04/06/2026
ভালবাসার টান ও মানবতা এক হয়েছে। ফেনীতে ওমান প্রবাসীর বাড়িতে তার কপিল ও কফিলের বন্ধু মিলে কর্মচারীর বিয়েতে অংশগ্রহণ। ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে আজকে। সুদূর ওমান থেকে বিয়েতে ওমান কর্মরত কর্মচারীর বিয়েতে ছুটে এলেন আমন্ত্রিত অতিথি ওমানের শেখ ও কোম্পানির মালিক । তারা এখানে দুইদিন অবস্থান করবেন বলে আমাদেরকে জানায়। তবে তারা ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি।