BdZone24

BdZone24 "BdZone24" stands at the forefront of digital enlightenment, offering a comprehensive online NEWS experience tailored to the modern age.

Our slogan is "The Daily Update, Your Ultimate EDGE!" BdZone24: The Daily Update, Your Ultimate EDGE! BdZone24 stands at the forefront of digital enlightenment, offering a comprehensive online News experience tailored to the modern age. Our slogan, "Your Daily Update, The Ultimate Edge!", encapsulates our commitment to providing timely, relevant, and cutting-edge content to our diverse audience. A

t BdZone24, we take pride in being your one-stop web portal, catering to many interests. We cover everything from the latest in Information Technology (IT) News and expert IT Tips to enhance your digital prowess to enriching Lifestyle articles that add vibrancy to your daily routine. Job hunters find solace in our up-to-date Job Circulars section, ensuring they never miss a career opportunity. Join us at BdZone24, where knowledge meets innovation, and curiosity finds its answers. Your daily update is not just news; it's your ticket to staying ahead and gaining that extra edge in life. Embrace the future with BdZone24 - because being informed is not just an advantage; it's the ultimate edge!

মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকাসোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত...
28/01/2026

মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক—এই তিনটি প্ল্যাটফর্মের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে যুক্ত নয় এবং এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ কিছু বিশেষ সুবিধা যুক্ত হতে পারে।

এতদিন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ এবং উন্নত ফিচারের চাহিদা বাড়ায় বিকল্প আয়ের পথ খুঁজছে মেটা। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআইভিত্তিক টুল যুক্ত করা হতে পারে।

সূত্র অনুযায়ী, মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই সাবস্ক্রিপশনের অন্যতম প্রধান অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সহায়তা এবং স্বয়ংক্রিয় কাজের সুবিধা বাড়বে। ইনস্টাগ্রামে যুক্ত হতে পারে এআইনির্ভর নতুন ফিচার, যেমন ‘ভাইবস’, যার মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের সৃজনশীল ভিডিও তৈরি করা যাবে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদাও প্রিমিয়াম প্ল্যানে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে—কে ফলো করলেও পাল্টা ফলো করছে না, তা জানার সুবিধা এবং অন্যরা বুঝতে না পারার মতো করে স্টোরি দেখার অপশন। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন ও এআই-চালিত সুবিধা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক। যারা অর্থ ব্যয় করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই তিনটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। মূলত অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার ব্যবহার করতে আগ্রহীদের লক্ষ্য করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন এই উদ্যোগের সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগও সামনে এসেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালুর পর অনেক ব্যবহারকারীর প্রশ্ন—ব্যক্তিগত ডাটা ভবিষ্যতে এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে কি না। মেটার দাবি, ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

ব্যবহারকারীরা এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য অর্থ খরচ করতে কতটা আগ্রহী হবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে মেটার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৬ সালের মধ্যেই মানুষকে ছাড়িয়ে যাবে ‘এআই’: ইলন মাস্ককৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি খুব শিগগিরই মানুষের চিন্তাশক্তিকে ছ...
23/01/2026

২০২৬ সালের মধ্যেই মানুষকে ছাড়িয়ে যাবে ‘এআই’: ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি খুব শিগগিরই মানুষের চিন্তাশক্তিকে ছাপিয়ে যাবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে এমনই এক ভবিষ্যৎচিত্র তুলে ধরেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মতে, আগামী এক-দুই বছরের মধ্যেই এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে যা প্রযুক্তি, অর্থনীতি ও মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবাচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ২০২৬ সালের শেষ নাগাদ যেকোনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে।

দীর্ঘদিন ধরে জিমেইল ব্যবহারকারীদের অন্যতম বড় অভিযোগ ছিল যে, একবার তৈরি করা ইমেইল ঠিকানা আর কখনো পরিবর্তন করা যায় না। ফলে...
29/12/2025

দীর্ঘদিন ধরে জিমেইল ব্যবহারকারীদের অন্যতম বড় অভিযোগ ছিল যে, একবার তৈরি করা ইমেইল ঠিকানা আর কখনো পরিবর্তন করা যায় না। ফলে স্কুল বা কলেজ জীবনে তৈরি করা অপ্রাসঙ্গিক ইউজারনেমই পরবর্তীতে অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করতে হয়। অবশেষে এই সমস্যার সমাধানে বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

NEIR চালুতে মোবাইল হ্যান্ডসেটের তথ্য দাখিলের সময়সীমা বাড়ালো BTRCব্যবসায়ীদের সুবিধার্থে ১৬ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে আগাম...
16/12/2025

NEIR চালুতে মোবাইল হ্যান্ডসেটের তথ্য দাখিলের সময়সীমা বাড়ালো BTRC
ব্যবসায়ীদের সুবিধার্থে ১৬ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে NEIR সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবিক্রিত ও মজুদ থাকা মোবাইল হ্যান্ডসেটগুলোকে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

21/11/2025

ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ।

সাইবার অপরাধীরা এখন এমন এক নতুন কৌশল উদ্ভাবন করেছে মানুষের ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিতে। এমনকি এখন ওটিপি বা এটিএম পিন ছা...
09/10/2025

সাইবার অপরাধীরা এখন এমন এক নতুন কৌশল উদ্ভাবন করেছে মানুষের ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিতে। এমনকি এখন ওটিপি বা এটিএম পিন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা সম্ভব হচ্ছে। শুধু একটি প্রতারণামূলক বার্তার মাধ্যমে তারা ভুক্তভোগীর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে।

NDTV থেকে জানা যায়, প্রতারকরা এমন বার্তা পাঠাচ্ছে যা দেখতে একেবারেই ব্যাংকের অফিসিয়াল মেসেজের মতো। বার্তায় থাকে একটি লিংক যা ক্লিক করলেই ভুক্তভোগীর মোবাইল থেকে সরাসরি ব্যাংক তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। এরপর খুব সহজেই তারা অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলে, তাও কোনো ওটিপি ছাড়াই।

সিম কার্ডের বিবর্তন
04/10/2025

সিম কার্ডের বিবর্তন

20/09/2025
যাদের ফোনে Dial Pad চেঞ্জ হয়ে গেছে, তারা চাইলে আগের মত করে নিতে পারেন।  Play Store এ গিয়ে Phone by Google সার্চ করে অ্...
22/08/2025

যাদের ফোনে Dial Pad চেঞ্জ হয়ে গেছে, তারা চাইলে আগের মত করে নিতে পারেন।
Play Store এ গিয়ে Phone by Google সার্চ করে অ্যাপ ওপেন করুন। সেখানে গিয়ে Uninstall বাটনে চাপ দিন। এতে অ্যাপটি আপডেট ভার্সন থেকে আগের ভার্সনে ফিরে যাবে। তখন আপনার Dialer একদম আগের মতোই হয়ে যাবে।

Address

Dhanmondi
Rajshahi
1209

Alerts

Be the first to know and let us send you an email when BdZone24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BdZone24:

Share