Learn to Earn

Learn to Earn টেকনোলজি সম্পর্কে জানা এবং শিখার জন্?

করোনার আড়ালে ওত পেতে আছে দুর্বৃত্তরাকরোনাভাইরাসে নিয়ে উদ্বেগে মানুষ। অনেকের মনে আতঙ্ক। অনেকেই এর প্রতিষেধকের খোঁজে অনলাই...
15/05/2020

করোনার আড়ালে ওত পেতে আছে দুর্বৃত্তরা

করোনাভাইরাসে নিয়ে উদ্বেগে মানুষ। অনেকের মনে আতঙ্ক। অনেকেই এর প্রতিষেধকের খোঁজে অনলাইনে ঘাঁটাঘাঁটি করেন। এ সুযোগটাই নিতে ওত পেতে রয়েছে সাইবার দুর্বৃত্তরা। ইসরায়েলভিত্তিক সাইবার গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চের গবেষকেরা বলেন, গত দুই সপ্তাহে সাইবার দুর্বৃত্তরা হামলা বাড়িয়েছে। বিশ্বজুড়ে ৪ লাখের বেশি এ ধরনের হামলা শনাক্ত হয়েছে।

গবেষকেরা বলেন, সাইবার দুর্বৃত্তরা হামলা করছে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা (ডাব্লিউএইচও) ও জাতিসংঘের (ইউএন) ছদ্মবেশে। এ ধরনের সংস্থার কর্মকর্তার পরিচয়ে প্রলুব্ধ করার চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে অনলা্ইন বিভিন্ন যোগাযোগ মাধ‌্যমের আশ্রয় নেয় তারা। দুর্বৃত্তরা এখন মাইক্রোসফট টিম ও গুগল মিট ব‌্যবহার করে বেশির ভাগ হামলা চালাচ্ছে।চেক পয়েন্ট রিসার্চের গবেষকদের তথ‌্য অনুযায়ী, গত তিন সপ্তাহে প্রায় ২০ হাজার করোনাভাইরাস সংক্রান্ত ডোমেইন বিশ্বজুড়ে নিবন্ধন করা হয়েছে। এর 'করোনা কিউর' বা করোনা সারানো সংক্রান্ত ডোমেইন নিবন্ধন হয়েছে সবচেয়ে বেশি। এ ছাড়া পোস্ট করোনা, করোনা ক্রাইসিস, করোনা রিলিফ পেমেন্ট সংক্রান্ত ডোমেইনও নিবন্ধন করা হয়েছে। গত সপ্তাহে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত সাইবার হামলা বাড়তে দেখা গেছে।

সাইবার নিরাপত্তা গবেষকেরা বলছেন, বর্তমান সময়ে যেসব সাইবার হামলা ঘটছে, এর বেশির ভাগ ছদ্মবেশে বোকা বানিয়ে ঘটছে বলে তাঁরা দেখতে পেয়েছেন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার ছদ্মবেশে হু ডট ইন্টারন‌্যাশনাল ডোমেইন থেকে মেইল করা হয়। এসব মেইলের বিষয়বস্তু হিসেবে ভ‌্যাকসিন পরীক্ষার ফলাফলের জরুরি চিঠির কথা বলা হয়। এতে থাকা লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়। এভাবে হাতিয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ তথ‌্য। ব্ল‌্যাকমেইলের শিকার হন ব‌্যবহারকারী।

ফেসবুক 'রুম' চালু করে দিলকরোনা পরিস্থিতিতে গ্রুপ ভিডিও কলের চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে 'জুম' অ্যাপটিকে টক্কর দিতে 'রুম' ফি...
15/05/2020

ফেসবুক 'রুম' চালু করে দিল

করোনা পরিস্থিতিতে গ্রুপ ভিডিও কলের চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে 'জুম' অ্যাপটিকে টক্কর দিতে 'রুম' ফিচার উন্মুক্ত করল ফেসবুক। গতকাল বৃহস্পতিবার থেকে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের রুম ফিচারটি ব্যবহারের সুযোগ চালু করার কথা জানিয়েছে ফেসবুক।

