Dream Touch Online

Dream Touch Online Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Touch Online, Internet service provider, Boro Pokurpar Govt. Primary School, Road, Cumilla.

31/12/2024
30/12/2024

কুমিল্লা শহরে দূত গতির ইন্টারনেট সেবা পেতে কল করুন : 01676327088

Internet service provider

আসসালামু আলাইকুম, সম্মানিত ড্রিম টাচ অনলাইন এর ইউজার, এখন থেকে  ড্রিম টাচ অনলাইন এর বিল দিন সহজেই, bKash ‘Pay Bill’ দিয়ে...
05/11/2024

আসসালামু আলাইকুম, সম্মানিত ড্রিম টাচ অনলাইন এর ইউজার, এখন থেকে ড্রিম টাচ অনলাইন এর বিল দিন সহজেই, bKash ‘Pay Bill’ দিয়ে!

১। প্রথমে আপনার bKash অ্যাপ-এ লগইন করুন
২। হোম থেকে ‘Pay Bill’ অপশনটি সিলেক্ট করুন
৩। Dream Touch Online লিখে সার্চ করুন
৪। ড্রিম টাচ অনলাইন -এর User ID দিন যেমনঃ DT*****
৫। Continue বাটনে ট্যাপ করুন
৬। bKash অ্যাকাউন্টের PIN নম্বর দিন
৭। বিল প্রদান সম্পূর্ণ হলেই আপনি মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন

প্রয়োজনে কল করুনঃ 01676327088 or 01711942059
ড্রিম টাচ অনলাইন
#

04/08/2024

সম্মানিত গ্রাহক,
আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত আছেন যে, আজকে দুপুর থেকে আমরা আপস্ট্রিম আইআইজি থেকে মেটা সংশ্লিষ্ট সকল সার্ভিস (ফেসবুক, হোয়াটসএ্যাপ, ইন্সটাগ্রাম) ডাউন পাচ্ছি।
আমাদের মোট ইন্টারনেট ব্যান্ডউইডথ এর প্রায় দেড়গুন ফেসবুক ক্যাশ ব্যান্ডউইডথ। মেটার সার্ভিস ডাউন থাকার কারনে ফেসবুক ক্যাশও সম্পূর্ণ ডাউন হয়ে আছে। গ্রাহকগণ বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করার কারনে আমাদের ইন্টারনেটের মূল পাইপলাইনে এখন প্রায় বাড়তি দেড়গুন চাপ তৈরি হয়েছে।
এই বাড়তি চাহিদা মেটাতে আমরা আপস্ট্রিম থেকে বাড়তি পেমেন্ট করেও চাহিদার সমপরিমান ব্যান্ডউইডথ পাচ্ছি না। শর্টেজের কথা জানিয়ে তারা আমাদের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ দিচ্ছে না। যা পাচ্ছি সেটাও পর্যাপ্ত নয়। এজন্য ইন্টারনেট সংযোগে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
এই আপৎকালীন সময়ে আমরা কোন প্রকার পিং লেটেন্সি ও রাউট অপটিমাইজেশন, প্যাকেট লস কমানো, ডেস্টিনেশন ভিত্তিক রাউটিং পরিবর্তন, গেমিং অপটিমাইজেশন সংক্রান্ত সেবা দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত।
যদি কোন কারনে আপস্ট্রিম থেকে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আর আপডেট জানানো সম্ভব হবে না। আমাদের সার্ভিস চালু আছে কিনা সেটি বুঝার জন্য আপনাদের প্রান্তে রাখা অনু ডিভাইসে PON
সবুজ বাতিটি জ্বলছে কিনা সেটি চেক করে দেখতে পারেন। যদি LOS লেখা লাল বাতিটি জ্বলে সেক্ষেত্রে বুঝে নিবেন যে, আমাদের অফিস থেকে আপনার প্রান্ত পর্যন্ত সংযোগে সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আমাদের কল সেন্টারে দয়া করে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিবেন।
আমরা সার্ভিস মোটামুটি স্ট্যাবল রাখার জন্য সবদিক থেকেই চেষ্টা করে যাচ্ছি। আপস্ট্রিম থেকে আপগ্রেডেশনের জন্যও সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আশা করি এই ক্রান্তিকালে আমাদের পাশে থেকে ভালো ব্যবহার করে উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন।

