04/04/2026
Fiverr Master Freelancing team admission! আজ থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন দ্রুত এডমিশন এবং ফর্ম রেজিষ্ট্রেশন করুন।
🟢 ফাইভার মাষ্টার কি?
➡️ গ্রাফিক ক্লানের অনলাইন রিমোট ফ্রিলান্সিং টিম, যেখানে গ্রাফিক ডিজাইনের স্পেসিফিক কিছু স্কিল নিয়ে ফাইভার মার্কেটপ্লেসে টিম ওয়াইজ ফ্রিলান্সিং করা হয়।
🟢 ফাইভার মাষ্টার কি কোন কোর্স?
➡️ না, Fiverr Master কোন লার্নিং কোর্স না, এটি একটি ফ্রিলান্সিং টিম যা সরাসরি আমাদের তত্ত্বাবধানে চলছে। যেখানে মার্কেট ডিমান্ডেড স্কিল নিয়ে এই টিমে জয়েন করা মেম্বারদের নিয়ে ফাইভারে ফ্রিলান্সিং করা হয়।
🟢 ফাইভার মাষ্টারে কি কিছু শেখানো হয়?
➡️ কিছু না শেখালে আপনি কিভাবে জানবেন, কি কি Strategy কোন কোন Skill বর্তমানে মার্কেটপ্লেসে হাই-ডিমান্ডেড? প্রথম ৩মাসে ১৬টা লাইভ ক্লাস হবে। এই ১৬ ক্লাসে Fiverr, Design skill development, Specific Niche, Category ইত্যাদিতে আপনাকে মার্কেটপ্লেস স্টান্ডার্ড সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রস্তুত করা হবে।
🟢গ্রাফিক ডিজাইনের কি কি স্কিল ডেভেলপ করা হবে?
➡️ এটা সিক্রেট থাকবে। এমন সব নিশে স্কিল ডেভেলপ করানো হবে যার রানিং মার্কেটপ্লেস ডিমান্ড আছে। আমাদের মূল লক্ষ্য টুলস শেখানো নয়, আপনাকে গ্রাফিক ক্লানের Skilled Member করা যাতে আপনি আর্ন করেন৷ আপনি আর্ন করলে আমাদের প্রফিট আসবে। তাই আমাদের লক্ষ্য Earning real USD!
📈গ্রাফিক ক্লানের প্রফিট কিভাবে আসবে?
🔥 Mutual Revenue Share.
গ্রাফিক ক্লানের ফ্রিলান্সিং টিমে যেসব মেম্বার জয়েন করেন তারা ১বছর মেয়াদে গ্রাফিক ক্লানের সাথে যুক্ত হবেন। প্রথম ৩মাস লার্নিং শেষে এরপর ৯মাস টিমে কাজ করবেন। এই ৯মাসে মেম্বার যা আর্ন করবেন তার ২০% গ্রাফিক ক্লান নিবে, আর ৮০% আর্নিং মেম্বার পাবেন। ৯মাস এই রেভিউনিউ শেয়ার করতে হবে।
⚠️যদি ৩মাস লার্নিং পিরিয়ড শেষে বাকি ৯মাসে কেউ ইনকাম না করে?
- No Income, No pay!
ফ্রিলান্সিং টিমে থেকে যদি আর্ন না হয়, সেক্ষেত্রে কোন প্রকার ফাইনান্সিয়াল লেনদেন করতে হবে না৷ আপনি শুধুমাত্র তখনই আর্নিং শেয়ার করবেন(২০%) যখন আপনার আর্নিং হবে। টাকা না আসলে কই থেকে দিবেন?
