Dynasty It & Solution

Dynasty It & Solution Dynasty It & Solution is a collection of young talented people which provides IT services including, Graphics design, web development/design and hosting.

২১ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী© ডাইনেস্টি আইটি এন্ড সলিউশ...
20/02/2024

২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী

© ডাইনেস্টি আইটি এন্ড সলিউশন
#২১শেফেব্রুয়ারী 🇧🇩 #ভাষাআন্দোলন #ইতিহাস #বাঙালি #রাষ্ট্রভাষা

16/12/2023

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

ফেসবুক রিলস থেকে আয় করার ৪ উপায়বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস। ছোট-...
05/06/2023

ফেসবুক রিলস থেকে আয় করার ৪ উপায়

বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস। ছোট-বড়, নারী-পুরুষ সবাই মেতেছেন রিলস তৈরি এবং শেয়ারে। দিনে ৫-৬টি রিলসও শেয়ার করেন অনেকে। হাজার হাজার ভিউ এবং কমেন্ট পড়ছে সেসব রিলসে।

মূলত টিকটককে টেক্কা দিতেই রিলস ফিচার এনেছিল ফেসবুক। ইনস্টাগ্রামে এই সুবিধা যুক্ত হয়েছে আরও আগে। রিলস তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়। রিলস থেকে টাকা আয় করার একাধিক সুযোগ দিচ্ছে ফেসবুক।

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার মতে, রিলস হলো ফেসবুকে সব থেকে দ্রুত উন্নতি করা ভিডিও ফরমেট। একটি ফেসবুক রিল মূলত ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে।মেটার ১৫০টি দেশের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামে দিনের অর্ধেক সময় রিলস দেখে কাটায়।

তবে চলুন দেখে নেওয়া যাক রিলস থেকে আয় করার সহজ কিছু উপায়-

বিজ্ঞাপন:
একজন ব্যক্তির ১০ হাজার ফলোয়ার, ৫টি ভিডিও এবং গত ৬০ দিনে ৬ লাখ মিনিটের ভিউ থাকলেই সে রিলসে বিজ্ঞাপন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই বিজ্ঞাপন থেকে আসা অর্থের ৫৫ শতাংশ পাবেন আপনি এবং বাকি ৪৫ শতাংশ পাবে ফেসবুক।

ফেসবুক স্টারস:
সম্প্রতি ফেসবুক রিলস থেকে অর্থ আয়ের নতুন একটি উপায় আনার কথা ঘোষণা করেছে মেটা। এই নতুন ফিচারে একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে। প্রতি ১০০ স্টারে ১ ডলার পাওয়া যাবেন কন্টেন্ট নির্মাতা।

রিলস বোনাস প্রোগ্রাম:
রিলস থেকে আয় করার আরেকটি উপায় হচ্ছে রিলস প্লে বোনাস প্রোগ্রাম। যদি আপনার কোনো রিলস ভিডিওতে ৩০ দিনে ১ হাজার ভিউ হয় তাহলে ফেসবুক থেকে আপনি টাকা পাবেন। এই উপায়ে ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দেওয়া হয়ে থাকে ব্যবহারকারীকে।

চ্যালেঞ্জ:
সম্প্রতি মেটা ঘোষণা করেছে যে যারা নিজস্ব রিল পাবলিশ করবে, তাদের টাকা দেওয়া হবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে একজন ৪ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় যা ৪ লাখ ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করলে অপর একটি চ্যালেঞ্জ খোলে। চ্যালেঞ্জের মাধ্যমে টাকা আয় করতে হলে আপনার অবশ্যই রিলস বোনাস প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে। ৩০ দিন মেয়াদে হবে একেকটি চ্যালেঞ্জ। মেয়াদ শেষ হলে নতুনভাবে চ্যালেঞ্জ শুরু হবে।

High Income AI skills to learn in 23
22/05/2023

High Income AI skills to learn in 23

03/04/2023

ফেসবুক কনটেন্টে ভিউ বাড়াতে যে কাজগুলো করবেন না
চলুন তাহলে দেখে নেওয়া যাক, ফেসবুক রিলের সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি উপায় সম্পর্কে–

