✅টার্মস এন্ড কন্ডিশনঃ
✔প্রোফাইলে যে যে তথ্য দিতে হবেঃ
নাম, মোবাইল নাম্বার, ই-মেইল এড্রেস, নিজ জেলা, জেন্ডার এবং জন্ম তারিখ লেখার অপশন রাখা আছে। ফ্রী ইউজার, মিনি প্যাকেজ ইউজার এবং অতি সাধারণ প্যাকেজ ইউজারের জন্য এই অপশন গুলো পুরুন করা বাধ্যতামূলক নয়। তবে সাধারন ও তার উপরের প্যাকেজ ব্যবহারকারীর জন্য এই অপশন গুলো পুরুন করা বাধ্যবাধকতা আছে। Prachurja.com গ্রাহকের সাথে কমিউনিকেশনের জন্য ফোন নাম্বার ও ই
মেইল এড্রেস ব্যবহার করতে পারবে।
✔ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাঃ
Prachurja.com গ্রাহকের সাথে কমিউনিকেশনের জন্য ফোন নাম্বার ও ইমেইল এড্রেস ব্যবহার করতে পারবে। এখানে উল্লেখ্য যে Prachurja.com গ্রাহকের গোপনীয়তা রক্ষার ব্যাপারে দৃঢ় মনোবল পোষন করে।
✔প্রোডাক্টস বা সার্ভিসঃ
আমরা কোন ফিজিক্যাল প্রোডাক্টস সরবরাহ করি না, কেবলমাত্র ডিজিটাল সার্ভিস প্রোভাইড করি। এই সার্ভিসকে মূলত বিভিন্ন প্যাকজের আওতায় এনে সার্ভিস ডিজাইন করা হয়েছে। আপনি যে প্যাকেজ সাবস্ক্রাইব করবেন, সেই প্যাকেজের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।
✔সার্ভিস বা প্যাকেজের মেয়াদঃ
আমাদের সকল সার্ভিস Prachurja.com এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। আমাদের সকল প্রকার প্যাকেজের মেয়াদ লাইফটাইম বা আজীবন। একবার কেহ কোন প্যাকেজ সাবস্ক্রাইব করলে লাইফটাইমের জন্য এই প্যকেজের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।
✔লাইফটাইম এর ডেফিনেশন কি?
একজন গ্রাহক কোন প্যাকেজ সাবস্ক্রাইব করলে তিনি যতদিন ইচ্ছা আমাদের সার্ভিস ব্যবহার করতে পারবেন।
আমাদের সার্ভিস যতদিন চালু থাকবে অথবা আমাদের সার্ভিস বন্ধ হবার পুর্ব পর্যন্ত গ্রাহক তার সাবস্ক্রিপশনকৃত প্যাকেজের সকল সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য যে আমাদের সার্ভিস ২০১৮ সালের জুলাই মাস থেকে চালু আছে।
এককথায় বলতে গেলে Prachurja.com এর সার্ভিস চালু থাকা অবস্থায় গ্রাহক যতদিন ইচ্ছা আমাদের সার্ভিস ব্যবহার করতে পারবেন।
✔প্যাকেজ সাবস্ক্রিপশন পলিসি
ডিজিটাল সিস্টেমে পেমেন্ট সম্পুর্ন হবার সঙ্গে সঙ্গে যে প্যাকেজ গ্রহনের জন্য পেমেন্ট করবেন, সেই প্যাকেজ একটিভ হয়ে যাবে। টেকনিক্যাল সমস্যার কারনে তাৎক্ষনিক ভাবে প্যাকেজ একটিভ না হবে পরবর্তী ৩/৪ ঘন্টার মধ্যে প্যাকেজ একটিভ হয়ে যাবে। এই অনাকাংখিত পরিস্থিতিতে গ্রাহককে উদ্বিগ্ন না হবার জন্য আহবান করা হল।
✔প্যাকেজ আপগ্রেড পলিসি
