14/08/2026
সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেওয়ার পর আপনার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হবে
আমি আসলে কোন দিকে যাব?
সাইবার সিকিউরিটি মানেই কিন্তু শুধু হ্যাকিং নয়। এই ইন্ডাস্ট্রিতে কাজের ধরন অনুযায়ী অনেকগুলো পথ রয়েছে। আমরা তিনটি প্রধান ট্র্যাক নিয়ে কথা বলব—Red Team, Blue Team এবং GRC।
আপনি কোন পথটি বেছে নেবেন, সেটা অনেকটাই নির্ভর করবে আপনার আগ্রহ, চিন্তার ধরন, বর্তমান স্কিল এবং আপনি কী ধরনের কাজ করতে পছন্দ করেন তার ওপর।
১. Red Team — আপনি কি হ্যাকারদের মতো চিন্তা করতে পছন্দ করেন?
Red Team বা Offensive Security-এর মূল কাজ হলো একজন অ্যাটাকারের মতো চিন্তা করে কোনো প্রতিষ্ঠানের সিস্টেম, নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশনের দুর্বলতা খুঁজে বের করা। অনুমতি নিয়ে একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি কতটা শক্তিশালী, সেটা পরীক্ষা করা।
এই ট্র্যাকে আপনি Pe*******on Tester, Ethical Hacker, Red Team Operator বা Vulnerability Assessment Analyst হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন।
এখানে Networking, Linux ও Windows, Web Application Security, Scripting এবং বিভিন্ন Security Tool সম্পর্কে ভালো ধারণা দরকার।
কিন্তু প্রশ্ন হলো Red Team কি আপনার জন্য?
আপনি যদি সবসময় ভাবেন, “এই সিস্টেমটা কীভাবে কাজ করছে? এর দুর্বল জায়গাটা কোথায়?” তাহলে এই ট্র্যাক আপনার ভালো লাগতে পারে।
আপনি যদি Puzzle Solve করতে পছন্দ করেন, কোনো সমস্যার গভীরে যেতে ভালোবাসেন এবং একটি সিস্টেম কীভাবে ভাঙা যায় সেটা বোঝার প্রতি আগ্রহ থাকে, তাহলে Red Team আপনার জন্য ভালো একটি পথ হতে পারে।
২. Blue Team — এবার আসি Blue Team বা Defensive Security-তে।
Red Team যেখানে হ্যাকারদের মতো চিন্তা করে দুর্বলতা খুঁজে বের করে, Blue Team-এর কাজ হলো সেই আক্রমণ প্রতিরোধ করা এবং প্রতিষ্ঠানের Digital Assets নিরাপদ রাখা।
একটি প্রতিষ্ঠানের Network, Server, Endpoint এবং Data-এর ওপর নজর রাখা, সন্দেহজনক Activity শনাক্ত করা, Security Incident তদন্ত করা এবং Attack হলে দ্রুত Response দেওয়া—এসব Blue Team-এর গুরুত্বপূর্ণ কাজ।
এই ট্র্যাকে আপনি SOC Analyst, Incident Responder, Threat Hunter, Security Engineer বা Digital Forensics Specialist হিসেবে কাজ করতে পারেন। এখানে Log Analysis, Network Monitoring, SIEM, Incident Response এবং Operating System সম্পর্কে ভালো ধারণা দরকার। Wireshark, Splunk বা অন্যান্য Security Monitoring Tools-এর সঙ্গে কাজ করার দক্ষতাও দরকার
তাহলে Blue Team কার জন্য?
আপনি যদি কোনো সিস্টেমকে নিরাপদ রাখতে বেশি আগ্রহী হন, অস্বাভাবিক কিছু দেখলে তার কারণ খুঁজে বের করতে ভালোবাসেন এবং Data বা Network-এর মধ্যে Pattern খুঁজে বের করতে পছন্দ করেন, তাহলে Blue Team আপনার জন্য ভালো কারিয়ার হতে পারে।
বিশেষ করে আপনি যদি মনে করেন, “কেউ আক্রমণ করার আগেই কীভাবে সেটা শনাক্ত করা যায়?” তাহলে Defensive Security আপনার ভালো লাগতে পারে।
৩. GRC — এবার আসি GRC-তে—Governance, Risk and Compliance।
অনেকেই মনে করেন Cyber Security মানেই Coding, Linux বা Hacking। কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়। একটি প্রতিষ্ঠানের Security শুধু Technical Tools দিয়ে নিশ্চিত করা যায় না। প্রতিষ্ঠানের কী ধরনের Security Policy থাকবে, কী ধরনের Risk রয়েছে, কোন নিয়ম বা Framework অনুসরণ করতে হবে, Audit কীভাবে হবে এবং Compliance কীভাবে নিশ্চিত করা হবে এসব বিষয়ও Cyber Security-এর গুরুত্বপূর্ণ অংশ।
GRC মূলত এই জায়গাতেই কাজ করে।
এই ট্র্যাকে আপনি GRC Analyst, IT Security Auditor, Risk Manager, Compliance Officer বা Cybersecurity Consultant হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন। এখানে Risk Assessment, Security Framework, Policy Writing, Documentation, Audit এবং Communication Skills গুরুত্বপূর্ণ। ISO 27001, NIST, GDPR বা PCI-DSS-এর মতো Framework ও Regulation স্পষ্ট ধারণা থাকতে হবে
GRC কার জন্য?
