Bismillah Computer & Training Center

Bismillah Computer & Training Center ডিজিটাল যুগে ডিজিটালাইজড হতে হবে। তা?

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি CGA Job Circular 2020CGA Job Circular 2020: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যাল...
16/05/2020

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি CGA Job Circular 2020

CGA Job Circular 2020: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ১৪ টি পদে মোট ১৯০১ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( CGA Job Circular 2020 ) বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
Office of the Controller General of Accounts Job Circular 2020

পদের নাম : অডিটর
পদ সংখ্যা : ৫৩৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

পদের নাম : সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল : ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম : ক্যাশিয়ার
পদের সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম : কেয়ারটেকার
পদের সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা : ৫৪৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা : ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০।
বেতন স্কেল : ৯,৭০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম : টেলিফোন অপারেটর
পদের সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম : ড্রাইভার
পদের সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম : জুনিয়র অডিটর
পদ সংখ্যা : ৪৫৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম : ফটোকপি অপারেটর
পদ সংখ্যা : ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল : ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নাম : দপ্তরী
পদ সংখ্যা : ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল : ৮,৫০০ – ২০,৫৭০ টাকা।

পদের নাম : সর্টার
পদ সংখ্যা : ২০ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল : ৮,৫০০ – ২০,৫৭০ টাকা।

পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা : ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ২৫৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://cga.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৫ এপ্রিল ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

11/05/2020
Published on: 25 April, 2020Application Deadline: May 20, 2020Vacancy: N/Aস্বাস্থ্য কর্মকর্তাDescription    সোসাইটি ফর প...
11/05/2020

Published on: 25 April, 2020

Application Deadline: May 20, 2020

Vacancy: N/A
স্বাস্থ্য কর্মকর্তা

Description

সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য , প্রবীণ হিতৈষী, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট)-এর আওতায় সংস্থার স্বাস্থ্য কর্মসূচিতে উল্লেখিত পদে সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
কর্মএলাকা: চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সমূহ।

Job Responsibilities

N/A

Employment Status

Full-time
Educational Requirements

স্বাস্থ্য বিষয়ে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা পাশ।

Additional Requirements

Age at most 35 years
Only females are allowed to apply
স্বাস্থ্য কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থীদের কম্পিউটার বিষয়ে জ্ঞানসম্পন্ন ও কঠোর পরিশ্রমী মন-মানসিকতা থাকতে হবে।
বাই সাইকেল/মোটর সাইকেল চালানোয় দক্ষ ও নিজস্ব বাইসাইকেল/মোটর সাইকেল থাকতে হবে।
চাকুরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) জমা দিতে হবে।

Job Location

কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর
Salary

Tk. 15000 – 17000 (Monthly)
প্রশিক্ষণকালীন ০১ মাস ৭০০০/= টাকা হারে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকাল শেষে যোগ্যতা সাপেক্ষে প্রকৃত বেতন নির্ধারিত হবে।

Compensation & Other Benefits

মোবাইল বিল প্রদান করা হবে।
উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
নিজ ও পরিবারের সদস্য (২ জন) গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা।
শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ২টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে।

Jobs Source: online
Apply Procedure
আগ্রহী প্রার্থীগণকে আগামী ২০শে মে – ২০২০ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ( [email protected] ) – ইমেইলে আবেদন প্রেরন করা যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
Company Information

সোপিরেট
Address : সমসেরাবাদ উপজেলাঃ জেলা সদরঃ লক্ষ্মীপুর।
Web : www.sopiretbangladesh.org.bd

Health department Job Circular 2020,Bangladesh Health department Job Opportunity 2020,Health department,Health Job Circular 2020,Health department Career Opportunity,Health department Career Opportunity 2018,www.Health Job Circular 2020

ফেসবুকের নতুন ফিচারনতুন একটি লগইন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। বৃহস্পতিবার এই ফিচারটি চালু করে শীর্ষ এ সোশ্যাল মিডিয়া।এই ফিচ...
11/05/2020

ফেসবুকের নতুন ফিচার

নতুন একটি লগইন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। বৃহস্পতিবার এই ফিচারটি চালু করে শীর্ষ এ সোশ্যাল মিডিয়া।

এই ফিচারের নাম ‘লগইন নটিফিকেশন’। ফেসবুক ব্যবহারকারী যখন তার অ্যাকাউন্ট দিয়ে তৃতীয় পক্ষের কোনো অ্যাপে প্রবেশ করবে তখন সাথে সাথে তাকে নোটিফিকেশন দেবে। খবর দ্য নেক্সট ওয়েবের

