ICTBD

ICTBD Computer Sales and Servicing

বইটির পরিচিতিবর্ণালীর সাতরঙের মত বিজ্ঞানের এক একটি দিক দেখলে তার আলাদা আলাদা সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করবে। তবে সেই সৌন্দ...
24/02/2022

বইটির পরিচিতি
বর্ণালীর সাতরঙের মত বিজ্ঞানের এক একটি দিক দেখলে তার আলাদা আলাদা সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করবে। তবে সেই সৌন্দর্য দেখার জন্য তার বিজ্ঞানের মর্মটি আমাদের বুঝতে হয় খানিকটা – এই বোঝার কালটিতে অত্যন্ত রসঘনভাবে সাহায্য করছে এই বই ।

বিজ্ঞানের বেশ কয়েকটি দিক বেছে নেয়া হয়ে্ছে এখানো। যেমন অংকের কথা বলতে গিয়ে তার বিভিন্ন দিক সংখ্যা, বিশুদ্ধ গণিত, সম্ভাবনার গণিত ইত্যাদি আলাদা আলাদা লেখায় এসেছে। অত্যন্ত পুরানো ব্যাপার আওয়াজের গোলমাল থেকে শুরু করে অতি আধুনিক লেজার আলো আর সীমাহীন বিদ্যুৎ পরিবাহিতা পর্যন্ত এসেছে। প্রত্যেকটিতে বিজ্ঞানের ব্যাখ্যাটি দেয়া হয়েছে খুব মজা করে। যেমন রাসায়নিক বিক্রিয়ায় ক্যাটালিস্ট বা অণুঘটকের কাজটি ‘রসায়নে ঘটকালী’ নামের লেখায় কীভাবে এসেছে দেখা যাক। পুরানা ধাঁচের বিয়েতে বর আর কনে পক্ষের দেখাই হতো না যদি ঘটক তাদেরকে একত্র করে বিয়ে পাকা করার ব্যবস্থা না করতেন। বিয়ের পর বর ও কনে পক্ষ একই পরিবারে শামিল হলেও ঘটক কিন্তু সেখানে আর থাকেন না, তিনি চলে যান অন্যত্র অন্য বিয়ের আয়োজনে। দুটি ক্যামিক্যালের রাসায়নিক বিক্রিয়া ঘটাতে ক্যাটালিস্ট এভাবেই কাজ করে- দুটিকে কাছে এনে বিক্রিয়ার ব্যবস্থা করে কিন্তু শেষ পর্যন্ত নিজে আর থাকেননা। এভাবে সব লেখায় বিজ্ঞানের কথা অনেক বিস্তারিত, কিন্ত মজা করে বলাটি এর সর্বত্র।

বইটি পড়ে দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন
http://cmesbd.org/wp-content/uploads/2022/02/bigganbornali.pdf

বইটির পরিচিতি অণু পরমাণুর মত ক্ষুদ্র জিনিসের আচরণ একমাত্র কোয়ান্টাম তত্ত্ব দিয়েই বোঝা যায়। অথচ এই তত্ত্ব  আমাদের সাধারণ ...
23/02/2022

বইটির পরিচিতি

অণু পরমাণুর মত ক্ষুদ্র জিনিসের আচরণ একমাত্র কোয়ান্টাম তত্ত্ব দিয়েই বোঝা যায়। অথচ এই তত্ত্ব আমাদের সাধারণ নিয়ম মানেনা, ও বড়ই আজব।

এটমের থেকেও অনেক ক্ষুদ্র যে ইলেকট্রন কণিকা তার একটি ছুটে যাচ্ছে, তার সামনে পাশাপাশি দুটি সরু ফাটল। ফাটলের ভেতর দিয়ে পার হয়ে ইলেকট্রনটি আঘাত করলো একটি সংবেদী পর্দাতে যাতে ইলেকট্রনের আঘাত আলোর ফোটা সৃষ্টি করে। দেখা গেলো ইলেকট্রনটি পর্দায় পর পর আলো আর আঁধারের একটি ঝালর সৃষ্টি করলো- শুধু একটি ফোটা সৃষ্টি করার বদলে। এ এক আজব ব্যাপার। বস্তুর কোন কণিকা তো এরকম করতে পারেনা, একমাত্র তরঙ্গই পারে একই সঙ্গে দুই ফাটলের মধ্য দিয়ে গিয়ে এমন ঝালর সৃষ্টি করতে। ইলেকট্রন তাহলে একটি তরঙ্গও বটে, বস্তু তরঙ্গ! এ তরঙ্গে কোন জিনিসটি ওঠানামা করে? না তাতে আমাদের পরিচিত কিছু ওঠানামা করেনা; বরং এটি সম্ভাবনার উঠানামা, একটি গাণিতিক তরঙ্গ মাত্র। ইলেকট্রনটি পর্দার কোন্ জায়গায় গিয়ে পড়ার সম্ভাবনা কতখানি সেটিই এটি সেটিই প্রকাশ করে। এমনি ঘটনা যে তত্ত্ব সৃষ্টি করলো সেটিই কোয়ান্টাম তত্ত্ব। এ তত্ত্ব শুধু সম্ভাবনার কথা বলে বটে, কিন্তু তা বাস্তবের সঙ্গে নিখুঁত ভাবে মিলে যায়। খুব সহজ ভাবে পদার্থবিদ্যার এই কেন্দ্রীয় তত্ত্বটিকে বুঝিয়ে দিচ্ছে এই বই। ব্যাখ্যা করছে পুরো কোয়ান্টাম জগতটাকেই।

