Renesa IT.com

Renesa IT.com Renesa IT is a dynamic digital IT platform specializing in page setup, content writing, page management, logo creation, and animation video production.
(6)

We provide creative and professional solutions to help businesses thrive in the digital world.

বর্তমান সময়ে একটি ব্যবসার সফলতার বড় অংশ নির্ভর করে অনলাইন উপস্থিতির উপর।আর ফেসবুক পেইজ হলো সেই উপস্থিতিকে আরও শক্তিশালী ...
30/05/2026

বর্তমান সময়ে একটি ব্যবসার সফলতার বড় অংশ নির্ভর করে অনলাইন উপস্থিতির উপর।
আর ফেসবুক পেইজ হলো সেই উপস্থিতিকে আরও শক্তিশালী করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।
তবে শুধু পেইজ খুললেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা ও স্মার্ট মার্কেটিং কৌশল।

ফেসবুক পেইজের অর্গানিক রিচ বাড়াতে যা করবেনঃ
✔️ নিয়মিত ইউনিক ও মানসম্মত কনটেন্ট পোস্ট করুন
✔️ আকর্ষণীয় ক্যাপশন ও প্রফেশনাল ডিজাইন ব্যবহার করুন
✔️ পোস্টে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন
✔️ অডিয়েন্সের কমেন্ট ও মেসেজের দ্রুত রিপ্লাই দিন
✔️ ভিডিও ও রিলস বেশি শেয়ার করুন
✔️ পোস্ট করার সঠিক সময় নির্বাচন করুন
✔️ ফেসবুক বুস্ট ও টার্গেটেড মার্কেটিং ব্যবহার করুন
✔️ গ্রাহকের চাহিদা অনুযায়ী কনটেন্ট তৈরি করুন
সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক কাজই পারে আপনার ফেসবুক পেইজকে আরও জনপ্রিয় করে তুলতে।

ডিজিটাল দুনিয়ায় নিজের ব্যবসাকে এগিয়ে নিতে
RENESA IT রয়েছে আপনার বিশ্বস্ত আইটি পার্টনার হিসেবে।
📞 Contact: 01700932470
🌐 www.renesait.com⁠

জুম্মা মোবারক...জীবনের হাজারো ব্যস্ততা, ক্লান্তি আর দুশ্চিন্তার মাঝেওজুম্মা যেন এক টুকরো প্রশান্তির বার্তা হয়ে আসে।এই পব...
29/05/2026

জুম্মা মোবারক...
জীবনের হাজারো ব্যস্ততা, ক্লান্তি আর দুশ্চিন্তার মাঝেও
জুম্মা যেন এক টুকরো প্রশান্তির বার্তা হয়ে আসে।

এই পবিত্র দিনে আল্লাহর স্মরণে হৃদয়টা নরম হোক,
ক্ষমা চাইতে ভিজে উঠুক দু’হাত,
আর দোয়ার শব্দে শান্ত হয়ে যাক অন্তর।

হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন,
হালাল রিজিকে বরকত দিন এবং ঈমানের উপর অটুট রাখুন।

#জুম্মা_মোবারক

ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহায় আমাদের অন্যতম বড় দায়িত্ব হলো চারপাশের পরিবেশ সুস্থ রাখা। কুরবানির বর্জ্য ও রক্ত দ্রুত...
28/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহায় আমাদের অন্যতম বড় দায়িত্ব হলো চারপাশের পরিবেশ সুস্থ রাখা। কুরবানির বর্জ্য ও রক্ত দ্রুত পরিষ্কার না করলে তা যেমন দুর্গন্ধ ছড়ায়, তেমনি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। তাই চলুন দেখে নেওয়া যাক, কুরবানির সময়ে কীভাবে আমরা চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারি।

আল্লাহর সন্তুষ্টিতেই ঈদুল আজহার পূর্ণতা 🤲ঈদ মানেই শুধু আনন্দ নয়, ঈদ মানেই ত্যাগ, ঈদ মানেই তাকওয়ার বহিঃপ্রকাশ। ঈদুল আজহা ...
28/05/2026