ফেসবুক অ্যাকাউন্ট থেকে কতটুকু তথ্য তৃতীয় পক্ষের অ্যাপটি নিয়েছে তা ব্যবহারকারীর মেইলে দেওয়া হবে।

এই ফিচারের ফলে তৃতীয় পক্ষের অ্যাপে নিজের কোনো তথ্য দেখানো বন্ধও করতে পারবেন ব্যবহারকারী।

নতুন ডেস্কটপ ভার্সন নিয়ে আসল ফেসবুকবিশ্বব্যাপী নতুন ডেস্কটপ ভার্সন নিয়ে এসেছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসব...
11/05/2020

নতুন ডেস্কটপ ভার্সন নিয়ে আসল ফেসবুক

বিশ্বব্যাপী নতুন ডেস্কটপ ভার্সন নিয়ে এসেছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার নতুন করে সাজানো হয়েছে ফেসবুকের অন্দরমহল। সেই সঙ্গে ডেস্কটপ ভার্সনে নতুন যুক্ত হয়েছে ডার্ক মোড।

এর আগে ২০১৯ সালে এফ৮ ডেভলপার কনফারেন্সে ফেসবুক কর্মকর্তারা জানিয়েছিলেন, খুব শিগগিরই তারা বদলাতে যাচ্ছেন ফেসবুকের অবয়ব।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মোবাইলে ডার্ক মোড যে সুবিধা দেয় গ্রাহকরা সেই একই সুবিধা পাবেন ডেস্কটপের ক্ষেত্রেও। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ডিজাইন ব্যবহারের ফলে ভিডিও দেখা, গেম খেলা অথবা গ্রুপে সকলের সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। আরও ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠেছে ফেসবুক। ক্রিয়েটিভ অ্যান্ড স্পেস গ্রুপ এবং অ্যাডের জন্যও পদক্ষেপ আরও সহজ করেছে নতুন ডিজাইন।

নতুনভাবে সাজানো ফেসবুক ডেস্কটপ মানুষের চোখের ক্লান্তি দূর করবে। পাশাপাশি নতুন ডিজাইনের ডেস্কটপ অভিজ্ঞতা পাঠ করার ক্ষেত্রে একেবারে যথাযথ। গত মাসেই ফেসবুক ডার্ক মোড ম্যাসেঞ্জার নিয়ে এসেছে। মার্চ মাসে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপও তাদের ডার্ক মোড নিয়ে এসেছে।

কীভাবে ফেসবুকের নতুন ওয়েবসাইটে বদলে ফেলবেন আপনার অ্যাকাউন্ট? ফেসবুক হোম পেজে গিয়ে ডান দিকের কোণে নিচের দিক করা তির চিহ্নে ক্লিক করুন। এরপর ক্লিক করুন সুইচ টু নিউ ফেসবুক অপশনে। সেখানে ডার্ক মোড-এ ক্লিক করলেই ডেক্সটপে খোলা ফেসবুক অ্যাকাউন্ট বদলে যাবে।

কম্পিউটারেও ব্যবহার করা যাবে গুগল ডুয়োস্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপেও ব্যবহার করা যাবে গুগল ডুয়ো। এত...
10/05/2020

কম্পিউটারেও ব্যবহার করা যাবে গুগল ডুয়ো

স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপেও ব্যবহার করা যাবে গুগল ডুয়ো। এত দিন শুধু স্মার্টফোন ব্যবহারকারী এ সুযোগ পেতেন। নতুন এ সুবিধা চালুর পাশাপাশি ‘ফ্যামিলি মোড’ ফিচারও চালু হয়েছে ভিডিও কলিং অ্যাপটিতে। ফিচারটি কাজে লাগিয়ে কম্পিউটার বা ল্যাপটপের বড় স্ক্রিনে প্রিয়জনদের সঙ্গে গ্রুপ কল করার সময়ই স্ক্রিনে বিভিন্ন ধরনের ছবি বা ডুডল আঁকা যাবে। অগমেন্টেড রিয়ালিটি (এআর) ইফেক্টও ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব ডেস্কটপ ব্যবহারকারী এ সুযোগ পাবেন।

পরিপত্র জারিসামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীদের ১০ সতর্কতাসামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীরা...
10/05/2020

পরিপত্র জারি
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীদের ১০ সতর্কতা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীরা যাতে সর্তকতা অবলম্বন করেন তার জন্য ১০টি বিষয় উল্লেখ করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বিকেলে জারি করা পরিপত্রে, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু নির্বাচন থেকে শুরু করে লাইক, কমেন্টস, মন্তব্য করার ক্ষেত্রে কী করতে হবে, কী করা যাবে না সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ থেকে জারি করা পরিপত্রটি মূলত এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’-এর আলোকে প্রণয়ন করা হয়েছে।

