশ্নের উত্তর হয়ে গেছি।

হজের সবচেয়ে বড় কষ্ট হয়তো আরাফাতের রোদ নয়।

মিনার ভিড় নয়।

মুজদালিফার খোলা আকাশের নিচে রাত কাটানোও নয়।

হজের সবচেয়ে বড় কষ্ট হলো—

˹ ফিরে আসা ˺

বিমান যখন নিজের দেশের মাটিতে নামে, মানুষ ভাবে হজের সফর শেষ হয়েছে।

বাস্তবে তখনই শুরু হয় আরেকটি সফর—

˹ হৃদয়ের সফর ˺

যেখানে মানুষ বুঝতে শুরু করে—

সে কিছু একটা রেখে এসেছে।

কিন্তু কী রেখে এসেছে, সেটা ভাষায় বলতে পারে না।

অনেক হাজীকে বলতে শুনেছি—

“মনে হয় কিছু একটা নেই।”

“খালি খালি লাগে।”

“কেন জানি ভাবতেই কান্না চলে আসে।”

“মনে হয় মনটা এখনও মক্কাতেই রয়ে গেছে।”

আমিও সেই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি।

সলাতে দাঁড়ালে হঠাৎ মনে পড়ে যায় হারাম মাসজিদের জামাত।

কোনো ছবিতে বা ভিডিও তে কাবা দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।

আযানের শব্দ শুনে মনে হয় আমি যেন আবার মাসজিদুল হারামের দিকে হাঁটছি।

কখনো মনে হয়, মাকামে ইব্রাহিমের পিছনেই দাঁড়িয়ে আছি।

কখনো মনে হয়, মদিনার কোনো রাস্তায় হাঁটছি।

তারপর বাস্তবতা মনে করিয়ে দেয়—

আমি দেশে ফিরে এসেছি।

তখন বুঝলাম, আমি শুধু একটি শহর ছেড়ে আসিনি।

আমি এমন একটি পরিবেশ ছেড়ে এসেছি, যেখানে দিনের কেন্দ্রবিন্দু ছিল বায়তুল্লাহ।

যেখানে প্রতিটি রাস্তা মানুষকে মাসজিদের দিকে নিয়ে যায়।

যেখানে হাজারো মানুষ একসাথে দোয়ায় কাঁদতে পারে।

যেখানে পৃথিবীর নানা ভাষা, নানা বর্ণ, নানা দেশের মানুষ একই রবের সামনে মাথা নত করে।

যেখানে লক্ষ মানুষের চলাচলের কোলাহল থেমে যায় ইকামতের এক তাকবিরে।

হজ আমাকে শিখিয়েছে—

কিছু সৌন্দর্য আছে, যা বারবার দেখলেও পুরোনো হয় না।

বরং যত কাছে যাওয়া যায়, ততই নতুন লাগে।

কাবা তেমনই এক সৌন্দর্য।

মদিনা তেমনই এক ভালোবাসা।

যে সত্যিকার অর্থে আল্লাহর নিদর্শনগুলোকে ভালোবেসেছে, তার কাছে প্রতিটি তাওয়াফ নতুন, প্রতিটি সালাম নতুন, প্রতিটি দৃষ্টি নতুন।

তখন আমি আরেকটি বিষয় বুঝলাম।

মানুষ কাবা ঘরকে মিস করে না শুধু।

মানুষ মিস করে সেই মানুষটিকে, যে মানুষটি সে কাবার সামনে গিয়ে হয়েছিল।

আরাফাতে যে মানুষটি চোখের পানি ফেলেছিল।

মুজদালিফায় যে মানুষটি আকাশের নিচে শুয়ে ছিল।

মদিনায় যে মানুষটি রাসূল ﷺ-এর উম্মত হওয়ার সৌভাগ্যে কেঁদেছিল।

সে মানুষটিকে আবার ফিরে পেতে চায়।

হজ থেকে ফিরে আসার পর সবচেয়ে বড় শিক্ষা ছিল —

আমরা কাবা ছেড়ে আসি, কিন্তু কাবার মালিককে ছেড়ে আসি না।

মদিনা থেকে বিদায় নেওয়া যায়, কিন্তু রাসূল ﷺ-এর শিক্ষা থেকে বিদায় নেওয়া যায় না।

ইহরাম খুলে ফেলা যায়, কিন্তু আত্মসমর্পণের চেতনাকে খুলে ফেলা যায় না।

হয়তো এ কারণেই ফিরে আসার পরও হৃদয় বারবার বলে ওঠে—

“হে আল্লাহ!

আর একবার… দুইবার নয়…

বারবার…

আপনার ঘরের মেহমান হওয়ার তাওফিক দিন।”

আর তখন আমরা বুঝি—

আমরা শুধু হজ করে ফিরিনি।

আমাদের হৃদয়ের একটি অংশ এখনও মক্কা-মদিনায় রয়ে গেছে।

বই: এভাবেই হজ্ব আমাকে শিক্ষা দিয়েছে।

06/06/2026

হজ্জ ও ওমরাহ, মক্কা মদিনা নিয়েখুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয় ভিডিও।

📢  হজ্জ এর পরে জুলাই/আগস্ট মাসে আকর্ষণীয় উমরাহ প্যাকেজ🕋 উমরাহ প্যাকেজ ( স্ট্যান্ডার্ড প্যাকেজ  )💵  প্যাকেজ রেট : ১,৫০,০০...
05/06/2026

📢 হজ্জ এর পরে জুলাই/আগস্ট মাসে আকর্ষণীয় উমরাহ প্যাকেজ
🕋 উমরাহ প্যাকেজ ( স্ট্যান্ডার্ড প্যাকেজ )
💵 প্যাকেজ রেট : ১,৫০,০০০/- (খাবার সহ)
✈️ ফ্লাইট : ডিরেক্ট ফ্লাইট
🕛 সময়কাল : ১৪ দিন

🕋 উমরাহ প্যাকেজ (ইকোনমি প্যাকেজ )
💵 প্যাকেজ রেট : ১,৪০,০০০/- (খাবার সহ)
✈️ ফ্লাইট : ট্রানজিট ফ্লাইট
🕛 সময়কাল : ১৪ দিন

🔹সময় খুবই সীমিত। দ্রুত বুকিং কনফার্ম করুন,,,,
🎯 বুকিং করতে আজই যোগাযোগ করুনঃ

🏠 Talbiyah Hajj Umrah Travels
🏡Ward-34,Holding-380,masjid road,Soydana hazirpukur,Gazipur city.
📲+8801716553656
📲+8801911955333

25/05/2026
রাজকীয় সৌদি সরকার ঘোষণা করেছে।শাইখ আলি আল হুজাইফি (মাসজিদে নববীর ইমাম ও খতিব) ২০২৬সালের হজের আরাফার খুতবা দিবেন।আরাফার ...
20/05/2026

রাজকীয় সৌদি সরকার ঘোষণা করেছে।
শাইখ আলি আল হুজাইফি (মাসজিদে নববীর ইমাম ও খতিব) ২০২৬সালের হজের আরাফার খুতবা দিবেন।

আরাফার মাঠে আমাদের সবাইকে কবুল করুন।


Address

Ward-34, Soydana, Gazipur City
Dhaka
1704

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801716553656

Website

Alerts

Be the first to know and let us send you an email when তালবিয়া হজ্জ ও উমরাহ ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তালবিয়া হজ্জ ও উমরাহ ট্রাভেলস:

Shortcuts

Share