Alif Tel

Alif Tel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alif Tel, Hasan mahmud complex (2nd Floor) shah kobir mazar Road, Azampur, uttara, dhaka, Dakshin Khan.

28/08/2021

রাস্তারধারে, ছাতার নিচে সিম ক্রয়ে বাড়তি সতর্ক থাকুন এবং বাসায় এসে এন আইডি ওয়েব সাইটে চেক করুন আপনার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা এবং সিম গুলো আপনার কিনা....

সিম নিবন্ধন যাচাই করার উপায়ঃ

আপনি আপনার বর্তমানে ব্যবহৃত যেকোন রবি, এয়ারটেল, বাংলালিংক সিমের মাধ্যমে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে *১৬০০১ # ডায়াল করতে হবে। এখানে কোন চার্জ কাটা হবে না। অর্থাৎ আপনি ফ্রিতে এটি করতে পারবেন। এটা ডায়াল করার পর আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এখানে আপনার NID number এর শেষের চারটি সংখ্যা এখানে দিয়ে Ok করুন। তাহলে আপনি জানতে পারবেন আপনার নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এখানে আপনাকে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নাম্বার দেখাবে। তবে নাম্বারগুলো সম্পূর্ণ দিবে না। প্রত্যেক নাম্বারের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক যেমনটা ০১৬*****১২৩ এর মত। এখান থেকে আপনি আপনার নিবন্ধনকৃত সিম গুলো দেখে নিন।

আপনি যদি গ্রামীণফোন (জিপি) সিম থেকে জানতে চান তাহলে আপনাকে info লিখে ৪৯৪৯ নাম্বারে মেসেজ পাঠাতে হবে। আবার টেলিটক সিম থেকে জানার জন্য আপনাকে মেসেজে info লিখে সেন্ড করতে হবে ১৬০০ নাম্বারে।

এভাবেই আপনি খুব সহজে আপনার নিজের Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তথা সিম নিবন্ধন যাচাই করতে পারবেন। পোস্টটি যদি আপনার কাছে উপকারি বলে মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

Address

Hasan Mahmud Complex (2nd Floor) Shah Kobir Mazar Road, Azampur, Uttara, Dhaka
Dakshin Khan
1230

Telephone

01758531508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alif Tel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share