নমুনা ভাইভা‘বাংলাদেশ ব্যাংকে আর কখনো ভাইভা দিয়েছেন?’মিজানুর রহমান, অফিসার (জেনারেল), বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিস, ঢাকাব...
10/05/2020

নমুনা ভাইভা
‘বাংলাদেশ ব্যাংকে আর কখনো ভাইভা দিয়েছেন?’
মিজানুর রহমান, অফিসার (জেনারেল), বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিস, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে আমার ভাইভা হয়েছিল জনাব আখতারুজ্জামান স্যারের বোর্ডে। বোর্ডে চেয়ারম্যানসহ চারজন ছিলেন। আমার ভাইভার সিরিয়াল প্রথমে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেছি। বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) ভাইভা ছিল আমার দ্বিতীয় ভাইভা। নার্ভাস ছিলাম না। ভাইভা বোর্ডে মাত্র ৩-৪ মিনিট ছিলাম।



ভাইভা

আমি : May I come in Sir?

চেয়ারম্যান : Yes, come in. Sit down

আমি : আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার।

চেয়ারম্যান : আপনার জেলা ব্রাহ্মণবাড়িয়া?

আমি : জি স্যার।

চেয়ারম্যান : কুমিল্লার সঙ্গে সম্পর্ক কী?

আমি : স্যার, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ কমপ্লিট করেছি।

চেয়ারম্যান : রেজাল্ট কী?

আমি : বিবিএ সিজিপিএ ৩.৭৫ এবং এমবিএ সিজিপিএ ৩.৭৩ স্যার।

চেয়ারম্যান : কুমিল্লার ইংরেজি বানান পরিবর্তন হয়েছে। নতুন spelling বলেন?

আমি : Comilla

চেয়ারম্যান : বাংলাদেশ ব্যাংকে আর কখনো ভাইভা দিয়েছেন?

আমি : না স্যার। বাংলাদেশ ব্যাংকে এইটাই আমার প্রথম ভাইভা।

এক্সটার্নাল-১ : জিডিপি কী?

আমি : একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার সামষ্টিক মূল্যকেই জিডিপি বলে।

এক্সটার্নাল-১ : বর্তমানে জিডিপির হার কত?

আমি : ৭.৮৬% (বর্তমানে ৮.১৩%)

এক্সটার্নাল-১ : জিএনপির সঙ্গে কোন পার্থক্য আছে?

আমি : জি স্যার, জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য আছে। কোন দেশের জনগণ কোন নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে জিএনপি বলে।

এক্সটার্নাল-২ : বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়?

আমি : ১১ মে, ২০১৮ তারিখ (সঠিক বাংলাদেশ টাইম ১২ মে, ২০১৮ তারিখ)

এক্সটার্নাল-২ : কোথায় থেকে উৎক্ষেপণ করা হয়?

আমি : যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্যার।

এক্সটার্নাল-২ : কত দ্রাঘিমাংশ?

আমি : স্যরি স্যার। এ মুহূর্তে মনে পড়ছে না। (সঠিক ১১৯.০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)

চেয়ারম্যান : দুই তরফা দাখিলা পদ্ধতি কবে আবিষ্কার হয়?

আমি : ১৪৯২ সালে (সঠিক ১৪৯৪)।

চেয়ারম্যান : লাস্ট প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক এমন কী করে, যা অন্য ব্যাংক করে না?

আমি : স্যার, বাংলাদেশ ব্যাংক মুদ্রা মুদ্রণ ও নিয়ন্ত্রণ করে, যা অন্য ব্যাংক করে না।

চেয়ারম্যান : আপনি আসুন।

আমি : ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

চাকরির প্রস্তুতিমূলক মডেল টেস্ট (মনোযোগ সহকারে পড়লে কাজে দিবে)বেশির ভাগ চাকরির বাছাই পরীক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক প...
10/05/2020

চাকরির প্রস্তুতিমূলক মডেল টেস্ট
(মনোযোগ সহকারে পড়লে কাজে দিবে)

বেশির ভাগ চাকরির বাছাই পরীক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ভর্তি পরীক্ষার উল্লেখযোগ্যসংখ্যক প্রশ্ন মাধ্যমিক পর্যায়ের বই থেকেই করা হয়। মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো মডেল টেস্ট আকারে সাজানো হয়েছে-
১। স্পিকার কাদের ভোটে নির্বাচিত হন?

