18/02/2025
আমাদের মধু নিজস্ব প্রশিক্ষিত জনবল ও প্রক্রিয়ার মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা হয়। আমরা মধুর চাক না চিপড়িয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে হাওয়া প্রক্রিয়ায় মৌচাক থেকে মধু সংগ্রহ করি, ফলে মৌচাকের ভিতরে লার্ভা তৈরি হলেও তারা সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত থাকে এবং তাদের খাওয়া, বৃদ্ধি ও পরিপূর্ণ মৌমাছিতে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় মধু চাকে থেকে যায় এবং সংগৃহীত মধু হয় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত।
প্রাকৃতিক মধুতে সংগ্রহ পর্যায়ে জলীয় বাষ্পের পরিমাণ বেশি (প্রায় ২৩ শতাংশ) থাকে। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত, ধামরাই বিসিক থেকে আমরা জলীয় অংশ কমানোর (১৮-১৯ শতাংশ) মাধ্যমে মধুকে পরিশোধন করি, ফলে আমাদের মধু হয় অপেক্ষাকৃত ঘন এবং অধিকতর টেকসই।
প্রভাতি মধু প্রতিটি ব্যাচ ল্যাবরেটরীতে মান পরীক্ষা করা হয়, বিএসটিআই অনুমোদিত, শতভাগ প্রাকৃতিক, খাটি ও নিরাপদ।