কোন একটি প্যাকেজ সাবস্ক্রাইব পর পরবর্তীতে আরও বড় প্যাকেজ আপগ্রেড করা যাবে। সেই ক্ষেত্রে নতুন প্যাকেজের মূল্য থেকে বর্তমান প্যাকেজের মুল্য বাদ দিয়ে পেমেন্ট করতে হবে। এই অতিরিক্ত মূল্য আমাদের সফটওয়্যার স্বয়ংক্রিয় ভাবে নির্ধারণ করে দিবে।
✔প্যাকেজ মূল্য/ ডিস্কাউন্ট এবং অফার পলিসি
প্যাকেজ মূল্যঃ পরিবেশ পরিস্থিতি, চাহিদা, যোগান, বাজার মূল্য এবং আরও অন্যান্য বিষয়ের উপড় নির্ভর করে , নিদিষ্ট কিছু দিনের জন্য বা স্থায়ী সময়ের জন্য প্যাকেজের মূল্য পরিবর্তিত হতে পারে। প্যাকেজের মূল্য পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে যারা প্যাকেজ সাবস্ক্রিপশন করেছেন, তাদের উপড় পড়বে না। যারা এখনো কোন প্যাকেজ সাবস্ক্রাইব করেন নাই বা যারা প্যাকেজ আপগ্রেড করতে চাইছেন তাদের উপড় পড়বে।
✔ডিস্কাউন্টঃ আমাদের প্যাকেজের মূল্য সার্বজনীন। সবার জন্য সবার জন্য একক মূল্য প্রযোজ্য। ব্যক্তিভেদে আলাদা মূল্য নির্ধারনের কোন সুযোগ নাই।
✔অফারঃ কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। বিশেষ দিবস বা বিশেষ মাস উপলক্ষ্যে নির্দিস্ট সময়ের জন্য প্রোমোশনার অফার থাকতে পারে। এই অফার কেবল মাত্র যারা প্যাকেজ সাবস্ক্রাইব বা আপগ্রেড করবেন তাদের জন্য প্রযোজ্য হবে।
✔এফিলিয়েট পলিসি
যেকোন ব্যবহারকারী তার জন্য সেলফ জেনরেট কোড বিভিন্ন জনকে রেফার করে আয় করতে পারবেন। সেই কোড ধরে অন্য কেহ রেজিস্ট্রেশন এবং সাবস্ক্রিপশন করলে অ্যাফিলিয়েটরের একাউন্টে সাবস্ক্রিপশন ফি'র কিছু অংশ জমা হবে। একটি নিদির্স্ট পরিমানে জমা হলে উইথড্র করা যাবে।
✔থার্ড পার্টি সার্ভিস
পেমেন্ট কালেকশন করার জন্য আমরা থার্ড পার্টির সেবা ব্যবহার করে থাকি। পেমেন্ট গেটওয়েতে রি-ডাইরেক্ট এর মাধ্যমে থার্ড পার্টির সার্ভারে প্রবেশ করবেন, সেখানে পেমেন্ট সম্পূর্ন করার জন্য বিভিন্ন ফ্যাইনানশিয়াল সার্ভিস সমূহে যে পাসওয়ার্ড চায়, সেইটা সম্পূর্ন রুপে সেই ফ্যাইনানশিয়াল সার্ভিস প্রোভাইডারের নিজস্ব ইস্যু। এই পাসওয়ার্ডের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।
✅রিফান্ড /রিটার্ন পলিসিঃ
রিফান্ড অথবা অর্ডার ক্যান্সেলেশন পলিসি
✔সেকশন ০১– রিফান্ড /রিটার্ন পলিসিঃ
আমাদের প্রোডাক্টস বা সার্ভিস ডিজিটাল ভাবে সম্পুর্ন করা হয়। সুতরাং একবার কোন প্যাকেজ/সার্ভিস সাবস্ক্রিপশন করার এই প্যাকেজের মূল্য রিফান্ড বা রিটার্ন করার কোন সুযোগ নাই।
✔অর্ডার ক্যান্সেলেশন পলিসিঃ
অর্ডার প্লেস করা এবং অর্ডার ডেলিভারি করার মধ্যে সময়ের ব্যবধান মাত্র কয়েক সেকেন্ড। সুতরাং গ্রাহক অর্ডার করার পর সেই অর্ডার ক্যান্সল করার কোন সুযোগ পাবেন না।
