27/10/2026
অ্যালুমিনিয়াম ফয়েল | পর্ব ২ 📝........
অ্যালুমিনিয়াম ফয়েলের আবিষ্কার ও বিকাশ 🔍🔍
অ্যালুমিনিয়াম ফয়েলের বাণিজ্যিক উৎপাদনের ইতিহাসে ১৯১০ সাল একটি গুরুত্বপূর্ণ সময়। ওই বছর সুইজারল্যান্ডে 𝐃𝐫. 𝐋𝐚𝐮𝐛𝐞𝐫, 𝐍𝐞𝐡𝐞𝐫 & 𝐂𝐢𝐞. প্রথম অ্যালুমিনিয়াম ফয়েল রোলিং প্ল্যান্ট স্থাপন করে।
এই শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে 𝐉. 𝐆. 𝐍𝐞𝐡𝐞𝐫 & 𝐒𝐨𝐧𝐬-এর ইতিহাসও ঘনিষ্ঠভাবে জড়িত। প্রতিষ্ঠানটি ১৮৮৬ সালে সুইজারল্যান্ডের শাফহাউসেনে প্রতিষ্ঠিত হয়। রাইন জলপ্রপাতের পানিশক্তিকে কাজে লাগিয়ে অ্যালুমিনিয়াম উৎপাদনের সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম যুক্ত ছিল।
১৯০৭ সালের ডিসেম্বরে নেহের পরিবারের সদস্যরা এবং ড. লাউবার ধারাবাহিক রোলিংপ্রক্রিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই প্রযুক্তির মাধ্যমে অ্যালুমিনিয়ামকে অত্যন্ত পাতলা শিটে রূপান্তর করা সম্ভব হয়, যা পরবর্তী সময়ে ফয়েল উৎপাদনের বাণিজ্যিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯১১ সালে সুইজারল্যান্ডের টবলার প্রতিষ্ঠান তাদের চকোলেট বার অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো শুরু করে। বিখ্যাত ত্রিভুজাকার আকৃতির টবলেরোন চকোলেটও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে পণ্য মোড়ানোর উপাদান হিসেবে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার আরও পরিচিতি লাভ করে।
পরবর্তী সময়ে উৎপাদনপ্রযুক্তির উন্নয়ন, শিল্পায়ন এবং বাজারের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়।
পরবর্তী পর্বে থাকছে: অ্যালুমিনিয়াম ফয়েলের বৈশিষ্ট্য।
সিরিজের পরবর্তী পর্বগুলো পড়তে আমাদের সঙ্গে থাকুন।😍😍
#অ্যালুমিনিয়ামফয়েল #ইতিহাস