তিন সপ্তাহ আগে রুম ফিচারটি ছাড়ার ঘোষণা দিয়েছিল ফেসবুক। জুম ব্যবহারকারীদের টেনে আনতে রুমে বেশ কিছু সহজ সুবিধা যুক্ত করার কথা বলেছে ফেসবুক। রুমে একসঙ্গে ৫০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করা যাবে। ফেসবুক ও মেসেঞ্জার থেকে লিংক শেয়ার করে ফেসবুকের বাইরের মানুষকেও রুমে আমন্ত্রণ জানানো যাবে। 📷মেসেঞ্জার রুম। ছবি: ফেসবুকের সৌজন্যেকরোনা পরিস্থিতিতে গ্রুপ ভিডিও কলের চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে 'জুম' অ্যাপটিকে টক্কর দিতে 'রুম' ফিচার উন্মুক্ত করল ফেসবুক। গতকাল বৃহস্পতিবার থেকে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের রুম ফিচারটি ব্যবহারের সুযোগ চালু করার কথা জানিয়েছে ফেসবুক।

তিন সপ্তাহ আগে রুম ফিচারটি ছাড়ার ঘোষণা দিয়েছিল ফেসবুক। জুম ব্যবহারকারীদের টেনে আনতে রুমে বেশ কিছু সহজ সুবিধা যুক্ত করার কথা বলেছে ফেসবুক। রুমে একসঙ্গে ৫০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করা যাবে। ফেসবুক ও মেসেঞ্জার থেকে লিংক শেয়ার করে ফেসবুকের বাইরের মানুষকেও রুমে আমন্ত্রণ জানানো যাবে।

মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চেরনোভস্কি এক ব্লগ পোস্টে বলেন, ফেসবুক নিউজ ফিড, গ্রুপ ও ইভেন্টসে রুম শেয়ার ও শুরু করা যাবে। এতে যেকোনো জায়গা থেকে সহজে আমন্ত্রণ জানানো যাবে। কারা কারা যুক্ত হতে পারবেন, তা ঠিক করতে পারবেন রুম ব্যবহারকারী।

ফেসবুকের ব্লগ পোস্টে বলা হয়, বৈশ্বিক ব্যবহারকারীরা মেসেঞ্জার থেকে রুম চালু আর উত্তর আমেরিকার ব্যবহারকারীরা ফেসবুক থেকে তা করতে পারবেন। এ জন্য ফেসবুক ও মেসেঞ্জারের হালনাগাদ অ্যাপ থাকতে হবে। উইন্ডোজে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ম্যাক ব্যবহারকারীরাও ম্যাক অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

ফেসবুক সম্প্রতি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার রুম সেবাটি পরীক্ষা করছে বলেও জানা গেছে। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে এ সুবিধাটি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শিগগির হয়তো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামেও এটি যুক্ত করতে পারে ফেসবুক।

02/05/2020

ইফতারে রাখুন ৪ প্রকারের লেবুর শরবত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আগ্রাসনের মাঝে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন। ইফতারি কেনার জন্য বাইরে বের হওয়া মানে নিজের এবং পরিবারের বিপদ ডেকে আনা। সুতরাং, ঘরে বসে ইফাতারি তৈরি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আপনি নিজেও যেমন করোনা থেকে নিরাপদে থাকবেন, তেমনি নিরাপদে থাকবে আপনার পরিবার।

ইফতারির প্রধান অনুসঙ্গ শরবত। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত যেমন প্রশান্তি দেয়, তেমনি শরীরকে চাঙ্গা করে তোলে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিটামিন সি দারুণ কাজ করে।

বাজারে নানা ধরনের 'কার্বোনেটেড বেভারেজ', তরল ও গুঁড়া ড্রিংকস এবং জুস পাওয়া যায়। এগুলোর কোনোটাই শরীরের জন্য ভালো নয়। সারাদিন রোজা রাখার পর তো একেবারেই স্বাস্থ্যকর নয় বাইরের এসব পানীয়। সুতরাং বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর লেবুর শরবত। এর সঙ্গে যোগ করে দিতে পারেন ইসব গুলের ভূষি, তোকমা দানা, পুদিনা পাতার মতো প্রাকৃতিক উপাদানগুলো।

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপঅনলাইনে যোগাযোগের ক্ষেত্রে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। বিগত কয়েক বছর ধরেই এতে নিয়...
01/05/2020