আল্লাহর সন্তুষ্টিতেই ঈদুল আজহার পূর্ণতা 🤲
ঈদ মানেই শুধু আনন্দ নয়, ঈদ মানেই ত্যাগ, ঈদ মানেই তাকওয়ার বহিঃপ্রকাশ। ঈদুল আজহা সেই ঈদ, যেখানে পশু নয়, কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টির খোঁজ করি।

📖 “আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের কুরবানির গোশত কিংবা রক্ত। বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।”
— (সূরা হজ্জ: ৩৭)

🎯 আসুন জেনে নেই কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এই ঈদে:

✅ সহীহ নিয়ত রাখুন:
কুরবানি হোক শুধু আল্লাহর জন্য, লোক দেখানো বা সামাজিক স্ট্যাটাস প্রদর্শনের জন্য নয়।

✅ পবিত্রভাবে ঈদ পালন করুন:
ঈদের নামাজ আদায়, কুরআন তেলাওয়াত ও আল্লাহর জিকিরে মুখর রাখুন নিজের সময়কে।

✅ তাকওয়া ও আত্মশুদ্ধির চর্চা করুন:
তাকওয়া ছাড়া কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা মাত্র।

✅ ন্যায্যভাবে মাংস বন্টন করুন:
অসহায়দের প্রতি করুণা ও ভালোবাসা দেখিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

✅ পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করুন:
মুসলমানের ঈমানের অংশই হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। রাস্তা বা ড্রেন যেন কুরবানির বর্জ্যে ভরে না যায়।

✅ প্রদর্শন নয়, সচেতনতা ছড়ান:
সোশ্যাল মিডিয়ায় কুরবানির গরু বা রক্তাক্ত ছবি না দিয়ে, সচেতন ও শিক্ষণীয় পোস্ট দিন।

🚫 যেসব বিষয় এড়িয়ে চলবেন:
❌ রিয়া বা লোক দেখানো কুরবানি
❌ পশুর প্রতি নিষ্ঠুরতা
❌ পরিবেশদূষণ
❌ গরিবদের অবহেলা
❌ গান-বাজনা ও অশালীনতা

🌙 ঈদুল আজহার আসল আনন্দ তখনই খাঁটি হয়, যখন আমরা বুঝে নেই — আল্লাহর সন্তুষ্টিই আমাদের জীবনের আসল সাফল্য।

আসুন, এই ঈদে আমরা শুধু পশু নয়, কুরবানি করি আমাদের অহংকার, হিংসা, লোভ আর ঈমানহীনতা।

🤲 আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদের অন্তরকে তাকওয়ায় ভরিয়ে তুলুন। আমিন।

ঈদ শুধু আনন্দের নয়, এটা সুন্নাহ অনুসরণেরও এক সুন্দর উপলক্ষ। পরিচ্ছন্নতা, তাকবীর, কোরবানি, আত্মত্যাগ আর প্রিয়জনদের সাথে ভ...
27/05/2026

ঈদ শুধু আনন্দের নয়, এটা সুন্নাহ অনুসরণেরও এক সুন্দর উপলক্ষ। পরিচ্ছন্নতা, তাকবীর, কোরবানি, আত্মত্যাগ আর প্রিয়জনদের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়ার মাঝেই লুকিয়ে থাকে ঈদের প্রকৃত সৌন্দর্য।

আসুন, ছোট ছোট সুন্নাহর আমলে ভরে তুলি আমাদের ঈদ শান্তি, রহমত ও বরকতের আলোয়।

Celebrate this Eid with gratitude, sacrifice, and togetherness.May every prayer bring peace to your heart and every mome...
27/05/2026

Celebrate this Eid with gratitude, sacrifice, and togetherness.

