Nam Phat Istore - Bao Đậu Trả Góp

Nam Phat Istore - Bao Đậu Trả Góp IPhone

03/04/2023

IELTS না করে বিদেশে গেলে যায় হয়.

02/04/2023

আম্মার ফোন থেকে রবি সিম খুলে আমার ফোনে লাগাইছি মেগাবাইট কেনার জন্য। ইফতারের কিছুক্ষণ পরেই হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন।

ফোন রিসিভ করতেই বাচ্চা বাচ্চা কন্ঠে এক মেয়ে বলতেছে, "হ্যালো আফিফ? কোথায় তুমি?"

আমি বললাম, "আফিফ না, আফিফের বড়ডা আমি। কে আপনি?"

ফোনের ওপাশ থেকে বলতেছে,
"আসসালামু-আলাইকুম ভাইয়া। আমি আফিফের বান্ধবি। আসলে ওর সাথে আমার ঝগড়া হয়েছে আর রাগ করে বলেছে ইফতারে কিছুই খাবে না। আপনি প্লিজ জোর করে হলেও তাকে কিছু খাওয়ান।"

আমি এতটুকু শুনার পর দুনিয়াতে নাই। আসলেই তো আফিফ ইফতারে কিছুই খায় নি। শুধু দুগ্লাস শরবত, আট-দশটা খেঁজুর, ছোলা-মুড়ি আর কতগুলো আপেল খাইছে। আমার সত্যিই উচিত ছোটভাইটাকে জোর করে হলেও কিছু খাওয়ানো। এদিকে আম্মা যে প্রতিদিন বলে তার সিমের ব্যালান্স খায় কে? তাঁর ব্যালান্স খাদক আজ ধরা পরছে।

তাই আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে দেখি আম্মা বসে আছে। তখন তাকে বললাম, "তোমার ছোটপুত্রকে কিছু খেতে দাও, ও ইফতারে কিছুই খাবে না বলে রাগ করেছে।"

আম্মা আমার দিকে তাকিয়ে বলতেছে, "ইফতার শেষ করে আফিফ এখন দুধ-ভাত নিয়ে বসেছে।"

আমি কি এখন ঐ পিচ্চি মাইয়ারে ফোন দিয়ে বলবো যে, আপনার আফিফ-প্রেন্ড রাগ করে উদরপুর্তি অভিযান শুরু করেছে।
©️

যাদেরকে কিছু বুঝাইলে সবসময় উল্টো বোঝে তাদের বাড়ি...!! 🏡
29/03/2023

যাদেরকে কিছু বুঝাইলে সবসময় উল্টো বোঝে তাদের বাড়ি...!! 🏡

26/03/2023

মেয়ের বয়স দুই বছর। সে উঠেছে সেহরি খেতে,প্রচন্ড খুশি সে।

কিন্তু সে ভাত,রুটি,গোস্ত কিছুই খাবে না,সে সেহরি খাবে। কিন্তু তাকে কেউই বুঝাতে পারলাম না যে সেহরি তে ভাত খায়। ও ভেবেছে সেহরি মনে হয় আলাদা কোন খাবার। সাড়ে তিনটা থেকে কা'ন্না করতেছে, সেহরি দাও, সেহরি দাও।

ক্যাম্নে বুঝাই ওরে

~মুন্নি

😆😆©

Right
26/03/2023

Right

22/03/2023

অনুপ্রেরণা

বারবার লক্ষ্য পরিবর্তন না,
একই লক্ষ্যের বিভিন্ন কৌশল পরিবর্তন করা ......
এক ধরনের পিঁপড়া আছে দেখবেন একবার কোথাও কামড় বসালে, টানতে গেলে মাথা ছিড়ে আসে তবু কামড় ছাড়েনা!

