26/09/2022
ভাংগাবাসী কি মৃত?
নাকি নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন??
কবে জাগ্রত হবেন?
কবে এসব ভুয়া ক্লিনিক আর প্রায়ভেট হাসপাতালের বিরুদ্ধে গর্জে উঠবেন??
সম্প্রতি দেশ জেনারেল হাসপাতালে(প্রা.) রব মাতুব্বর এর ছেলে মোঃ রুহুল আমিনের
সামান্য নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসা করেন কর্তব্যরত ডাক্তার
এতে মৃত্যু ঘটে রুহুল আমিনের এমনটাই দাবী স্বজনদের।অবস্থা বেগতিক দেখে রুহুল আমিনের মরদেহ হাসপাতাল থেকে তিনশত গজ দুরে মুরগী পট্টিতে রেখে হাসপাতালের কর্তৃপক্ষ এবং ডাক্তারগন পালিয়ে যান৷
আজ ২৪ সেপ্টেম্বর সকালে লাশটি উদ্ধার করে ভাংগা থানা পুলিশ।
মৃত রুহুল আমিন রোমানিয়া যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছে,ছিলো স্বপ্ন!
আজ কি তবে ব্যবসায়ী ডা. আর লোভী কর্তৃপক্ষের বলী হলো ছেলেটি?না জানি সামনে আরও কতো হয়!....
সবশেষে,ভাংগাবাসীকে বলতে চাই এই হাসপাতাল সিলগালা করতে আপনারা রাস্তায় নামুন।স্থানীয়রা আর বসে থাইকেন না।নতুবা একসময় ভূয়া চিকিৎসায় আপনার-আমার পরিবারের সাথেও এমন হবে।
দেশ জেনারেল হাসপাতাল অবিলম্বে সিলগালা ঘোষনার দাবী জানাচ্ছি।