May every prayer bring peace to your heart and every moment fill your life with happiness and blessings. Eid-ul-Adha Mubarak from

Renesa IT

পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ-উৎসবের এ দিনকে ইবাদত-বন্দেগি দ্বারা মাহাত্ম্যপূর্ণ করেছে। এ দিনে করণীয়...
27/05/2026

পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ-উৎসবের এ দিনকে ইবাদত-বন্দেগি দ্বারা মাহাত্ম্যপূর্ণ করেছে। এ দিনে করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে জানা যাক...

🔶🔶 ঈদুল আজহায় করণীয়ঃ

ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠা, ঈদের সালাতের আগে গোসল করা সুন্নত। উত্তম পোশাক পরিধান করা সুন্নত। সুগন্ধি ব্যবহার সুন্নত। আর ঈদের দিনে রাসুল (সা.) বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসুল (সা.)-এর তিনটি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করুন।

কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম (সা.) ঈদুল আজহার দিন কিছুই খেতেন না, যে পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন। (তিরমিজি, ইবনে মাজাহ)

ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া ও অন্যপথ দিয়ে ফেরা সুন্নত। (বুখারি, হাদিস : ৯৮৬)

ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৭১)

ঈদের দিন তাকবির পাঠের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষেরা তাকবির উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। তাকবির জিলহজ মাসের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঠ করবে। (ফাতহুল বারি : ২/৫৮৯)

ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও ইকামত নেই।

ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কিরামদের সম্ভাষণ ছিল, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।

ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের ওপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয়-স্বজনকে হাদিয়া তোহফা দেবে ও গরিব মিসকিনকে দান করবে।

ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত।

🔶🔶 ঈদুল আজহায় বর্জনীয়ঃ

ঈদের দিন রোজা রাখা হারাম। ‘রাসুলুল্লাহ (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত। তবে পূর্বনির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দূষণীয় নয়।

অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামাকাপড় পরিধান, সেমাই, ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঈদের সালাত আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের সালাত ও কোরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ। ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফাহা ও মুআনাকা করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদআত। তবে মুসাফাহা ও মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। কোরবানির গোশত, চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না। অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকে পারিশ্রমিকস্বরূপ গোশত দেওয়া নিষিদ্ধ (বুখারি, হাদিস : ১৭১৭, মুসলিম, হাদিস : ১৩১৭)। তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ায় অসুবিধা নেই।

ঈদের দিন উপলক্ষে যেখানে গান-বাজনা, অবাধে নারী-পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন থাকে—এমন মেলা আয়োজন করা, অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।
আমিন.......

ঈদুল আযহার সময়টি শুধু মাংস বিলানো বা পশু জবাই করার নাম নয়, এ সময়টি হলো ঈমান, তাকওয়া, ও আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসার পরী...
27/05/2026

ঈদুল আযহার সময়টি শুধু মাংস বিলানো বা পশু জবাই করার নাম নয়, এ সময়টি হলো ঈমান, তাকওয়া, ও আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসার পরীক্ষার সময়। এই সময়টাতেই ইসলাম আমাদের শিখিয়েছে একটি মহৎ আমল তাকবিরে তাশরিক।

কুরবানির সঙ্গে তাকবিরে তাশরিকের সম্পর্ক আত্মত্যাগের ধ্বনি, আল্লাহর মহত্বের প্রতিধ্বনি। ঈদুল আযহার সময় আমাদের ঘরে ঘরে যে শব্দটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তা হলো “আল্লাহু আকবার”। এই তাকবির শুধু ঈদের নামাজের আগে নয়, চলতে থাকে একটানা ৫ দিন, ২৩ ওয়াক্ত জুড়ে। আর এই তাকবিরের নামই হলো তাকবিরে তাশরিক।

📌 তাহলে প্রশ্ন জাগে—এটার কুরবানির সঙ্গে সম্পর্ক কী?