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। বিগত কয়েক বছর ধরেই এতে নিয়মিত নতুন ফিচার যোগ হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত করছে মার্কিন কোম্পানিটি। এতদিন অ্যাকাউন্টে একটাই মোবাইল থেকে ব্যবহার করার সুযেোগ ছিল। নতুন ফিচারে সেই ডিভাইসের সংখ্যা বাড়তে চলেছে। অর্থাৎ, হোয়াটসঅ্যাপ এখন থেকে একাধিক ডিভাইস সমর্থন করবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ধরে নিন, আপনার স্মার্টফোনে নিজের ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লগ ইন করা রয়েছে। একই নম্বরের মাধ্যমে অন্য একটি ফোনে হোয়াটসঅ্যাপ লগ ইন করার আগে প্রথম ফোন থেকে লগ আউট করা বাধ্যতামূলক। নতুন ফিচারে একসঙ্গে একাধিক স্মার্টফোন থেকে একই অ্যাকাউন্ট লক ইন করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ ডব্লিউএবিটা ইনফেো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। গত বছর থেকে এই ফিচার তৈরিতে কাজ করছে মেসেজিং কোম্পানিটি। সম্প্রতি অ্যানড্রয়েড বিটা আপডেটে নতুন ফিচারটি আবার দেখা গেছে। সেখানে অন্য ডিভাইস থেকে একই অ্যাকাউন্ট লগ ইন করার অপশন যোগ হয়েছে।

করোনার টিকা কবে আসবে জানালেন বিল গেটসকরোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকার অপেক্ষায় দিন গুনছে বিশ্ববাসী। মাইক্রোসফ্টের সহ-প্রত...
01/05/2020

করোনার টিকা কবে আসবে জানালেন বিল গেটস

করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকার অপেক্ষায় দিন গুনছে বিশ্ববাসী। মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস কোভিড -১৯-এর টিকা বিশ্ব কখন হাত পেতে সক্ষম হবে সে সম্পর্কে তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, টিকা তৈরিতে ১৮ মাস লাগবে।

গেটসনোটস ওয়েবসাইটে বিল গেটস লিখেছেন, তিনি টিকা উদ্ভাবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্থনি এস ফাউসির সঙ্গে একমত। তিনি বলেছেন, করোনাভাইরাসের টিকা ১৮ মাসের মধ্যে পাওয়া যাবে। তবে বিল গেটস আরেকটু বেশি আশাবাদী হয়ে বলেছেন, নয় মাসের মধ্যেও টিকা হাতে চলে আসতে পারে। আবার তিনি একই সময়ে বলেছেন, টিকা উদ্ভাবন করতে দুই বছরও লেগে যেতে পারে।
প্রচলিত কোন পদ্ধতিতে টিকা তৈরি হয় তার ব্যাখ্যা করে গেটস বলেন, ১৮ মাস যদিও অনেক দীর্ঘ সময় মনে হয় তবুও বিজ্ঞানীদের ক্ষেত্রে এটাই হবে দ্রুততম টিকা উদ্ভাবনের ঘটনা। টিকা তৈরিতে সাধারণত পাঁচ বছর সময় লাগে। একবার আপনি লক্ষ্য নির্ধারণ করার জন্য কোনও রোগ বাছাই করার পরে, আপনাকে ভ্যাকসিন তৈরি করতে হবে এবং এটি প্রাণীতে পরীক্ষা করতে হবে। তারপরে মানুষের ওপর নিরাপত্তা এবং কার্যকারিতার জন্য পরীক্ষা শুরু করা হয়।
কোভিড-১৯ এর ক্ষেত্রে এ প্রক্রিয়া দ্রুত হয়েছে। প্রথমত, আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কোনও সমস্যা নেই কারণ সরকার এবং সংস্থাগুলি ভ্যাকসিনটি খুঁজে পেতে যা কিছু করার প্রয়োজন তা করার জন্য তাদের সমর্থন বাড়িয়েছে, গেটস উল্লেখ করেছেন।
এ ছাড়া বিজ্ঞানীরা ইতিমধ্যে কোভিড-১৯ মোকাবিলায় বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে কাজ করছেন। গেটস বলেন, গত ৯ এপ্রিল পর্যন্ত ১১৫ ধরনের ভ্যাকসিন উন্নয়নের তথ্য তিনি পেয়েছেন। এর মধ্যে বিশেষ ৮ থেকে ১০টি সম্ভাবনাময় বলে তিনি মনে করেন। এ ছাড়া শুরুতে যেসব টিকা আসবে তা শতভাগ নিখুঁত হবে না বলেও মনে করেন তিনি। তবে এগুলো কাজ করবে।
বিল গেটস বলেছেন, 'যদি আমরা নিখুঁত ভ্যাকসিন ডিজাইন করে থাকি তবে আমরা এটি সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর করতে চাই। একটা ডোজ দিলেই সারাজীবন সুরক্ষা দেবে আর এটি সহজে বহনযোগ‌্য ও সংরক্ষণযোগ‌্য‌ হবে। আমি আশা করি, কোভিড ১৯ ভ‌্যাকসিনে সব গুণাবলী থাকবে। তবে আমরা যে ধরাবাঁধা সময়ে কাজ করছি তাতে শতভাগ সফলতা আশা করা যায় না।'
নিজের ব্লগ পোস্টে বিল গেটস উল্লেখ করছেন, শতভাগ নিখুঁত না হলেও টিকা উৎপাদন থামানো যাবে না। এ ছাড়া এটি সবার জন্য সমানভাবে বন্টনের বিষয়েও খেয়াল রাখতে হবে। বাস্তবতা হলো প্রত্যেকে একই সময়ে ভ্যাকসিনটি পেতে সক্ষম হবে না। ৭০০ কোটি ডোজ তৈরি করতে কয়েক মাস - এমনকি কয়েক বছর সময় লাগবে। প্রথম ব্যাচটি প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিতরণ শুরু করা উচিত।
আসন্ন সমস্ত চ্যালেঞ্জ তালিকাভুক্ত করা সত্ত্বেও গেটস বলেছেন যে, 'সুড়ঙ্গের শেষে আলো রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি ভ্যাকসিন পাওয়ার জন্য সঠিক কাজ করছি। এর মধ্যে আমি অনুরোধ করছি আপনার স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করুন। এ মহামারি থেকে উদ্ধার পেতে পরস্পরকে নিরাপদ রাখতে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করে যেতে হবে।'

