24/10/2026
ধূমপায়ীদের হাতে বিনামূল্যে ভেপ কিট তুলে দিলে কী হয়? উত্তর মিলেছে ইংল্যান্ডের ক্যাল্ডারডেলে।
সেখানকার এনএইচএস পরিচালিত স্টপ স্মোকিং সেবার মাধ্যমে ১,১১০ জন ধূমপান ছাড়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে ৪০৭ জন বেছে নেন ফ্রি ভেপ কিট।
চার সপ্তাহ পর কোন পদ্ধতিতে কতজন সফল হলেন?
শুধু ভেপ কিট: ৭৯%
নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি: ৭৩%
শুধু কাউন্সেলিং: ৭১%
প্রতিবেদন বলছে, খরচের দিক থেকেও সবচেয়ে সাশ্রয়ী ছিল ভেপ কিট। মতামত দেওয়া অংশগ্রহণকারীদের ৯৬% জানিয়েছেন, ধূমপান ছাড়তে তাঁরা অন্যদেরও ভেপিংয়ের পরামর্শ দেবেন।
“প্রমাণ বলছে, ধূমপান ছাড়াতে ভেপিং পণ্য একটি কার্যকর উপায়।” — ইয়র্কশায়ার ক্যানসার রিসার্চ
সূত্র: The Yorkshire Post, এপ্রিল ২০২৫
বিস্তারিত - https://www.yorkshirepost.co.uk/health/free-v**e-kits-boost-smoking-quits-in-calderdale-5088544