🌙 কুরবানি ও তাকবিরে তাশরিক — একই আত্মার দুই রূপ

🔶 একই সময়সীমা:
তাকবিরে তাশরিক পড়া শুরু হয় ৯ জিলহজ্জ ফজরের নামাজের পর থেকে এবং শেষ হয় ১৩ জিলহজ্জের আসরের পর। আর কুরবানি করার সময়ও এই সময়সীমার মধ্যেই। অর্থাৎ দুই ইবাদতই একই সময় ধরে চলমান।

🔶 উদ্দেশ্যের মিল:
দুটির মূল উদ্দেশ্য একই—
আল্লাহর মহত্ব ঘোষণা, তাঁর প্রতি কৃতজ্ঞতা, এবং আত্মত্যাগের চেতনা।

🔶 তাকবিরে তাশরিক হলো কুরবানির ভূমিকা:
যেমন ইব্রাহিম (আ.) আল্লাহর হুকুমে নিজ সন্তানকে কুরবানি করতে গিয়ে বলেছিলেন—
"আল্লাহু আকবার!"
তেমনি আমরাও পশু জবাইয়ের সময় বলি:
“বিসমিল্লাহি আল্লাহু আকবার”
—এই তাকবির আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা কেবল পশু নয়, নিজের "নফস", লোভ ও অহংকারকেও আল্লাহর পথে উৎসর্গ করছি।

🔶 তাকবিরে তাশরিক — পুরো উম্মাহর কণ্ঠে একাত্মতা:
হাজীরা যখন মিনায় শয়তানকে পাথর মারেন, তখন তাঁরা তাকবির বলেন। আর দুনিয়ার অন্য প্রান্তে থাকা আমরা, তাকবিরে তাশরিক পাঠ করে সেই হজের স্মৃতি ও কুরবানির চেতনায় অংশ নিই।

📿 তাকবিরে তাশরিক — কীভাবে পড়বেন?

❝ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, والله أكبر، الله أكبر، ولله الحمد ❞

🔸 পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর।
🔸 পুরুষরা উচ্চস্বরে, নারীরা নিচু স্বরে পড়বে।
🔸 ৯ থেকে ১৩ জিলহজ্জ পর্যন্ত মোট ২৩ ওয়াক্তে এটি পড়া ওয়াজিব।

🌟 এই কদিন যা করতেই ভুলবেন না:
✅ নামাজ শেষে তাকবিরে তাশরিক
✅ কুরবানির আগে "বিসমিল্লাহি আল্লাহু আকবার" বলা
✅ কুরবানির উদ্দেশ্য ভুলে না গিয়ে, এর চেতনা হৃদয়ে ধারণ করা

🤲 হে আল্লাহ!
আমাদের কুরবানি কবুল করুন।
আমাদের তাকবিরের প্রতিধ্বনিতে আপনার রহমত বর্ষিত হোক। আমাদের অন্তরকে এমন বানান, যেন শুধু ঈদের কদিন নয়—চিরকাল “আল্লাহু আকবার”-এর ধ্বনি জিইয়ে রাখতে পারি।
আমিন।

#কুরবানী #তাকবিরে_তাশরিক #ঈদুলআযহা #ইসলামিকশিক্ষা #আল্লাহু_আকবার

আজ সেই আরাফার দিন…যে দিন আকাশের দরজাগুলো যেন রহমতে খুলে যায়,যে দিন আল্লাহ তাঁর বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন।আজ লাখো ...
26/05/2026

আজ সেই আরাফার দিন…
যে দিন আকাশের দরজাগুলো যেন রহমতে খুলে যায়,
যে দিন আল্লাহ তাঁর বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন।

আজ লাখো হাজী দাঁড়িয়ে আছেন আরাফার ময়দানে
কারো চোখে অশ্রু,
কারো ঠোঁটে তওবা,
কারো হৃদয়ে শুধুই একটাই প্রার্থনা…
“হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন।”