আমাদের কাছে যতক্ষণ ইন্টারনেট থাকবে, যত সমস্যাই হোক, আমরা তা গ্রাহক প্রান্তে পৌছে দিবো। আমরা আমাদের দায়িত্ব পালন অবিরত রাখবো। অনেক সীমাবদ্ধতার বিষয়ে চাইলেও, তা গ্রাহকদের সরাসরি জানাতে পারছি না বলে আমরা সকল গ্রাহকের কাছে ক্ষমাপ্রার্থী।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন:
01711942059
01676327088

28/05/2024

সম্মানিত গ্রাহক,
এই বৈরী আবহাওয়াতেও আমাদের টিম সার্বিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সমস্যার সমাধানে আবহাওয়াজনিত কারনে কিছুটা সময় বেশি লাগতে পারে। আমাদের ফিল্ড সাপোর্ট টিম শহরের বিভিন্ন পয়েন্টে আছে এবং সুযোগ বুঝে কাজ করে যাচ্ছেন। তাই অনুগ্রহ করে আমাদের সময় দিয়ে সহযোগিতা করুন।
সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
যেকোনো প্রয়োজনে আমাদের কল করুনঃ ০১৬৭৬৩২৭০৮৮ এই নাম্বারে।

ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে কোন সমস্যায় পরেননি এমন ব্যক্ত...
13/01/2024

ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে কোন সমস্যায় পরেননি এমন ব্যক্তি খুব কমই আছেন। এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি আপনারা রাউটারের বিভিন্ন সমস্যা সমাধান করে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রাউটার রিস্টার্ট বা রিবুট করে ইন্টারনেটের গতি বাড়ানো যায়।

🌏রাউটার অনেকটা কম্পিউটারের মত, এটি পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম, প্রসেসর, র‍্যা্মসহ অনেক যন্ত্রপাতি রয়েছে। আপনার বাসার রাউটারটি কিন্তু ২৪/৭ ঘন্টাই সেবা দিয়ে যাচ্ছে, তবে মাঝে মাঝে নিম্নোক্ত সমস্যায় আপনি পরতে পারেন।

০১. রাউটারের কর্মক্ষমতা কমে যেতে পারে, ( আপনি কাঙ্ক্ষিত স্পিড পাবেন না)।
০২. রাউটার হ্যাং হয়ে যেতে পারে।
০৩. সংযোগ বিচ্ছিন্ন হয় হয়ে যেতে পারে।
০৪. মাঝে মাঝে আপনার রাউটারে মোবাইলসহ অন্যান্য ডিভাইসে সংযুক্ত হতে সমস্যা হতে পারে।
০৫. ইন্টারনেটের গতি কমে যাওয়াসহ আরও বিভিন্ন সমস্যা হতে পারে।

👉আপনি যদি উপরোক্ত কোন সমস্যা আপনার রাউটার থেকে পেয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত কাজটি অবশ্যই করবেন।
রাউটারটি একবার রিস্টার্ট বা রিবুট করবেন এর ফলে নিম্নোক্ত সুবিধা পাবেন:

০১. রাউটারের ক্যাশ মেমরীতে জমে থাকা অপ্রয়োজনীয় ডাটা মুছে যাবে।
০২. র‍্যাম এর জায়গা ফ্রি হবে।
০৩. প্রসেসর ওভারলোড থেকে রক্ষা পাবে।
০৪. রাউটারটির প্রসেসর ঠান্ডা হওয়া সুযোগ পাবে।
০৫. এবং আপনি রাউটার থেকে ভালো পার্ফমেন্স পাবেন।

19/10/2023

শুধুমাত্র Dream Touch Online গ্রাহকের জন্য
খেলা দেখার জন্য এই লিংকে ক্লিক করুন ধন্যবাদ।
Moviemazic.xyz
10.20.30.40

Address

Boro Pokurpar Govt. Primary School, Road
Cumilla
3500

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

88 01676 327088

Alerts

Be the first to know and let us send you an email when Dream Touch Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Touch Online:

Share