অপরিচিতদের পাঠানো কিউআর কোডে বিপদঅপরিচিত মানুষের পাঠানো কুইক রেসপন্স (কিউআর) কোড স্ক্যান না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্...
01/05/2020

অপরিচিতদের পাঠানো কিউআর কোডে বিপদ

অপরিচিত মানুষের পাঠানো কুইক রেসপন্স (কিউআর) কোড স্ক্যান না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ গায়েব করে দিতে পারে সাইবার দুর্বৃত্তরা।

তারা বলছেন, ই–মেইল বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য কিউআর কোড পাঠাতে পারে দুর্বৃত্তরা। সম্প্রতি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক নবদ্বীপ সিং ভার্ক বলেন, স্মার্টফোন ও মোবাইল পেমেন্টের একাধিক মোডের ব্যবহার বেড়েছে। মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারে সাইবার দুর্বৃত্তরা। তাদের জন্য সাইবার প্রতারণার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষকে অনলাইন পেমেন্টের প্রতিটি বিষয়ে বিশেষ মনোযোগ দিতে পারে। এতে সাইবার দুর্বৃত্তদের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

এ ধরনের প্রতারণার ক্ষেত্রে দুর্বৃত্তরা অনলাইনে পণ্য বিক্রেতার ছদ্মবেশে কিউআর কোড পাঠায়। অনলাইনে অর্থ পরিশোধের ক্ষেত্রে ওই কিউআর কোড স্ক্যান করা জরুরি বলে দাবি করে তারা। ওই কোড স্ক্যান করলেই অ্যাকাউন্ট থেকে অর্থ হাওয়া হয়ে যায়। তাই অপরিচিত কোনো উৎস থেকে পাওয়া ই–মেইল, হোয়াটসঅ্যাপ, টেক্সট বার্তা বা কিউআর কোড স্ক্যান করবেন না।

বন্ধ হচ্ছে অবৈধ ও নকল মোবাইল ফোনমোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আবারও সতর্ক করে নকল বা অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ ...
01/05/2020

বন্ধ হচ্ছে অবৈধ ও নকল মোবাইল ফোন

মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আবারও সতর্ক করে নকল বা অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ অচিরেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়। এর আগে, গত বছরের ২৯ জুলাই মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে আইএমইএ-এর মাধ্যমে সেটির বৈধতা যাচাই করে ক্রয় করা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ গ্রহণ করে তা সংরক্ষণের অনুরোধ জানায় বিটিআরসি।