এই দিনটি শুধু হাজীদের জন্য নয়,
পুরো উম্মাহর জন্যই এক বিশাল রহমত।

হয়তো আপনি আজ আরাফার ময়দানে নেই,
তবুও আপনার দোয়া পৌঁছে যাবে আরশ পর্যন্ত…
তাই আজ মন খুলে দোয়া করুন,
ক্ষমা চান,
আর আল্লাহর দিকে ফিরে আসুন।

ফেসবুক পেইজ এখন শুধু পোস্ট দেওয়ার জায়গা নয়,এটাই এখন একটি শক্তিশালী ব্যবসার প্ল্যাটফর্ম।কিন্তু শুধু পেইজ খুললেই সফলতা আসে...
26/05/2026

ফেসবুক পেইজ এখন শুধু পোস্ট দেওয়ার জায়গা নয়,
এটাই এখন একটি শক্তিশালী ব্যবসার প্ল্যাটফর্ম।
কিন্তু শুধু পেইজ খুললেই সফলতা আসে না…
প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিয়মিত কাজ এবং স্মার্ট মার্কেটিং।

ফেসবুক পেইজ নির্ভর ব্যবসায় সফল হতে যা দরকারঃ
✔️ আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য কনটেন্ট
✔️ নিয়মিত পোস্ট ও গ্রাহকের সাথে যোগাযোগ
✔️ প্রফেশনাল ডিজাইন ও ব্র্যান্ডিং
✔️ সঠিক টার্গেট অডিয়েন্সে পৌঁছানো
✔️ স্মার্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি

আপনার ব্যবসাকে অনলাইনে আরও শক্তিশালী করতে
RENESA IT রয়েছে আপনার পাশে।

ডিজিটাল মার্কেটিং ও যেকোন আইটি সলিউশনে
আমরাই হতে পারি আপনার বিশ্বস্ত পার্টনার।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন...
📞 01700 93 24 70
🌐 www.renesait.com⁠

কন্টেন্ট শুধু লেখা নয়, এটি আপনার ব্যবসার কণ্ঠস্বর। মানুষ এখন বিজ্ঞাপনের চেয়ে তথ্যকে বেশি বিশ্বাস করে। তাই আপনার পণ্য বা ...
25/05/2026

কন্টেন্ট শুধু লেখা নয়, এটি আপনার ব্যবসার কণ্ঠস্বর। মানুষ এখন বিজ্ঞাপনের চেয়ে তথ্যকে বেশি বিশ্বাস করে। তাই আপনার পণ্য বা সেবার গুণাগুণ মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরতে প্রয়োজন কার্যকর Content Marketing

যখন আপনি নিয়মিত মূল্যবান, তথ্যবহুল এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রকাশ করেন, তখন শুধু একটি পোস্ট নয়, তৈরি হয় মানুষের বিশ্বাস। আর বিশ্বাস থেকেই আসে নতুন গ্রাহক ও দীর্ঘমেয়াদি সম্পর্ক।

সফল ব্যবসাগুলো আজ শুধু বিক্রি করে না, তারা তাদের কনটেন্টের মাধ্যমে সমস্যার সমাধান দেয়, প্রশ্নের উত্তর দেয় এবং নিজেদেরকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে।

কন্টেন্ট মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
✔️ ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে
✔️ টার্গেট অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি করে
✔️ ওয়েবসাইট ট্রাফিক ও লিড বৃদ্ধি করে
✔️ বিক্রয় ও কনভার্সন বাড়াতে সাহায্য করে
✔️ দীর্ঘমেয়াদে শক্তিশালী ব্র্যান্ড গড়ে তোলে

আপনার ব্যবসার জন্য সঠিক কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে চান? Renesa IT রয়েছে আপনার পাশে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন...
📞 01700932470
📲 WhatsApp: wa.me/8801700932470
🌐 www.renesait.com⁠

Address

Sector 18, Uttora Ruap Project
Dhaka
DIABARI,UTTORA,DHAKA,

Alerts

Be the first to know and let us send you an email when Renesa IT.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share