31/05/2026
"ভাই, আমি তো ব্যবসা বুঝি, এই টেকনিক্যাল জিনিসপত্র তো মাথায় ঢোকে না!"
কয়েকদিন আগে একজন ক্লায়েন্ট আমাদের অফিসে এসে কিছুটা বিরক্ত আর কিছুটা দ্বিধা নিয়ে কথাটি বললেন।
তিনি গত ৩ বছর ধরে অফলাইনে চমৎকার ব্যবসা করছেন। এখন অনলাইনে আসতে চান। কিন্তু সমস্যা হলো, যেখানেই যাচ্ছেন সবাই তাকে বলছে - "ভাই ওয়ান-পেজ ল্যান্ডিং পেজ নিবেন নাকি ফুল স্ট্যাক কাস্টম সাইট? ওয়ার্ডপ্রেস নাকি লারাভেল? হোস্টিং কি লিনাক্স নাকি ক্লাউড?"
ভদ্রলোক হেসেই ফেললেন। বললেন, "আমি ভাই শাড়ি-কাপড় চিনি, কাস্টমার হ্যান্ডেল করতে জানি। কিন্তু এই কোডিং আর ফ্রেমওয়ার্কের ভাষা তো আমার চেনা না। আমার শুধু একটা সুন্দর, প্রিমিয়াম আর কাস্টমার ফ্রেন্ডলি ই-কমার্স ওয়েবসাইট দরকার যাতে মানুষ সহজে অর্ডার করতে পারে।"
আমরা তাকে আশ্বস্ত করে বললাম, "ভাই, আপনার কাজ ব্যবসা বড় করা। টেকনিক্যাল সব জটিলতা সামলানোর দায়িত্ব আমাদের!"
আপনার গল্পটাও যদি এই রকম হয়, তবে আপনার ব্যবসার বর্তমান পজিশন অনুযায়ী আমাদের ৩টি সহজ সমাধান রয়েছে:
📦 Standard Package :
আপনি যদি মাত্র অনলাইনে পা রাখছেন এবং বাজেট কিছুটা সীমিত হয়, তবে একদম চোখ বন্ধ করে আমাদের প্রথম প্যাকেজটি নিতে পারেন। এটি সম্পূর্ণ WordPress-এ তৈরি। একটি প্রফেশনাল অনলাইন শপে যা যা থাকা দরকার (প্রোডাক্ট লিস্টিং, কার্ট, চেকআউট, পেমেন্ট গেটওয়ে) তার সবই এতে পাবেন। কোনো ঝামেলা ছাড়াই আপনার অনলাইন জার্নি শুরু করার জন্য এটি পারফেক্ট।
🚀 Pro Package:
আপনার ফেসবুক পেজ বা অফলাইন শপে যদি অলরেডি ভালো সেল থাকে এবং কাস্টমারের চাপ সামলাতে আরও ফাস্ট, সিকিউরড এবং আপডেটেড ফিচারের ওয়েবসাইট চান - তবে আমাদের সেকেন্ড টায়ারের প্রিমিয়াম প্যাকেজগুলো আপনার জন্য। এটি আপনার ব্র্যান্ডের ভ্যালু কাস্টমারের কাছে আরও বাড়িয়ে দেবে।
🛠 Premium Package:
যখন আপনার স্বপ্ন এবং ব্র্যান্ড অনেক বড়, কাস্টমাইজড ইউজার এক্সপেরিয়েন্স চান এবং প্রতিদিন হাজার হাজার কাস্টমার হ্যান্ডেল করার মতো সুপার-ফাস্ট ও হাইলি সিকিউরড প্ল্যাটফর্মের প্রয়োজন হয় - তবে আমাদের কাস্টম ডেভেলপমেন্ট (Laravel / React, Vue, MERN, Node js etc.) সলিউশন আপনার জন্য ।
দিনশেষে একটা কথাই বলবো, কোডিং বা টেকনোলজি না বুঝলে অনলাইনে ব্যবসা করা যাবে না - এই ধারণা এখন পুরোনো। আপনি শুধু আপনার প্রোডাক্ট আর কাস্টমার নিয়ে ভাবুন, বাকি সব টেকনিক্যাল সাপোর্টের জন্য Riverine Infotech তো আছেই!
💡 আপনার ব্যবসার জন্য আজই সঠিক সিদ্ধান্ত নিন। আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের সবকটি প্যাকেজ ও ফিচার বিস্তারিত দেখতে ভিজিট করুন:
https://riverineinfotech.com/service/ecommerce-solutions