বইটি পড়ে দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন
http://cmesbd.org/wp-content/uploads/2021/12/quantum.pdf

বইটি সম্পর্কে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস লিখেছেন:“মোটেই বুঝতে পারিনি যে বইটি আমাকে একেবারে মাতিয়ে তুলবে। বইটি কি...
23/02/2022

বইটি সম্পর্কে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস লিখেছেন:

“মোটেই বুঝতে পারিনি যে বইটি আমাকে একেবারে মাতিয়ে তুলবে। বইটি কিছুতেই হাত থেকে ছাড়তে পারছিলামনা। ছোটবেলায় রহস্য উপন্যাসে যে রকম মজে যেতাম শিকড় পড়তে গিয়ে আবার সেই আমেজ ফিরে পেলাম। আগ্রহের এমন উত্তেজনা নিয়ে কোন বই পড়েছি এমন ঘটনা গত বহু বছরের মধ্যে ঘটেছে বলে মনে আসছেনা ; শিকড় পড়ার সময় কোনো সময় মনে হয়নি আমি কোন গবেষণামূলক বই পড়ছি। সব সময় মনে হচ্ছিলো আমি দীর্ঘপথ ধরে আমার পারিবারিক পরিক্রমার কাহিনী পড়ছি .. মানুষের অভিবাসন নিয়ে লেখা বই পড়তে গিয়ে কারো চোখে পানি এসে যাবে এরকম কোনদিন কল্পনা করিনি।..

বইটি একটি গবেষণা গ্রন্থ, এতে এমন কিছু নেই যাকে বৈজ্ঞানিক ভাবে সুপ্রতিষ্ঠিত করা হয়নি, তথ্যের দিক থেকে এ এক ঠাস-বুনোট বই। অথচ লেখক একে পরিবেশন করেছেন ভ্রমণকাহিনীর সাবলীলতা দিয়ে যা তরতর করে পাঠককে এগিয়ে নিয়ে যায়।
. ড. ইব্রাহীমকে ধন্যবাদ এই বই লেখার জন্য, আমার মত অনেককে নতুন দৃষ্টি ভঙ্গি দেয়ার জন্য। প্রত্যেকে নিজে পড়লে এবং ছেলে-মেয়, নাতি-নাতনীদেরকে পড়তে উৎসাহিত করলে, এবং তাদের সঙ্গে বিষয়গুলো আলাপ করলে সবাই উপকৃত হবেন ও আনন্দ পাবেন বলে মনে করি।

বইটির পরিচিতি

আমরা আজ নানা জন নানা দেশে। কিন্তু আমাদের সবার শিকড় অতীতে এক এক জায়গায় পরস্পরের সঙ্গে মিশেছে। নিজের বহু অভিবাসনের মাধ্যমে মানুষ নিজেই এই শিকড়ের প্রবাহগুলোকে নানা গন্তব্যে নিয়ে গিয়েছে। এটি সেই চির-অভিবাসীদের কাহিনী।

মানুষের জীবনকালটি ছোট, কিন্তু মানব জাতির ধারাবাহিকতাটি অনেক বড়। আমরা এই ধারাবাহিকতার মধ্যে আমাদের শিকড়কে সন্ধান করি। এই বইয়ে সেই শিকড়কে আমরা আমরা চলে যেতে দিয়েছি অনেক গভীরে, আমাদের একেবারে আদি পূর্বপুরুষদের জগতে। সেখান থেকে শুরু করে এ শিকড় নানা কাল ধরে, নানা দেশ ঘুরে, আমাদেরকে রস
যুগিয়েছে– জিন, জীবনধারা আর ভাষার প্রবাহে। জিন প্রবাহিত হয়েছে বাবা-মা থেকে সন্তানে; জীবনধারা এক ভাবে শিক্ষক থেকে ছাত্রে; আর ভাষা মানুষে মানুষে কথোপকথনে। এই সবকটি প্রবাহের গতিপথের ছবি পাওয়া যাবে এই বইতে। এই গতিপথের একটি গন্তব্য আমাদের দেশ; বিশেষ করে চট্টগ্রাম ও তার আশপাশের জায়গা। চট্টগ্রামকে এখানে মানব প্রবাহের হাজারো গন্তব্যের একটি প্রতিনিধি হিসেবে নেয়া হয়েছে, এর সঙ্গে লেখকের অন্তরঙ্গ পরিচয়ের কারণে । তার ভাষা, তার সংস্কৃতি, এবং তার ঝলোমলো দিনের ইতিহাস– এই সব স্বকীয়তা নিয়ে এই গন্তব্য। শিকড়ের গল্পটি এমন যে সে বহু কাল বহু দেশ হয়ে এসে আজকের আমাদের যে কারো অনুভূতিতে হিল্লোল তুলতে পারবে।

বইটি পড়ে দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন
http://cmesbd.org/wp-content/uploads/2021/12/Shikor-Book-2021.pdf

You are requested to contact us to buy and service your computer and Laptop
22/02/2022

You are requested to contact us to buy and service your computer and Laptop

22/02/2022

Address

Rosulpur, Kamrangirchor
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICTBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share