সুতরাং কোন প্যাকেজ সাবস্ক্রিপশন করার অর্থ হল আপনি জেনে বুঝে আমাদের সার্ভিস গ্রহন করেছেন। এককথায় বলতে গেলে প্যাকেজ সাবস্ক্রিপশন সম্পুর্ন হলে রিফান্ড বা অর্ডার ক্যান্সেলেশন করার কোন সুযোগ থাকবে না।
✅ডেলিভারি পলিসিঃ
"প্রাচুর্য ডট কম" এর সার্ভিস ডেলিভারি সংক্রান্ত বিষয়ঃ
"প্রাচুর্য ডট কম" ডিজিটাল প্রোডাক্টস বা সার্ভিস অফার করে গ্রাহকের কাছে। গ্রাহক ঘরে বসেই নির্দিস্ট পরিমান সাবস্ক্রিপশন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করে এই সেবার জন্য আমাদের অফার গ্রহন করতে পারে।
"প্রাচুর্য ডট কম" স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকের অর্ডারকৃত প্যাকেজটি, সাবস্ক্রিপশন এক্টিভেশন করার মাধ্যমে সর্বোচ্চ ৪০ সেকেন্ডের মধ্যে প্রোডাক্টস বা সার্ভিসটির ডেলিভারি সম্পন্ন করে থাকে।
ব্যতিক্রমঃ সফটোয়ারে বাগ, ইন্টারনেট কানেকশন বিঘ্ন বা সার্ভার জটিলতার কারনে স্বয়ংক্রিয় সাবস্ক্রিপশন এক্টিভেশনে বিঘ্ন হলে, গ্রাহকের উদ্বিগ্ন না হবার জন্য আহ্বান রইলো।
এমন পরিস্থিতির উদ্ভব হলে
✔"প্রাচুর্য ডট কম" ম্যানুয়ালি ক্রস চেকিংয়ের মাধ্যমে সমাধান করে।
✔গ্রাহক আমাদের হোয়াটআপ ০১৬৩০-৭০০০০৭ নাম্বার বা ইমেইল [email protected] এড্রেসে কমপ্লেইন দিতে পারবেন।
✔আশার কথাঃ আমাদের ডেলিভারি বিঘ্ন হবার ঘটনা বিরল।
✅বিক্রয়োত্তর সেবাঃ
বিক্রয়োত্তর সেবা নিশ্চিরকরণ প্রসঙ্গেঃ
প্রোডাক্টস বা সার্ভিস ডেলিভারি পরবর্তী প্রোডাক্টস বা সার্ভিসের উপড় গ্রাহককে বিভিন্নভাবে সহযোগীতার করার বিষয়টিকে বলা হয় বিক্রয়োত্তর সেবা।
প্রাচুর্য ডট কম" যেসব বিক্রয়োত্তর সেবা দেয়ার জন্য বদ্ধ পরিকরঃ
✔গ্রাহককে আমাদের সার্ভিসটি ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে ওভার ফোনে ট্রেইন্ড করা হয়।
✔গ্রাহক আমাদের হেল্পলাইন নাম্বারে ০১৬৩০-৭০০০০৭ অফিস টাইমে (সকাল ১০ঃ০০ টা থেকে সন্ধ্যা ৬ঃ০০টা পর্যন্ত) কল করে বিভিন্ন ধরনের তথ্য বা সেবা পেতে পারেন অথবা হোয়াটসআপে ২৪ ঘন্টায় নক করতে পারবেন।
✔প্রতি তিন মাস পর পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রাইজবন্ডের ড্র রেজাল্ট প্রকাশিত হবার পর আমরা অটোমেটেড সিস্টেমে মিলিয়ে বিজয়ীকে মোবাইলে এস এম এস এবং ইমেইলে নোটিফাই করা হবে।
✔আমাদের প্রোডাক্টস বা সার্ভিসের মেয়াদ লাইফটাইম বা আজীবন, অর্থাৎ গ্রাহক আমাদের সার্ভিস গ্রহন করার পর যতদিন ইচ্ছা এই সার্ভিস ব্যবহার করতে পারবেন।
✅আমরা অটোমেটিক প্রাইজবন্ড চেকিং সার্ভিস দিয়ে থাকি।
অক্টোবর ২০১৮ থেকে সার্ভিস দেয়া শুরু করেছি।