তোমার জীবনে এমন কিছু ব্যাপার আসবে যেখানে তোমাকে ঠিক এভাবেই কামড় বসাতে হবে।
আমরা বেশিরভাগ মানুষ আমাদের লক্ষ্য থেকে সরে যাই শুধু মাত্র সঠিক ভাবে কোনো কিছু আঁকড়ে ধরতে পারিনা বলে। আমরা ঠিক সুযোগ টাই পাই এবং ঠিক ঠাক বুঝে যাই এটাই অপরচিউনিটি, তবে বিভ্রান্ত হয়ে যাই বিকল্প রাস্তা দেখে! যখন একটা পথ ই খোলা থাকে তখন সবচেয়ে দূর্বল মানুষ টাও দেখবা ঠিকঠাক সেই রাস্তা পাড়ি দিয়ে যায়।

সমস্যা হলো ঠিক ওই পরিস্থিতিতে না পড়ার আগে আমরা নিজেদের শক্তিটাকে কাজে লাগাতে পারিনা। আমরা সব সময় বিভ্রান্ত থাকি সব কিছু নিয়ে।
একটা মানুষকে ভালোবাসার সময়ও তার বিকল্প ঠিক করে ফেলি। একাধিক রিলেশন করা মানুষ গুলার যুক্তি গুলোও এমন, যদি ওর দ্বারা আমি প্রতারিত হই তবে অন্য কাউকে নিয়ে আমি সুখে থাকবো। ঠিক এই কারণেই আমাদের রিলেশন গুলা ভাঙে অনেক বেশি। যাকে কঠিন করে ধরে রাখার দরকার ছিলো সেখানে হালকা বাতাসে তার হাত ছেড়ে দিয়ে জলদি অন্য কোথাও হাত বাড়াই দেরি হয়ে যাবার ভয়ে!!

শুধু সম্পর্ক না জীবনে প্রতিটা ক্ষেত্রেই এটা ঘটে। প্রচন্ড জিদ করে কিছু শুরু করি কিন্তু পরক্ষণেই মনে হয় অন্য কিছু করি। বারবার তাই লক্ষ্যের খুব কাছা কাছি এসে আমরা হাল ছেড়ে দেই!

বারবার ব্যর্থ হবার পর ভাবি আর না এবার অন্য কিছু! অথচ বারবার ব্যর্থতা মানেই ধোঁকা খাবার প্রতিটা পথ বন্ধ হয়ে যাওয়া। যদি লক্ষ্যে পৌছাবার রাস্তা হয় দশ টা তাহলে নয়বার ব্যর্থ হবার মানেই হলো ঠিক রাস্তাটার মুখোমুখি এসে দাঁড়ানো। অথচ ওই সময় আমরা নতুন কোনো লক্ষ্য ঠিক করে ফেলি আর বার বার তাই গোলক ধাঁধায় ঘুরপাক খায় জীবন!

সঠিক লক্ষ্যে পৌছানোর সহজ উপায় হচ্ছে বারবার লক্ষ্য পরিবর্তন না, একই লক্ষ্যের বিভিন্ন কৌশল পরিবর্তন করা।

টমেটো কাটছিলাম খাওয়ার জন্য-😒 খাইতে গিয়ে দেখি টমেটোই আ'মায় খাওয়ার জন্য বসে আছে!😒😒
21/03/2023

টমেটো কাটছিলাম খাওয়ার জন্য-😒

খাইতে গিয়ে দেখি টমেটোই আ'মায় খাওয়ার জন্য বসে আছে!😒😒

18/03/2023

আমিও রিলেশনে যেতে পারতাম,
কিন্তু আমার কাছে গাড়ি ভাড়া নেই,
তাই যেতে পারিনি!🤧🤧

14/03/2023

কারো থেকে অত্যাচারের আশংকা হলে পড়বে-

اَللّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ.

আল্লাাহুম্মা ইন্নাা নাজ‘আলুকা ফী নুহূ রিহিম ওয়া না‘ঊযুবিকা মিন শুরূ রিহিম।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনাকে এদের মুকাবেলায় (নিজের) ঢাল বানিয়েছি এবং তাদের অনিষ্ট হতে আপনার আশ্রয় গ্রহণ করছি।

(আস্ সুনানুল কুবরা নাসাঈ হাদীস নং-১০৪৩৭, আবু দাউদ হাদীস নং-১৫৩৭)

Address

Shariatpur Sadar, Palong
Dhaka
8000

Alerts

Be the first to know and let us send you an email when Nam Phat Istore - Bao Đậu Trả Góp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nam Phat Istore - Bao Đậu Trả Góp:

Share