চলমান কোনো জনপ্রিয় মিউজিক বা ট্রেন্ড খুঁজে বের করুন। মানুষ যেসব বিষয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ত বা সংযুক্ত অনুভব করেন, সেগুলো দেখার প্রতি তাদের আগ্রহ বেশি থাকে। তাই ট্রেন্ডিং মিউজিকের সঙ্গে ট্রেন্ডিং বিষয়গুলো যুক্ত করে পোস্ট করুন। তবে অবশ্যই সেখানে আপনার নিজস্ব কোনো আইডিয়া দিয়ে নতুন কিছু তৈরির চেষ্টা করবেন।
একেক অ্যাকাউন্টের ফলোয়ার বেস একেকরকম। তাই শুধু ট্রেন্ড অনুসরণ করলেই চলবে না। আপনার কনটেন্ট সবাই দেখবে কি না তা আগে নিশ্চিত করুন। সে জন্য আপনার দর্শক কারা তা আগে বুঝুন এবং তাদের জন্য কোন ধরনের মিউজিক বা কন্টেন্ট কাজ করবে তা খুঁজে বের করুন।
ক্যাপশন ব্যবহার করুন। আকর্ষণীয় ক্যাপশন সহজে দর্শকের দৃষ্টি কাড়ে। এ ছাড়া ক্যাপশন আপনার রিলের বিষয়বস্তু কি সেটিও দর্শককে বুঝতে সাহায্য করবে। তবে ভুয়া এবং বিভ্রান্তিকর ক্যাপশন ব্যবহার থেকে বিরত থাকুন। এটি আপনাকে প্রাথমিকভাবে কিছু ভিউ এনে দিলেও, দীর্ঘমেয়াদে আপনার সুনাম নষ্ট করবে।
ভিডিওতে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। হ্যাশট্যাগ কি-ওয়ার্ড সার্চের ক্ষেত্রে বেশ সহায়ক। তাই আপনার রিলটি কী কী বিষয় নিয়ে তৈরি তা দেখুন। তারপর সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্যাগ ব্যবহার করুন।
রিল খুব বেশি দীর্ঘ করবেন না। মানুষ রিলস দেখেই মূলত এদের দৈর্ঘ্য অনেক কম হওয়ার কারণে। এটিই এর মূল বিশেষত্ব। তাই এটিকে দীর্ঘায়িত না করে দ্রুত মূল পয়েন্টে যান এবং কন্টেন্টের মূল বিষয়টি ব্যাখ্যা করুন। চেষ্টা করবেন ৭ থেকে ১০ সেকেন্ডের রিলস বেশি পোস্ট করার জন্যে।
মানুষ আপনার কথা মনে রাখার তুলনায় তারা কেমন অনুভব করেছে তা বেশি মনে রাখে। তাই, এমন কিছু করুন যা তাদের মধ্যে এক ধরনের আবেগ বা অনুভূতি সৃষ্টি করবে।
আপনার আশেপাশে ভালো লাইটিং বা আলোর ব্যবস্থা করুন। ভিডিওতে পর্যাপ্ত নান্দনিকতা আছে কি না তা নিশ্চিত করুন। কারণ মানুষ সুন্দর জিনিস দেখতে পছন্দ করে।
রিলের কন্টেন্টের বিষয়বস্তুতে সময়ে সময়ে পরিবর্তন আনুন। বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট একঘেয়েমি দূর করার পাশাপাশি একটি বিস্তৃত পরিসরের দর্শক ধরতে সাহায্য করবে।
রিল প্রকাশের আগে কিছু বিশ্বস্ত এবং পরিচিত মানুষকে সেটি প্রথমে দেখিয়ে নিন। তাদের প্রতিক্রিয়া নিন। এতে করে রিল প্রকাশের পূর্বে এর মান সম্পর্কে একটি ধারণা পাবেন।
ফুল স্ক্রিন ব্যবহার করুন। রিলের ভিডিওগুলো ৯:১৬ অনুপাতের হয়ে থাকে। তাই পুরো স্ক্রিন নিয়ে যেন আপনার কনটেন্ট দেখা যায় তা নিশ্চিত করুন।
উচ্চ রেজোলিউশনের ভিডিও ব্যবহার করুন। কম রেজোলিউশনের ভিডিওর প্রতি মানুষের আগ্রহ কম থাকে।
একটি আকর্ষণীয়, নজরকাড়া থাম্বনেইল ব্যবহার করুন। বেশিরভাগ মানুষই থাম্বনেইলে আকর্ষিত হয়ে কনটেন্টে ক্লিক করেন। তাই আপনার কনটেন্টে এনগেজমেন্ট বাড়ানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।
বর্তমানে কনটেন্ট এনগেজমেন্ট বৃদ্ধির সবচেয়ে দ্রুততম এবং সরাসরি উপায় হয়ে উঠেছে রিলস। এমনকি যদি রিলের পরে দীর্ঘ আকারের কোনো কনটেন্ট বা যেকোনো ছবি পোস্ট করা হয়। তাহলে দেখা যায় রিলের পরে অবস্থানের কারণে সেগুলোরও এনগেজমেন্ট বেড়ে যাচ্ছে। পুরাতন ফলোয়ারদের এনগেজমেন্ট বৃদ্ধির পাশাপাশি নতুন ফলোয়ার অর্জনেরও একটি ভালো উপায় হয়ে উঠেছে রিলস। তাই একজন কনটেন্ট নির্মাতা হিসেবে এর পূর্ণ ব্যবহার নিশ্চিত করুন।
তথ্যসূত্র: মেটা

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কী? সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial i...
06/02/2023

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়।

ChatGPT কী?

সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্ট করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।

ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।

বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন।

দীপাবলির পূর্ণ লগ্নেচারিদিকে ছড়িয়ে পড়ুকশান্তি, উন্নতি, সৌভাগ্যও সীমাহীন আনন্দ।শুভ দীপাবলি এর শুভেচ্ছা সবাই কে ।
24/10/2022

দীপাবলির পূর্ণ লগ্নে
চারিদিকে ছড়িয়ে পড়ুক
শান্তি, উন্নতি, সৌভাগ্য
ও সীমাহীন আনন্দ।
শুভ দীপাবলি এর শুভেচ্ছা সবাই কে ।

ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপগুলো-----------------------------------------------------------ফেসবুক ব্যবহার...
11/10/2022

ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপগুলো
-----------------------------------------------------------

ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি করা ক্যামেরা, ফিল্টার, ছবি সম্পাদনার কাজে ব্যবহৃত বেশ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের নাম জানিয়েছে ফেসবুক। ম্যালওয়্যারযুক্ত এসব অ্যাপ মুঠোফোন থেকে মুছে ফেলারও অনুরোধ জানিয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগের সাইটটি। অ্যাপগুলো আপনার মুঠোফোনে আছে কি না, তা দেখে নিন।

ক্যামেরা অ্যাপ
টি ব্যাগ ক্যামেরা, মডার্ন টাইম ক্যামেরা, টেক্সট ক্যামেরা, বর্ডার স্টিকার ক্যামেরা, ক্ল্যাসিক ফিল্টার ক্যামেরা, পিপ ক্যামেরা ২০২২, ফটো পিপ ক্যামেরা, ক্রাউন ক্যামেরা, ক্যামেরাঅ্যাডর্ন, ওয়ান্ডারফুল ক্যামেরা, মুড ক্যামেরা, স্টিকার মেকার প্রো, ফটো পিপ ২০২২, ক্যামেরা পিপ, পানা ক্যামেরা, ফটো পিপ, ব্লার ইফেক্ট ক্যামেরা, প্যানোরামা ক্যামেরা, পিপ ক্যামেরা ২০২২, সুইট সামার ক্যামেরা অ্যাপ, কার্টুন ক্যাম প্রো, পিপ ২০২২, লাইটলি ক্যামেরা, দ্যফান ক্যামেরা, রেড ক্যামেরা, ওসিয়া ক্যামেরা এবং কাইট ক্যামেরা।

ফিল্টার অ্যাপ
বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা প্লাস, বিউটি মেকআপ ক্যামেরা, বিউটিক্যাম, আইস সেলফি বিউটি ক্যাম, বিউটি সুইট ক্যামেরা, সুইট বিউটি প্লাস ক্যামেরা, লাইটলি ক্যামেরা, ওয়ান–সুইট ক্যামেরা এবং স্ন্যাপবিউটি ক্যাম ফিল্টার।

ছবি ও ভিডিও সম্পাদনার অ্যাপ
ভিডিও কনভার্টার মাস্টার, কুল ফটো এডিটর, কুল ফটো ফিল্টার, স্মুথ পিকচার এডিটর, অ্যাশটন কার্টুন এডিটর, পার্ফেক্ট ফটো ইফেক্টস,ফেটা এডিটর, প্লে ফুট এডিটর অ্যান্ড কোলাজ, ফটো ফিল্টার, ক্রিয়েটুন ফেস এডিটর, ফটো ভিডিও এডিটর, ভিডিও ল্যান্সার–প্রো ভিডিও মেকার, এনজয় ফেটা এডিটর, ডিংডিং ফটো ইফেক্ট এডিটর, কার্টুন ফেস ফটো এডিটর, পিকা আর্টুন ফেস এডিটর, ফেটা লেআউট এডিটর, ইনস্টাপিক, শেপ ফটো এডিটর, শেয়ার ফটো মেকার, মলডিশ, পিপ এডিটর ইমেজ, পিক কোলাজ অ্যান্ড কার্টুন এডিটর, ফোরকে ক্যামেরা হাইপার ফটো ফিল্টারস, ফটো এডিটর, ফটো এডিটর–ফ্রেম ইফেক্ট, ফুল স্ক্রিন ভিডিও এডিটর, অনলান কার্টুন এডিটর, ফটো এডিটরস, ক্যামেরা পিপ এডিটরস, পিপ এডিটর কোলাজ, পারফেক্ট ফটো এডিটর, ক্যামেরা ফটো এডিটর, ভিডিও এডিটর, ভিডিও এডিটর ২০২১, পিক্স এডিটর, কার্টুন ইফেক্টস ফটো এডিটর, ফটো এডিটর ওয়াল, স্ন্যাপ এইচডি ফটো এডিটর প্রমুখ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সব অশুভশক্তি দূর হয়ে মানুষের জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি। 🪔 সবাইকে শারদীয় শুভেচ্ছা 🪔  #শারদশুভেচ্ছা
01/10/2022

সব অশুভশক্তি দূর হয়ে মানুষের জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি।
🪔 সবাইকে শারদীয় শুভেচ্ছা 🪔


#শারদশুভেচ্ছা

21/09/2022

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশে বীরের বেশে ফিরে এসেছে নারী ফুটবল দল। অভিনন্দন বাংলার বাঘিনীরা।

26/08/2022

ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়েব প্রোগ্রামিং শেখার প্রথম ধাপই হলো ওয়েব ডিজাইন।

Address

Dhaka
1215

Telephone

+8801748882715

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dynasty It & Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share