https://prachurja.com/ এই ওয়েব সাইটে প্রাইজবন্ডের নাম্বার এন্ট্রি করলে পূর্বের ২০ বছরের ড্র রেজাল্টের সাথে মিলিয়ে দেখা যাবে।
ভবিষ্যতে কোন ড্র'তে বিজয়ী হলে স্বয়ংক্রিয়ভাবে এস এম এস ও ই-মেইলের মাধ্যমে নোটিফিকেশন দেয়া হয়। এছাড়াও পূর্বের ২০ বছরের ড্র রেজাল্টের সাথে মিলিয়ে দেখতে পারবেন, পূর্বে কখনো বিজয়ী হয়েছিল কি না।
প্রাইজবন্ডের নাম্বার শুধুমাত্র একবারই এন্ট্রি করতে হয়।
আমাদের সার্ভিস চার্জের মেয়াদ লাইফ টাইম বা আজীবন। ভবিষ্যতে আর কখনো রিনিউ করতে হবে না।
প্যাকেজ আপগ্রেডেশনঃ কোন ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজে আপগ্রেড করা যবে অতিরিক্ত ফি জমা দিয়ে।
সার্ভিস চার্জঃ
ফ্রী প্যাকেজঃ ৭টি, মেয়াদ লাইফ টাইম
✔মিনি প্যাকেজঃ
সার্ভিস চার্জঃ ৬০ টাকা
এন্ট্রি লিমিটঃ ১৫টি
(ফ্রী সহ ৭+৮=১৫)
মেয়াদঃ লাইফটাইম
✔অতি সাধারণ প্যাকেজঃ
সার্ভিস চার্জঃ ১৩০ টাকা
এন্ট্রি লিমিটঃ ৩৫টি
(ফ্রী সহ ৭+২৮=৩৫)
মেয়াদঃ লাইফটাইম
✔সাধারণ প্যাকেজঃ
সার্ভিস চার্জঃ ২২০ টাকা
এন্ট্রি লিমিটঃ ৬০টি
(ফ্রী সহ ৭+৫৩=৬০)
মেয়াদঃ লাইফটাইম
✔ব্রোঞ্জ প্যাকেজঃ
সার্ভিস চার্জঃ ৩৫০ টাকা
এন্ট্রি লিমিটঃ ১০০টি
(ফ্রী সহ ৭+৯৩=১০০)
মেয়াদঃ লাইফটাইম
✔সিলভার প্যাকেজঃ
সার্ভিস চার্জঃ ৬৫০ টাকা
এন্ট্রি লিমিটঃ ২০০টি
(ফ্রী সহ ৭+১৯৩=২০০)
মেয়াদঃ লাইফটাইম
✔কপার প্যাকেজঃ
চার্জঃ ১,০০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ৩৪০টি (ফ্রী সহ)
মেয়াদঃ লাইফটাইম
✔গোল্ড প্যাকেজঃ
চার্জঃ ১,৩০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ৫০০টি (ফ্রী সহ)
মেয়াদঃ লাইফটাইম
✔প্লাটিনাম প্যাকেজঃ
চার্জঃ ১,৭০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ৮০০টি (ফ্রী সহ)
মেয়াদঃ লাইফটাইম
✔সুপার প্লাটিনাম প্যাকেজঃ
চার্জঃ ২,৮০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ১,৫০০টি
মেয়াদঃ লাইফটাইম
✔ডায়ামন্ড প্যাকেজঃ
চার্জঃ ৩,৫০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ২,৫০০টি
মেয়াদঃ লাইফটাইম
✔সুপার ডায়ামন্ড প্যাকেজঃ
চার্জঃ ৪,৮০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ৪,০০০টি
মেয়াদঃ লাইফটাইম
✔সুপার সেভার প্যাকেজঃ
চার্জঃ ৬,০০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ৬,৫০০টি
মেয়াদঃ লাইফটাইম
✔আনলিমিটেড প্যাকেজঃ
চার্জঃ ৮,০০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ১০,০০০টি
মেয়াদঃ লাইফটাইম
✔সুপার অনলিমিটেড প্যাকেজঃ
চার্জঃ ১২,০০০ টাকা
এন্ট্রি লিমিটঃ ২০,০০০টি
মেয়াদঃ লাইফটাইম
১। কিভাবে রেজিস্ট্রেশান করতে হয়?