শনিবার প্রকাশিত বিটিআরসির বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে মোবাইল হ্যান্ডসেট ক্রয়/বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ আগস্ট ২০১৯ থেকে যেসকল নকল/ক্লোন আইএমইআই সম্বলিত ও অবৈধভাবে আমদানীকৃত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে সেগুলো অচিরেই স্থাপিতব্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের পদ্ধতিও জানিয়েছে বিটিআরসি।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নাম্বার লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া, মোবাইলের প্যাকেটে থাকা প্রিন্টেড স্টিকার থেকে অথবা * #০৬ # ডায়াল করে তাৎক্ষণিকভাবে হ্যান্ডসেটের IME নাম্বার জানা যাবে। সূত্র : ইউএনবি

আগামী সভ্যতার ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বারডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী সভ্যত...
01/05/2020

আগামী সভ্যতার ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী সভ্যতার ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি। ইন্টারনেট সুপার হাইওয়ে হচ্ছে ডিজিটাল সংযুক্তির ভিত্তি।
আজ ঢাকায় টেলিযোগাযোগ ভবনে বিটিসিএল-এর চীফ জেনারেল ম্যানেজার সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল সংযুক্তির এই মহাসড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিটিসিএলসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী ডাটা ব্যবস্থাপনার অফুরন্ত সুযোগ কাজে লাগাতে বিটিসিএলকে আরও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ফিক্স ব্রডব্যান্ড ফাইভজি চালুর বিষয়ে বিটিসিএলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি হিসেবে বিটিসিএল-কে জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে এবং কল্যাণে কাজ করতে হবে। বিটিসিএল এর বিদ্যমান বিশাল অবকাঠামো ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জনগণের সম্পদ অব্যবহৃত রাখা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। ইতোমধ্যে অচল অনেক প্রযুক্তি সচল করে বিটিসিএলকে গতিশীল করা হয়েছে। এই প্রতিষ্ঠানকে কাজের মাধ্যমে অব্যবহৃত সম্পদ কাজে লাগানো প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব। বিটিসিএলে কর্মরত মেধাবীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

সকলের নিরন্তর প্রচেষ্টায় ইতোমধ্যে বিটিসিএল ও ডাকঘর ঘুরে দাঁড়াতে শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সংযুক্তিতে অর্জিত সফলতা প্রমাণ করে ইচ্ছা করলেই আমরা পারি। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠান এবং দেশ আমাদের সবার। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা নৈতিক দায়িত্ব।

মন্ত্রী প্রযুক্তির রূপান্তরিত হচ্ছে উল্লেখ করে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি চীফ জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুণপ্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৩ সালে জেলা ও বিভাগে ফাইভ জি চালু হবে। বিটিসিএলকে উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত ফাইভ জি পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে বিটিসিএল এর তরুণ উদ্ভাবকদের একটি উদ্ভাবন মন্ত্রীকে প্রদর্শন করা হয়। মন্ত্রী উদ্ভাবকের ধন্যবাদ জানান।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর- উর- রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: রফিকুল মতিন বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিন দশকে অ্যাডোব ফটোশপতিন দশক পার করল ছবি সম্পাদনা করার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ। ১৯ ফেব্রুয়ারি ফটোশপের ৩০ বছর পালন করল ন...
01/05/2020