ক. জনগণ খ. মন্ত্রীদের

গ. সংসদ সদস্য ঘ. সচিবদের

২। আন্ত মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন কে?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি

গ. স্পিকার ঘ. অ্যাটর্নি জেনারেল

৩। নিয়নের পারমাণবিক সংখ্যা কত?

ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১

৪। বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি

গ. অর্থমন্ত্রী ঘ. অর্থসচিব

৫। প্রতি কত ওয়ার্ডে একজন মহিলা সদস্য নির্বাচিত হন?

ক. ২ ওয়ার্ডে খ. ৩ ওয়ার্ডে

গ. ৪ ওয়ার্ডে ঘ. ৫ ওয়ার্ডে

৬। কোন ধরনের পরিবার বাংলাদেশে দেখা যায় না?

ক. একপতি খ. বহুপত্নী

গ. বহুপতি ঘ. যৌথ পরিবার

৭। প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৫ সালে

গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৭ সালে

৮। ৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?

ক. ৬ খ. ৭

গ. ৮ ঘ. ৯

৯। একটি স্কাউট দলকে ৯, ১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কত জন স্কাউট রয়েছে?

ক. ৯০০ খ. ৮০০

গ. ৮৫০ ঘ. ৭০০

১০। ৫টি খাতার দাম ২০০ টাকা হলে ৭টি খাতার দাম কত?

ক. ২৭০ টাকা খ. ২৮০ টাকা

গ. ২৯০ টাকা ঘ. ৩০০ টাকা

১১। ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

ক. ২০% খ. ২৫%

গ. ২৮% ঘ. ৩০%

১২। একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৬ মিটার ও উচ্চতা ৪ মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

ক. ১০ বর্গমিটার

খ. ১১ বর্গমিটার

গ. ১২ বর্গমিটার

ঘ. ১৩ বর্গমিটার

১৩। কাছের বস্তু দেখার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয়?

ক. অবতল লেন্স

খ. সমতলাবতল লেন্স

গ. উত্তল লেন্স

ঘ. উত্তলাবতল লেন্স

১৪। লেন্সের ক্ষমতার প্রচলিত একক কোনটি?

ক. রেডিয়ান খ. মিটার

গ. ডাইঅপ্টার ঘ. লুমেন

১৫। কোনটি চোখের জন্য ক্ষতিকর?

ক. অপসারী রশ্মি

খ. অভিসারী রশ্মি

গ. অতিবেগুনি রশ্মি

ঘ. অবলোহিত রশ্মি

১৬। মাটির প্রধান খনিজ উপাদান কোনটি?

ক. নাইট্রোজেন

খ. ফসফরাস

গ. রেডিয়াম

ঘ. ক্যালসিয়াম

১৭। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?

ক. ১১ খ. ২১

গ. ২২ ঘ. ৫১

১৮। Choose the correct spelling.

ক. Comittee খ. Commitee

গ. Committee ঘ. Committey

১৯। Antonym of the word ‘Propel’ is

ক. Drive খ. Pull

গ. Repress ঘ. Dissuade

২০। তথ্য অধিকার আইন পাস হয়—

ক. ১০ এপ্রিল ২০১০

খ. ১৫ এপ্রিল, ২০১০

গ. ৫ এপ্রিল ২০০৯

ঘ. ১৫ এপ্রিল ২০০৯

২১। মাটিতে অজৈব বা খনিজ পদার্থের পরিমাণ শতকরা কত?

ক. ৪৫% খ. ৪৬%

গ. ৫৫% ঘ. ৫৬%

২২। নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে?

ক. ম্যাগনেসিয়াম

খ. ফসফরাস

গ. অ্যালুমিনিয়াম

ঘ. সিজিয়াম

২৩। The past participle form of the verb ‘flow’ is...

ক. flow খ. flew

গ. flowed ঘ. flown

২৪। ‘বর্ধমান’ শব্দটির এর বিপরীত শব্দ নিচের কোনটি?

ক. ক্ষীয়মান খ. অল্প

গ. বিশাল ঘ. পরিপাটি

২৫। ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না’—এককথায় তাকে কী বলে?

ক. বনজী খ. ফলাদি

গ. ওষুধি ঘ. বনস্পতি

২৬। ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. কর খ. বিধু

গ. সলিল ঘ. তটিনী

২৭। ‘ননীর পুতুল’ বাগধারাটির অর্থ কী?

ক. পরিশ্রমী

খ. আদরের পুতুল

গ. শ্রমবিমুখ

ঘ. কোনোটিই সঠিক নয়

২৮। ‘এ সুতায় কাপড় হয় না’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে দ্বিতীয়া

খ. করণে সপ্তমী

গ. অধিকরণে তৃতীয়া

ঘ. কর্তায় সপ্তমী

২৯। ‘ছকড়া নকড়া’ বাগধারাটির অর্থ কী?

ক. নয়ছয়

খ. সস্তা দর

গ. কাঁটায় কাঁটায়

ঘ. বেহিসাবি

৩০। ‘মহেশ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?

ক. মহে+ইশ খ. মহা+ঈশ

গ. মহা+ইশ

ঘ. মহে+ঈশ

৩১। নিচের কোন সাহিত্যিক ছদ্মনাম ‘ভোরের পাখি’?

ক. বিহারীলাল চক্রবর্তী

খ. সৈয়দ শামসুল হক

গ. মুনীর চৌধুরী

ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

৩২। He is devoid ... any logical argument.

ক. for খ. of

গ. to ঘ. in

৩৩। অন্ধজনে দেহ আলো—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. সম্প্রদান কারকে সপ্তমী

খ. করণে সপ্তমী

গ. অধিকরণে সপ্তমী

ঘ. অপাদানে শূন্য

৩৪। His sympathy ... the poor is praiseworthy.

ক. to খ. of

গ. for ঘ. from

৩৫। রক্তে গ্লুুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে কী বলে?

ক. ডায়াবেটিস খ. অ্যানিমিয়া

গ. লিউকোমিয়া ঘ. পারপুরা

৩৬। মহাধমনির উৎপত্তিস্থল কোনটি?

ক. ডান নিলয় খ. বাম নিলয়

গ. ডান অলিন্দ ঘ. বাম অলিন্দ

৩৭। অ্যান্টিবডি গঠন করে কোনটি?

ক. নিউট্রোফিল

খ. বেসোফিল

গ. লিম্ফোসাইট

ঘ. মনোসাইট

৩৮। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. এম. মনসুর আলী

ঘ. তাজউদ্দীন আহমদ

৩৯। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে কোন বিদেশি সংগীতশিল্পী ভূমিকা রেখেছিলেন?

ক. আলবার্ট কিং

খ. এ আর রহমান

গ. জর্জ হ্যারিসন

ঘ. জেমস ব্রাউন

৪০। বাঙালির ইতিহাসে কোনটি কালরাত্রি হিসেবে পরিচিত?

ক. ২২ মার্চ খ. ২৩ মার্চ

গ. ২৪ মার্চ ঘ. ২৫শে মার্চ



উত্তর মিলিয়ে নিন

১. গ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. গ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. খ, ২৭. গ, ২৮. খ, ২৯. খ, ৩০. খ, ৩১. ক, ৩২. খ, ৩৩. ক, ৩৪. গ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. গ, ৩৮. ক, ৩৯. গ, ৪০. ঘ।

সরকারি কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে১। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়পদসংখ্যা : ১৪ ক্যাটাগরিতে ১৯০১টি ...
10/05/2020

সরকারি কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে

১। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদসংখ্যা : ১৪ ক্যাটাগরিতে ১৯০১টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : ২০ মে ২০২০ ইং।

পদের নাম ও পদসংখ্যা :

ক. অডিটর—৫৩৮টি পদ

খ. জুনিয়র অডিটর—৪৫৭টি পদ

গ. অফিস সহায়ক—২৫৫টি পদ

ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরিক—৫৪৪টি পদ — ইত্যাদি পদ।

আবেদন ফি : ১১২ টাকা, ৫৬ টাকা।

অনলাইনে আবেদন : http://cga.teletalk.com.bd/apply.php



২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

পদের নাম ও পদসংখ্যা : সিনিয়র স্টাফ নার্স, ২৫৫০টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : ১৭ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন : http://bpsc.teletalk.com.bd/ncad/home.php

নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোডের শর্ট লিংক : shorturl.at/gqrxy



৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম ও পদসংখ্যা :

ক. সহকারী প্রসিকিউটর—৪৫টি পদ

খ. অফিস সহায়ক—৫৫টি পদ

আবেদন ফি : ১১২ টাকা, ৫৬ টাকা।

আবেদনের বর্ধিত সময়সীমা : ১০ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন : http://dnc.teletalk.com.bd

বিস্তারিত :http://dnc.teletalk.com.bd/doc/Advertisement_DNC.pdf



৪। বন সংরক্ষকের দপ্তর, বগুড়া

পদসমূহ : ৩ ক্যাটাগরির ১২টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : অফিস খোলার পরে ১৫ কর্মদিবস পর্যন্ত।

বিস্তারিত : http://www.bforest.gov.bd/site/view/notices

Address

Demra

Telephone

+8801718959586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Computer & Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bismillah Computer & Training Center:

Share