রেজিস্ট্রেশন করার পদ্ধতিটি কিন্তু খুবই সহজ।
ওয়েবসাইটের লিংকটিতে ক্লিক করুন। ওয়েবসাইটের উপরের দিকে টুলসগুলোর মধ্যে ডানপাশে লেখা Register অপশনটিতে ক্লিক করুন। এরপর যে পেইজ আসবে, সেখানে আপনার নাম, ফোন নাম্বার ও একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ একাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড স্ট্রক রাখা অত্যন্ত জরুরী। পাসওয়ার্ড সাবমিট করার পর আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে ৪ সংখ্যার একটা কোড যাবে। কোডটি সাবমিট করলেই রেজিস্ট্রেশন করা হয়ে যাবে।
এই লেখাটি পড়তে আপনার যতোটুকু সময় লাগবে, তারচেয়েও কম সময়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।
২। কিভাবে প্রাইজবন্ড নাম্বার এন্ট্রি করতে হয়? Prachurja.com ওয়েবসাইটে লগইন বা রেজিস্টার করে My Dashboard থেকে Add Prizebond অপশন সিলেক্ট করতে হবে।
দুইভাবে প্রাইজবন্ডের নাম্বার এন্ট্রি করা যায়।
✔সিঙ্গেল নাম্বার এন্ট্রিঃ
(১) আপনার হাতে থাকা প্রাইজবন্ডের সিরিজ (কখ, খচ ইত্যাদি) উপরের ড্রপ ডাউন মেন্যু থেকে সিলেক্ট করতে হবে।
(২) নীচের ঘরে আপনার প্রাইজবন্ডের নাম্বার ইংরেজিতে লিখে “যুক্ত করুন” বাটনে ক্লিক করতে হবে।
✔মাল্টিপল নাম্বার এন্ট্রিঃ
প্রাইজবন্ডের নাম্বার গুলো যদি সিরিয়ালে থাকে তখন এই অপশন ব্যবহার করা যায়। এই অপশনটি ব্রোঞ্জ বা তার উপরের প্যাকেজের সাবস্ক্রাইবারগণ ব্যবহার করতে পারবেন।
(১) আপনার হাতে থাকা প্রাইজবন্ডের সিরিজ (কক, খগ ইত্যাদি) উপরের ড্রপ ডাউন মেন্যু থেকে সিলেক্ট করতে হবে।
(২) সিরিয়ালের প্রথম নাম্বারটি প্রথম ঘরে এবং একই সিরিয়ালে মোট যতগুলো নাম্বার আছে সেই সংখ্যাটি দ্বিতীয় ঘরে লিখতে হবে।
(৩) “যুক্ত করুন” বাটনে ক্লিক করলেই নাম্বারগুলো এন্ট্রি হয়ে যাবে।
বি. দ্র. একসঙ্গে সর্বোচ্চ ১০০টি নাম্বার এন্ট্রি করা যাবে।