তিন দশকে অ্যাডোব ফটোশপ

তিন দশক পার করল ছবি সম্পাদনা করার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ। ১৯ ফেব্রুয়ারি ফটোশপের ৩০ বছর পালন করল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব। এ অনুষ্ঠানে ম্যাক ও আইপ্যাডের ক্ষেত্রে ফটোশপ অ্যাপে বেশ কিছু হালনাগাদ আনার ঘোষণা দিয়েছে ফটোশপ। অ্যাডোবের একজন মুখপাত্র বলেন, ১৯৯০ সালে প্রথম উন্মুক্ত হওয়ার পর থেকেই ফটোশপ থেকে ভিজ্যুয়াল আর্ট ও সংস্কৃতিতে অদম্য প্রভাব রেখেছে। ফটোশপের প্রোডাক্ট টিম দ্রুত উদ্ভাবনী বৈশিষ্ট্য যুক্ত করে চলেছে। এতে শিল্পী, নকশাকারী, আলোকচিত্রীসহ বিভিন্ন মানুষের কল্পনা ও দর্শনকে জীবন্ত করে তুলেছে। গত বছরেই অ্যাডোব সেনসাই এআই ও মেশিন লার্নিং ফিচার যুক্ত করেছে যাতে আরও বেশি মানুষকে উন্নত অভিজ্ঞতা দিতে পারে। ফটোশপে ইতিমধ্যে ম্যাক সংস্করণে ডার্ক ইউজার ইন্টারফেস যুক্ত হয়েছে। তবে এখন নতুন হালনাগাদে ফাইল মেন্যুর মতো সিস্টেম ডায়ালগও ডার্কভিত্তিক হবে। এ ছাড়া ডেস্কটপ অ্যাপে কনটেন্ট আওয়্যার ফিল উন্নত হবে। ওয়ার্কস্পেস ত্যাগ না করেও একাধিক সিলেকশন ও একাধিক ফিল প্রয়োগের সুবিধাও যুক্ত হবে। এর বাইরে ডেস্কটপে লেন্স ব্লাবের আউটপুট কোয়ালিটি ও পারফরম্যান্স উন্নত হয়েছে। ফটোশপ তৈরির প্রথম পর্যায়টি ছিল কৌতূহল–জাগানিয়া। মার্কিন প্রকৌশলী থমাস নোল ব্যক্তিগত একটি প্রকল্প হিসেবে ফটোশপ তৈরির কাজ শুরু করেছিলেন। সেটা ১৯৮৮ সাল। ফটোশপ তৈরির শুরুতেই থমাস নোল তাঁর ভাই জন নোলকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেন। এ সময় এই প্রকল্পের নাম ছিল ডিসপ্লে। এরপর একে একে এই প্রকল্পে অনেক ফিচার যুক্ত হতে থাকে।

১৯৮৯ সালে অ্যাডোবের কাছে এই সফটওয়্যার বিক্রি করে দেন তাঁরা। ১৯৯০ সালের ১৯ ফেব্রুয়ারি ফটোশপ নাম দিয়ে ছবি সম্পাদনা করার সফটওয়্যারটি উন্মুক্ত করে অ্যাডোব। ওই সময় অবশ্য ছবি ডিজিটাইজ করা খুব সহজ ছিল না। ছবি ডিজিটাইজ করা গেলেও তা বের করা ছিল আরও কঠিন কাজ। নোল বলেন, প্রথম প্রিন্ট করতে দুই হাজার ডলার খরচ হয়েছিল তাঁর। প্রথম দিকে এই সফটওয়্যারে ক্রেতা আলোকচিত্রীদের পরিবর্তে গ্রাফিকস শিল্পী ও সংবাদপত্রের সঙ্গে জড়িত পেশাদার ব্যক্তিরা ছিলেন।

01/05/2020

আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বে দ্বিতীয় : আইসিটি প্রতিমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বে দ্বিতীয়। দেশে ছয় লাখ আইটি ফ্রিল্যান্সার কাজ করছে, কিন্তু তাদের আয়ের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় কম। তাই নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সারদের আরও এগিয়ে যেতে হবে।

আজ মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ‘ব্যাংকিং খাতে আউটসোর্সিং বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিআইবিএমের মহাপরিচালক মোঃ আক্তারুজ্জামান ,তথ্যপ্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, বাক্য-এর সভাপতি ওয়াহীদ শরীফ, এলআইসিটির পলিসি এডভাইজার শামি আহমেদ ও বিআইবিএম-এর পরিচালক ড.শাহ মোহাম্মদ আহসান হাবীব প্রমুখ বক্তব্য দেন।
আধুনিক ব্যাংকিং পদ্ধতি গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহায়তা করবে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেক্টরকে ক্যাশলেস ও পেপারলেস সেক্টর হিসেবে গড়ে তোলার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ চলছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি বিভাগ ৫৬ টি মন্ত্রণালয়ে পৃথক পৃথক ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব (ডিএসডিএল) প্রতিষ্ঠা করছে। ইতিমধ্যেই ২৩ মন্ত্রণালয়কে এর আওতায় আনা হয়েছে। তিনি দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে পাবলিক -প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।

প্রতিমন্ত্রীর কর্মশালার তথ্য, উপাত্ত ও প্রাপ্ত সুপারিশ সমূহ কাজে লাগিয়ে দেশের আউটসোর্সিং খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সূত্র : বাসস

Address

Hazinagar, Besides Hazi Moazzem Ali High School, Sarulia, Dhaka
Demra
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn to Earn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share