10/09/2026
শরতের শুরুতেই কুয়াশা!
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরের আলো ফোটার আগেই পঞ্চগড়ে কিছু জনপদে ঘন কুয়াশার দেখা মিলেছে। ফলে কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়েছে। পথ স্পষ্ট না থাকায় যানবাহন চালকদের হেডলাইট জ্বেলে ধীরে গাড়ি চালাতে হয়েছে। সেপ্টেম্বরের শুরুতেই এমন অস্বাভাবিক কুয়াশায় বিস্মিত স্থানীয়রা। এ সময় এলাকাটির তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।