ICT SiR

ICT SiR শিখুন! অনলাইনে, যখন যেখানে ইচ্ছে। কম্পিউটার এবং ICT প্রশিক্ষণ এর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। সর্বস্বত্ব ICT SiR দ্বারা সংরক্ষিত; ২০২০-২০২১

ফ্রি! ICT অনলাইন Model Test পরীক্ষা। প্রতিদিন অনলাইনে এইচএসসি, এসএসসি ও জেএসসি ICT বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে ICT SiR ...
08/08/2021

ফ্রি! ICT অনলাইন Model Test পরীক্ষা। প্রতিদিন অনলাইনে এইচএসসি, এসএসসি ও জেএসসি ICT বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে ICT SiR পেজটি Like এবং Follow করুন।

এইচএসসি আইসিটি বিষয়ে পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান কর।
08/08/2021

এইচএসসি আইসিটি বিষয়ে পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান কর।

চার্লস ব্যাবেজ - Charles Babbageচার্লস ব্যাবেজ (ইংরেজি: Charles Babbage) (২৬শে ডিসেম্বর, ১৭৯১—১৮ই অক্টোবর, ১৮৭১) একজন ইং...
08/08/2021

চার্লস ব্যাবেজ - Charles Babbage

চার্লস ব্যাবেজ (ইংরেজি: Charles Babbage) (২৬শে ডিসেম্বর, ১৭৯১—১৮ই অক্টোবর, ১৮৭১) একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক। তাঁকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিকাল ইঞ্জিন নামের দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন। তাঁর তৈরি অ্যানালাইটিকাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারত এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনও গুরুত্বপূর্ণ। অর্থায়নের অভাবে ব্যাবেজ তাঁর প্রকল্পটি সম্পূর্ণ করতে পারেননি।

তথ্য সুত্রঃ উইকিপিডিয়া

IP Address বা আইপি অ্যাড্রেস কি?IP Address মানে হল Internet Protocol Address। ইন্টারনেট এর সাথে যুক্ত প্রত্যেকটা machine...
08/08/2021

IP Address বা আইপি অ্যাড্রেস কি?

IP Address মানে হল Internet Protocol Address। ইন্টারনেট এর সাথে যুক্ত প্রত্যেকটা machine এর একটা পরিচিতি নাম্বার থাকে। প্রত্যেকটা machine এর এই পরিচিতি নাম্বারকেই IP address নামে অভিহিত করা হয়।

IP address এর সংজ্ঞাটা হচ্ছে নিম্নরূপঃ
IP(Internet Protocol) address is the machine number used to identify all devices that are connected to the net. Each device has its own unique number and an IP address is an 32 bit address.

এই 32 বিট IP address কে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগকে ডট চিহ্ন দ্বারা Divide করা হয়।

যেমন, আমরা একটি IP address এর উদাহরন দেখি -
1. 192.168.21.1
2. 11000000.10101000.00010101.00000001

গ্লোবাল ভিলেজ কি?╚» গ্লোবাল ভিলেজ বা ভুবনগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্...
08/08/2021

গ্লোবাল ভিলেজ কি?

╚» গ্লোবাল ভিলেজ বা ভুবনগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা, যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং আই.সি.টি ব্যবহারের মাধ্যমে সহজেই তাদের চিন্তা-ভাবনা,সংস্কৃতি-কৃষ্টি ইত্যাদির মিস্ক্রিয়াসহ একে অপরকে সহযোগিতা করে থাকে। তথ্য ও যোগাযোগ ব্যবস্থার ক্রমোন্নতি ও দ্রুত বিস্তারের ফলে পৃথিবী ছোট হয়ে আসছে। যার দরুন আমরা সহজেই দূরবর্তী স্হানে থেকেও তথ্যের মিথস্ক্রিয়ায় অংশ নিতে পারছি। পৃথিবীব্যাপী স্বল্প সময়ে এই যোগাযোগ সুবিধার ফলেই বিশ্বকে একটি গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে। এজন্যে বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজ বলা হয়।

╚» গ্লোবাল ভিলেজের ধারণাকারী
কানাডিয়ান দার্শনিক ও লেখক হার্বাট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন। ১৯৬২ সালে তাঁর প্রকাশিত গুতেনবার্গ গ্যালাক্সি এবং ১৯৬৪ সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইয়ের মাধ্যমে এই বিষয়টি গুরুত্ব লাভ করে।

╚» গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার উপাদানসসমূহ-
→ হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
→ প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার
→ ব্যক্তিবর্গের সক্ষমতা
→ ডেটা বা ইনফরমেশন
→ ইন্টারনেট সংযুক্ততা

╚» কম্পিউটার নেটওয়ার্ক→ কম্পিউটার নেটওয়ার্ক (ইংরেজি: Computer network) হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্প...
08/08/2021

╚» কম্পিউটার নেটওয়ার্ক

→ কম্পিউটার নেটওয়ার্ক (ইংরেজি: Computer network) হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন।
→ নেটওয়ার্ক এর বাংলা অর্থ বিস্তীর্ণ জালিকা ।

╚» কম্পিউটার নেটওয়ার্ক উপাদান: একটি নেটওয়ার্কে মূলত তিনটি উপাদান থাকে:

→ অ্যাপ্লিকেশন সফটওয়্যার
→ নেটওয়ার্ক সফটওয়্যার এবং
→ নেটওয়ার্ক হার্ডওয়্যার।

╚» অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতগুলি ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন সম্পদ ভাগাভাগি করতে পারেন। এগুলি ক্লায়েন্ট-সার্ভার কিংবা পিয়ার-টু-পিয়ার প্রকৃতির হতে পারে।

╚» নেটওয়ার্ক সফটওয়্যার হচ্ছে কতগুলি প্রোগ্রামের সমষ্টি যা নেটওয়ার্ক ব্যবহারের নিয়ম বা প্রোটোকল স্থাপন করে, যার ভিত্তিতে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে বা "কথা বলে"। ফরম্যাটকৃত নির্দেশাবলি তথা প্যাকেটসমূহ আদান-প্রদান করে এই প্রোটোকলগুলি রক্ষা করা হয়। প্রোটোকলগুলি দুই কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলির মধ্যে যৌক্তিক সংযোগ সৃষ্টি করে, ভৌত নেটওয়ার্কের ভেতর দিয়ে প্যাকেট পরিচালন করে এবং একই সময়ে পাঠানো প্যাকেটের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা যথাসম্ভব কমানোর চেষ্টা করে।

╚» যেসমস্ত ভৌত যন্ত্রাংশ বা উপাদান একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে, তাদেরকে একত্রে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলা হয়। এদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান হল কম্পিউটারের সিগনাল বহনকারী ট্রান্সমিশন মাধ্যম এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ট্রান্সমিশন মাধ্যম সাধারণত তার বা আপটিকাল ফাইবারে তৈরি। নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ ট্রান্সমিশন মাধ্যম ও নেটওয়ার্ক সফটওয়্যারের মধ্যে যোগসূত্র স্থাপন করা।
নেটওয়ার্কে ট্রান্সমিট করা তথ্য বাইনারি ডিজিট বা বিট আকারের হয়, যাতে কম্পিউটারের ইলেকট্রনিক বর্তনী সহজেই তা প্রক্রিয়া করতে পারে।

তথ্য সুত্রঃ উইকিপিডিয়া

㋛ প্রোগ্রামিং ভাষা (ইংরেজি ভাষায়: Programming Language) কি?㋛ প্রোগ্রামিং ভাষাঃ প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের কৃত্রিম ...
08/08/2021

㋛ প্রোগ্রামিং ভাষা (ইংরেজি ভাষায়: Programming Language) কি?

㋛ প্রোগ্রামিং ভাষাঃ প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের কৃত্রিম ভাষা (artificial language) যা কোন যন্ত্রের, বিশেষ করে কম্পিউটারের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। মানুষের মুখের স্বাভাবিক ভাষাগুলোর মত প্রোগ্রামিং ভাষাগুলোও বাক্যতাত্ত্বিক (syntactic বা বাক্যস্থিত বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক কী হবে সে-সংক্রান্ত) ও আর্থ (semantic বা শব্দের অর্থসংক্রান্ত) নিয়ম মেনে চলে।

তথ্য সুবিন্যস্তকরণ ও প্রক্রিয়াকরণে এবং অ্যালগোরিদমসমূহ নির্ভুলভাবে প্রকাশ করতে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। কিছু কিছু লেখক প্রোগ্রামিং ভাষা বলতে কেবল সেই সব ভাষাকে বোঝান যেগুলো সম্ভাব্য সমস্ত অ্যালগোরিদম প্রকাশে সক্ষম; কখনো কখনো সরল ধরনের কৃত্রিম ভাষাগুলোকে প্রোগ্রামিং ভাষা না বলে 'কম্পিউটার ভাষা (Computer Language) বলা হয়।

এ পর্যন্ত বহু হাজার প্রোগ্রামিং ভাষা সৃষ্টি করা হয়েছে এবং প্রতি বছরই নতুন নতুন প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করা হচ্ছে।

তথ্য সুত্রঃ উইকিপিডিয়া

回 ব্লুটুথ - Bluetooth回 ব্লুটুথ (ইংরেজি: Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার...
08/08/2021

回 ব্লুটুথ - Bluetooth

回 ব্লুটুথ (ইংরেজি: Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে। ৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে। ব্লুটুথ ১.০-এর তথ্য আদান-প্রদান-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১ মেগাবিট। বর্তমানে ব্লুটুথ ২.০-এর সর্বোচ্চ গতি হল সেকেন্ডে ৩ মেগাবিট।

ব্লুটুথ প্রোটোকল বাস্তবায়নকারী যন্ত্রাংশ বা ডিভাইসগুলি দ্বিমুখী সংযোগ স্থাপন করে কাজ করে। বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তিতে খুব কম বিদ্যুৎ খরচ হয়। এটি ক্ষুদ্র পাল্লার বেতার তরঙ্গের মাধ্যমে প্রয়োগ করা হয়।

তথ্য সুত্রঃ উইকিপিডিয়া

Class Date: 22-09-2021অনলাইন ক্লাস: HSC ICTবিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিশ্রেণিঃ একাদশ ও দ্বাদশঅধ্যায়ঃ ৬ষ্ঠ [DBMS]
08/08/2021

Class Date: 22-09-2021

অনলাইন ক্লাস: HSC ICT
বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শ্রেণিঃ একাদশ ও দ্বাদশ
অধ্যায়ঃ ৬ষ্ঠ [DBMS]

📌 ICT অনলাইন কোর্স:প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি কি ঘরে বসেই আইসিটি (ICT) বইটি পড়তে চাও? তাহলে এই কোর্সটি শুধুমাত্র তোমার...
08/08/2021

📌 ICT অনলাইন কোর্স:

প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি কি ঘরে বসেই আইসিটি (ICT) বইটি পড়তে চাও? তাহলে এই কোর্সটি শুধুমাত্র তোমার জন্য। করোনা পরিস্থতিতে ঘরে বসেই অনলাইন শিক্ষা গ্রহণ করা এবং লেখাপড়া চালিয়ে যাওয়া এখন সময়ের দাবি মাত্র! আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ কর। কোর্সে অংশগ্রহণের নিয়ম ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে শেখানো হবে।

Address

House#66, Road#03, Block-F, Journalist Area, Mirpur/11
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ICT SiR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share