আপনি যদি Documentation, Policy, Audit এবং Risk Management-এর কাজ পছন্দ করেন, তাহলে GRC আপনার জন্য ভালো একটি পথ হতে পারে।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার যদি খুব গভীর Technical Background না-ও থাকে, তবুও GRC-এর মাধ্যমে Cyber Security-তে ক্যারিয়ার শুরু করার সুযোগ রয়েছে।
তবে এর অর্থ এই নয় যে GRC-তে Technical Knowledge দরকার নেই। বরং আপনার কাজের ধরন অনুযায়ী Security এবং Technology সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি করতে হবে।
তাহলে কোন পথটি আপনার জন্য?
এখন পর্যন্ত পড়ে হয়তো আপনার মনে হচ্ছে, “ঠিক আছে, কিন্তু আমি কীভাবে বুঝব কোনটা আমার জন্য?”
এর উত্তর খুব সহজ। নিজের কাছে কয়েকটি প্রশ্ন করুন।
আপনি যদি মনে করেন
“আমি জানতে চাই কীভাবে একটি সিস্টেমে আক্রমণ করা যায় এবং কোথায় Security Weakness রয়েছে।” তাহলে Red Team আপনার জন্য ভালো হতে পারে।
“আমি সিস্টেমকে নিরাপদ রাখতে চাই এবং Attacker-এর Activity শনাক্ত করতে চাই।” তাহলে Blue Team আপনার জন্য ভালো হতে পারে।
“আমি Policy তৈরি, Risk Management, Audit এবং Compliance নিয়ে কাজ করতে বেশি আগ্রহী।” তাহলে GRC আপনার জন্য ভালো হতে পারে।
তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, আপনাকে প্রথম দিনেই জীবনের শেষ ক্যারিয়ার পথটি বেছে নিতে হবে না।
Cyber Security-তে কাজ করতে করতে আপনার আগ্রহ পরিবর্তন হতে পারে। একজন SOC Analyst পরে Threat Hunting-এ যেতে পারেন।
একজন System Administrator পরে Security Engineering-এ যেতে পারেন। আবার কেউ Technical Role থেকে GRC বা Security Consulting-এ যেতে পারেন।
তাই শুরুতে আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের জন্য একটি সম্ভাব্য পথ বেছে নেওয়া, সেই পথের প্রয়োজনীয় Skill শেখা এবং হাতে-কলমে কাজ করে দেখা।
সবকিছু একসঙ্গে শেখার চেষ্টা করবেন না।
এটাই নতুনদের অন্যতম বড় ভুল। তারা Red Team-এর জন্য Kali Linux শেখে, Blue Team-এর জন্য SIEM শেখে, GRC-এর জন্য ISO 27001 শেখে—শেষ পর্যন্ত কোনোটাতেই ভালোভাবে এগোতে পারে না।
আপনি বরং একটি Direction বেছে নিন। তারপর সেই পথ অনুযায়ী আপনার Learning Plan তৈরি করুন।
এখন আপনার করণীয়
একটি কাগজ নিন এবং তিনটি প্রশ্নের উত্তর লিখুন:
১. আমি কী ধরনের কাজ করতে সবচেয়ে বেশি আগ্রহী?
২. আমার বর্তমান Skill কোন ট্র্যাকের সঙ্গে সবচেয়ে বেশি মিলে?
৩. আগামী ৬ মাসে কোন একটি Security Domain নিয়ে আমি সিরিয়াসলি কাজ করতে চাই?
আপনার উত্তরগুলো আপনাকে প্রথম Direction বেছে নিতে সাহায্য করবে।
আর মনে রাখবেন, সঠিক Domain বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি Domain বেছে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা।