06/09/2026
বেশির ভাগ মানুষ মনে করেন বেশি Mbps মানেই সুপারফাস্ট ইন্টারনেট। কিন্তু বাস্তবতা হলো “Mbps is not everything, Consistency is the real service.”
ধরুন, আপনি একটি ১০০ কিলোমিটার বেগের রেসিং কার কিনলেন, কিন্তু রাস্তা ভাঙা এবং জ্যামে ভরা। গাড়ি কি তার ফুল স্পিড দিতে পারবে? পারবে না। ইন্টারনেটও ঠিক তেমনই। শুধু কাগজের কলমে ৫০ বা ১০০ Mbps থাকলেই হয় না, তার পেছনের "Road Quality" কেমন, সেটা জানা জরুরি।
কত Mbps?, কত টাকা?
এই ২টা প্রশ্ন অবশ্যই দরকারি। কিন্তু শুধু এই ২টা দিয়ে একজন ভালো Internet Service Provider (ISP) বেছে নেওয়া যায় না। ভালো ইন্টারনেট মানে শুধু বেশি Mbps না, ভালো ইন্টারনেট মানে হলো এমন Connection, যেটা Stable, Responsive, Reliable এবং Consistent.
তাহলে আসল প্রশ্ন কি হওয়া উচিত?
এই ISP কি আমাকে Consistently ভালো Experience দিতে পারবে?
কারণ Browsing, YouTube, Facebook, Remote work, Online class, CCTV, Live streaming, Gaming, Video call, File upload, Cloud work, সবকিছুর Quality depend করে শুধু Speed এর উপর না, আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসের উপর যা সচরাচর সব ISP আলোচনা করে না!
বরং মার্কেটে খুব অল্প সংখ্যক ISP আছেন যারা নিজেরা এসকল বিষয় খুব গুরুত্ব দেন এবং মেন্টেইন করেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কিন্তু এখন ইন্টারনেটের এই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং ম্যাক্সিমাম শেয়ার্ড কনটেনশন রেশিও নিয়ে কাজ করছে।
তাই একজন সচেতন গ্রাহক হিসেবে পরবর্তী সময়ে ইন্টারনেট নেওয়ার আগে কেবল Mbps না শুনে, এই ৫টি টেকনিক্যাল প্যারামিটার যাচাই করুন:
1) Stable Speed vs Peak/Off-Peak
শুধু Package 50 Mbps বা 100 Mbps থাকলেই হয় না।
দেখতে হবে, সেই Speed কি দিনের সব সময় প্রায় একই রকম থাকে, নাকি শুধু কিছু সময় ভালো, কিছু সময় খুব খারাপ?
উদাহরণস্বরূপ, রাতে Peak hour এ যদি Speed অনেক কমে যায়, তাহলে Package 100 Mbps থাকলেও বাস্তবে Experience খারাপ হবে।
2) Latency/Ping (ডেটা যাতায়াতের সময়)
Latency মানে হলো Data এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কত সময় নিচ্ছে।
ল্যাটেন্সি যত কম (ms বা মিলিসেকেন্ড), ইন্টারনেট তত স্মুথ। আপনার ৫০০ Mbps লাইন থাকলেও যদি ল্যাটেন্সি হাই হয়, তবে ব্রাউজিংয়ে স্লো ফিল হবে।
এটা কম হলে Internet বেশি Responsive লাগে।
বিশেষ করে:
• Gaming
• Video call
• Remote desktop
• Live class
• Voice call
• Office VPN
এইসব ক্ষেত্রে Latency খুব Important! High latency হলে আপনি দেখবেন:
• Game lag করছে
• Video call এ delay
• কথা Overlap করছে
• Website open হতে দেরি
• Remote work slow লাগছে
3) Packet Loss (ডেটা কি মাঝপথে হারিয়ে যাচ্ছে?)
Packet loss মানে হলো Data এর কিছু অংশ পথে হারিয়ে যাওয়া।
এই জিনিসটা অনেক কাস্টমার বোঝেন না, কিন্তু Experience নষ্ট করার বড় কারণ এটা।
ইন্টারনেটে আমরা যা দেখি বা পাঠাই, তা ছোট ছোট 'প্যাকেট' আকারে যাতায়াত করে। যদি আপনার প্রোভাইডারের,Faulty নেটওয়ার্কিং ডিভাইস / Network Congestion / Routing issue / অপটিক্যাল ফাইবার বা ক্যাবল কোয়ালিটি খারাপ বা Upstream সমস্যার কারণে কিছু প্যাকেট মাঝপথে হারিয়ে যায়।
Packet loss থাকলে:
• Video call কেটে কেটে যাবে
• Voice broken শোনা যাবে
• Live stream buffer করবে
• Game freeze করবে
• Website কখনো Load হবে, কখনো হবে না
অনেক সময় Speed test এ Number মোটামুটি ভালো আসে, কিন্তু Packet loss থাকলে বাস্তব Experience খুব খারাপ হয়।
4) Uptime (মাসে কতক্ষণ নেট সচল থাকে?)
অনেক ISP Speed advertise করে, কিন্তু Connection বারবার Down হলে সেই Speed এর Value কমে যায়।
একটি ভালো আইএসপি এর আপটাইম অন্তত ৯৯% বা তার বেশি হওয়া উচিত।
এর মানে হলো, মাসে বা বছরে কত কম সময় তাদের সার্ভিস ডাউন থাকে। ঘন ঘন "অপটিক্যাল ফাইবার কাটা পড়েছে" বলে নেট বন্ধ থাকা মোটেও ভালো সার্ভিসের লক্ষণ নয়।
বিশেষ করে যারা:
• Office চালান
• Online business করেন
• CCTV চালান
• Freelance / Remote কাজ করেন
• 24/7 Connectivity দরকার
তাদের জন্য Uptime খুবই গুরুত্বপূর্ণ।
5) Contention Ratio (আপনি কতজনের সাথে ব্যান্ডউইথ শেয়ার করছেন?)
(BTRC এর গাইডলাইন অনুযায়ীও এই রেশিও নির্দিষ্ট সীমার মধ্যে রাখার নিয়ম রয়েছে)
এটা একটু Technical, কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
সহজ ভাষায়, Contention ratio বোঝায় একই Bandwidth কতজন Use এর মধ্যে Share করা হচ্ছে। ১:৮ কনটেনশন রেশিও মানে হলো ১টি নির্দিষ্ট ব্যান্ডউইথ ৮ জন গ্রাহক শেয়ার করছেন।
রেশিও যত বেশি হবে (যেমন ১:১৫ বা ১:২০), পিক আওয়ারে (যেমন রাতে) আপনার ইন্টারনেটের স্পিড তত কমে যাবে। Buffering বাড়বে, Overall experience খারাপ হবে। অর্থাৎ, শুধু Package speed না, Network কতটা Overloaded সেটাও Matter করে।
এই কারণেই 100 Mbps package থাকা সত্ত্বেও অনেক Customer complain করেন, “Mbps তো আছে, কিন্তু Net ভালো লাগে না।”
শুধু Speed না, সার্ভিস কোয়ালিটি আসলে যেসব জিনিসে Define হয় একজন ভালো ISP কে সে জায়গাগুলোতে Stronger হতে হয়:
• Stable speed
• Low latency
• Low packet loss
• High uptime
• Balanced contention
• Fast support response
• Good local infrastructure
• Proper monitoring
• Transparent communication
• Responsible communication
একজন কাস্টমার হিসেবে ISP নেওয়ার আগে যে বিষয়গুলো বিবেচনা করা Practical:
1. Connection peak hour এ কেমন Perform করে?
2. Uptime কতটা Reliable?
3. লাইন Down হলে Average support response time কত?
4. Video call, Remote work, CCTV, Gaming এর জন্য Connection কেমন?
5. Frequent packet loss বা latency issue হয় কি না?
6. Support team local নাকি outsourced?
7. Backup power / Backup link আছে কি না?
8. Installation এর পরে Service issue হলে কিভাবে Handle করে?
9. Speed শুধু Advertised, নাকি Consistently usable?
10. Existing customer feedback কেমন?
ভালো প্রোভাইডার চেনার খুব সহজ একটি ফর্মুলাঃ
ভালো ইন্টারনেট = শুধু বেশি Mbps না
ভালো ইন্টারনেট = Stable + Responsive + Reliable + Consistent Service
ইন্টারনেট কোনো আলু-পটল নয় যে কেজি মেপে কিনবেন। এটি একটি সার্ভিস। তাই শুধু "কম দামে বেশি Mbps" এর পেছনে না ছুটে, সঠিক কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এমন বিশ্বস্ত প্রোভাইডার দেখতে হবে।
একজন সচেতন Customer যদি শুধু “কত Mbps?” আর “কত টাকা?” না দেখে, বরং Service Quality বুঝে ISP বেছে নেন, তাহলে Long term এ তিনি বেশি Satisfied থাকবেন।
আর ISP Industry এর জন্যও এটা ভালো।
কারণ তখন Market শুধু Low-price competition-এ না গিয়ে Quality-based competition এর দিকে যাবে।
আপনার এলাকায় Internet service quality নিয়ে সবচেয়ে বড় সমস্যা কোনটা?আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। বাস্তব আলোচনা থেকেই Industry এগিয়ে যায়
আপনি এখনো ভালো ইন্টারনেট বলতে 'কত Mbps? কত টাকা?' এইভাবে চিন্তা করেন?" তাহলে জেনেই রাখুন, ইন্টারনেটের দুনিয়ায় আপনি অর্ধেক সত্য জানছেন।