19/10/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের Apple Tech BD, Jamuna Future Park-এর প্রিয় স্টাফ সজীব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন।
সজীবের এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
এই কঠিন সময়ে সবাই সজীবের জন্য মন থেকে দোয়া করবেন—
আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে দেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং কবরকে নূরে পরিপূর্ণ করে দেন।
আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে তাঁদের হেফাজত করেন।
সবাই সজীবের জন্য দোয়া করবেন।
🤲🖤
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
First Mobile BD🥲🤲🤲