ফেরারি - Ferari

ফেরারি - Ferari একদিন সবাই ফেরারি হবে, কেউ গল্পে, কেউ স্মৃতিতে!

23/08/2026

Dear God, only you understand me!

10/08/2026

আমি চাই
মানুষ আমাকে ভুলে যাক..!

24/07/2026

যত রাত কাটিয়েছি নির্ঘুম, ততই দূরে সরে গেছি নিজের থেকে। আজকাল নিজেকে আর খুঁজে পাই না, নিজেকে লাগে অচেনা শহরের পথভ্রষ্ট হওয়া দুনিয়ার সবচাইতে অসহায় মানুষ।

09/07/2026

স্থির হয়ে যাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, সে দাঁড়িয়ে আছে মেগাফ্ল্যাশ বজ্রপাতের সামনে। পৃথিবীতে এযাবৎ পর্যন্ত সবচেয়ে ভ`য়ংক'র ব'জ্রপাত যাকে বলে।

যার তীব্রতা এত ভ'য়ংক'র যে তার শব্দেই কান দিয়ে হতে পারে র'ক্তক্ষ'রণ। তবুও সে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন চোখের পাপড়ি টুকু নড়ছে না।

সইতে সইতে সয়ে নিলাম পৃথিবীর সমস্ত রকম মর্মযাতনা। এখন আর সামান্যটুকু ব্যথা অনুভব হয় না। নৈশব্দের বি`স্ফোরণে কিঞ্চিৎ পরিমাণ শব্দ উচ্চারণের আকাঙ্ক্ষা জাগে না।

মনে হয় চুপচাপ মেনে নেবো নিজের বিপক্ষে দেওয়া রায়, যে রায়ে শাস্তি আমার যাবজ্জীবন বোবাদণ্ড। আমি চুপ রয়ে যাবো সেই ভাঙচুর ঘূর্ণিঝড়ের সামনে। একটা শব্দ বলা ছাড়াই বুঝিয়ে দিবো কোনো ব্যাপার না।

Book : স্মৃতিকোঁজ
Writer : Ashraf Ahmed

01/07/2026

অধিকার নিয়ে তর্ক করার চেয়ে অভিমান নিয়ে হারিয়ে যাওয়া ভালো!

26/06/2026

যেই মানুষ টা আমার নসীবে থাকবে না তার জন্য আমার মন যেনো একটুও নরম না হয় আল্লাহ! আমি যেনো তাকে ভালো না বাসি!

কাউকে ভালোবেসে কষ্ট পাওয়ার মতো খারাপ কিছু আর নাই! এই কষ্ট কারো সাথে শেয়ার করলেও কমে না!

যাকে পাবো না তাকে জীবনে সাময়িক সময়ের জন্য হলেও আসতে দিও না আল্লাহ!

18/06/2026

তোমাকে ভালবাসি বলে বেঁচে আছি,
মন আর মগজে যে যুদ্ধ চলে অবিরত
তুমি হৃদয়ে না থাকলে কবেই ধ্বংস হয়ে যেতাম!

আমি যা লিখতে পারি না, তার সমান তোমাকে ভালোবাসি!
15/06/2026

আমি যা লিখতে পারি না,
তার সমান তোমাকে ভালোবাসি!

10/06/2026

সত্যটা হচ্ছে কেউই একা থাকতে চায়না। কেউই একাকিত্ব পছন্দ করেনা। কিন্তু যখন মানুষ অনেকের ভীড়ে থেকেও একা অনুভব করে; কারো সঙ্গ চেয়েও সঙ্গিহীন হয়ে দিনের পর দিন চলাফেরা করে, তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে।

বাধ্য হয়ে একা থাকতে থাকতে একটা সময় মানুষ একাকিত্ব কে ভালোবেসে ফেলে। তখন সে সবকিছু একা একাই সামলে নিতে শিখে যায়।

Book : স্মৃতিকোঁজ
Writer : Ashraf Ahmed

01/06/2026

যত নিদ্রাহীন রাত কাটিয়েছি, নিজের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। এই অবিচার শত্রুর সাঙ্গেও করা অমানবিক। তবে কি আমি নিজেরই শত্রু?
উত্তর নেই!

যত রাত কাটিয়েছি নির্ঘুম, ততই দূরে সরে গেছি নিজের থেকে। আজকাল নিজেকে আর খুঁজে পাই না, নিজেকে লাগে অচেনা শহরের পথভ্রষ্ট হওয়া দুনিয়ার সবচাইতে অসহায় মানুষ!

Address

Dhaka
1205

Telephone

+8801902620218

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেরারি - Ferari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেরারি - Ferari:

Shortcuts

Share