21/02/2026
আজ মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষার জন্য জীবন দেওয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার রক্ষায় যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।
চলুন, আমরা সবাই মিলে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি এবং নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস পৌঁছে দিই।
শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা শহীদদের
🌹 সালাম, বরকত, রফিক, জব্বার এবং সকল অমর শহীদ 🌹
#২১শেফেব্রুয়ারি #শহীদদিবস #মাতৃভাষা #বাংলা