🎯শর্তসমূহ:
১/ ১বছর মেয়াদে চুক্তিভিত্তিক গ্রুপে থাকতে হবে৷ এডমিশন প্রসেস শেষ হলে, প্রথম ২/৩ক্লাসের মধ্যে সরাসরি মিটিং কল করা হবে৷ সেখানে এসে এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করে যাবেন।
২/ অবশ্যই বেসিক/মিড/এক্সপার্ট লেভেলের গ্রাফিক ডিজাইন কাজ জানতে হবে। এডবি ইলাস্ট্রেটর, ফটোশপ এবং AI সম্পর্কে বেসিক ধারনা থাকতে হবে।
৩/ ChatGPT এবং Gemini টুলস সাবস্ক্রিপশন থাকতে হবে, যার যার টুলস তার থাকবে৷ এক্ষেত্রে গ্রাফিক ক্লান কোন প্রকার আর্থিক লেনদেন করবে না। ট্রাস্টেড সোর্স থেকে টুলস নিবেন। গ্রাফিক ক্লান সোর্স সহযোগিতা করবে। এ বাদে হাইএন্ড মোকাপ, ডিজাইন রিসোর্স, পেইড রিসোর্স, টুলস, প্লাগিনস ইত্যাদি গ্রাফিক ক্লান থেকে দেয়া হবে! 🥰
৪/ সপ্তাহে ২টা লাইভ ক্লাস হবে৷ সিস্টেম নিরাপত্তা এবং পাইরেসীর কারনে Fiverr related ক্লাসগুলোর কোন প্রকার রেকর্ড ক্লাস দেয়া হবে না৷
তবে ডিজাইন লার্নিং ক্লাসগুলোর রেকর্ড দেয়া হবে।
৫/ প্রতি ক্লাসে এক্টিভ থাকতে হবে, প্রতিটি ক্লাসে কমপক্ষে ৫+ হোমওয়ার্ক থাকবে সেগুলো কমপ্লিট করে সাবমিট করতে হবে। ১টি ক্লাস ওয়ার্ক ও বাদ দিলে টিম থেকে আউট করে দেয়া হবে৷ পরবর্তীতে কোনপ্রকার অনুরোধ রাখা হবেনা৷
৬/ প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় দিতে হবে৷ এক্ষেত্রে কোন প্রকার অনুরোধ, অযুহাত শোনা হবেনা৷
৭/ প্রথম ৩মাস লার্নিং সেশন শেষে মার্কেটপ্লেসে যাওয়ার পরও মার্কেট ট্রেন্ড/ডিমান্ড/নতুন নিশ ইত্যাদি সাপেক্ষে ক্লাস হবে। প্রতিটি ক্লাস সেশনে উপস্থিত থাকতে হবে।
৮/ প্রতিদিন রাত ১১টার পর টিমের চ্যাট গ্রুপে সারাদিনের এক্টিভিটি রিপোর্ট করতে হবে। ১দিন ও মিস হলে গ্রুপ আউট করা হবে৷ কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া।
৯/ ক্লাস কন্টেন্ট, সিস্টেম, স্ট্রাটেজি কোথাও শেয়ার করা যাবে না৷ কি কাজ করছেন কোথাও আপলোড করা যাবে না৷ পোর্টফলিওতে আপলোড করতে হলে কাজ গুলো এডমিন থেকে এপ্রভ করে নিতে হবে। ( টিমের কাজ বাদে রেগুলার ওয়ার্ক আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোন অনুমতির প্রয়োজন হবে না)
১০/ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ফাইনাল রিভিউ ডেতে লাইভ মিটিং উপস্থিত থাকতেই হবে৷ অনুপস্থিত মানে গ্রুপ আউট!
উপরের শর্তসমূহ পড়েছেন? ফাইভার মাষ্টার ফ্রিলান্সিং টিমে যুক্ত হতে চাচ্ছেন? কমেন্ট করেন -
আপনার ইনবক্সে এডমিশন রেজিষ্ট্রেশন ফর্ম পাঠানো হবে৷ এডমিশন ফি পরিশোধ করে ফর্ম রেজিষ্ট্রেশন করবেন। আপনার দেয়া ইমেইলে পেমেন্ট স্লিপ এবং সিক্রেট গ্রুপ লিংক দেয়া হবে। জয়েন করবেন৷
April এর ২৫ তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হবে। ক্লাস দিন তারিখ ইত্যাদি সবকিছু ১ম ক্লাসে আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট করা হবে, সবার জন্য ফ্লেক্সিবল ও প্রত্যেক মেম্বার জয়েন করতে পারেন।
ধন্যবাদ।