03/09/2023
মুরাদনগরের আন্দিকুট ইউনিয়নে হায়দরাবাদ কলেজ মার্কেট, জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃক পরিচালিত হায়দরাবাদ ডিজিটাল পোস্ট ই- কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডিপ্লোমা-ইন-সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের নবম ব্যাচের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত।
"ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমরা অঙ্গীকারবদ্ধ! "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগর উপজেলাধীন আন্দিকুট ইউনিয়নের ফুলঘর গ্রামের ইব্রাহীম সরকার নামের এক তরুণ নিজ প্রচেষ্ঠায় প্রযুক্তির মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে হায়দরাবাদ কলেজ মার্কেটে গড়ে তুলেছেন জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবং ২০১৮ সালে তিনি বাংলাদেশ ডাক বিভাগ এর অধীনে হায়দরাবাদ ডিজিটাল পোস্ট অফিস এর উদ্যোক্তা হোন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় কর্তৃক পরিচালিত হায়দরাবাদ ডিজিটাল পোস্ট অফিস থেকে জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডিপ্লোমা-ইন-সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের নবম ব্যাচের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
০২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২.০০ টায় (ভেন্যু কেন্দ্র) হায়দরাবাদ সামছুল হক কলেজ ভবনে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় কোর্স কমপ্লিকৃত সকল পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ ইব্রাহীম সরকারের তত্ত্বাবধনে, পরীক্ষায় পরিদর্শনে আসেন বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা সার্কেলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল জনাব মোহাম্মদ মোজ্জামেল হক (বিসিএস), সহকারী পরিদর্শক: জনাব মোখলেছুর রহমান ও বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা জেলার ডিজিটাল পোস্ট অফিস এর বিভাগীয় পরিদর্শক: জনাব মোঃ জামিল মাহমুদ জেবিল।
পরীক্ষার শেষে বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন- ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল জনাব মোহাম্মদ মোজাম্মেল হক (বিসিএস) বাংলাদেশ ডাক বিভাগ, কুমিল্লা সার্কেল।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ ইব্রাহীম সরকার কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদেশ্যে বলেন,
“উন্নত ক্যারিয়ার গঠনে, কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই" আপনারা চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হোন। কেননা, যারা সৎ উদ্দেশ্য, সাহস ও নিজ মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম তারাই দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারে। আজ আমি উদ্যোক্তা হয়েছি বলেই আপনারা আমার প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের উপর বিশেষ প্রশিক্ষন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এতে আমি গর্ববোধ করছি।
এখানে যেসকল কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়:
বেসিক কম্পিউটর কোর্স
3মাস ও 6মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স।
6মাস ও 1বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-সফটওয়্যার এপ্লিকেশন কোর্স
গ্রাফিক্স ডিজাইন এন্ড স্টুডিও ম্যানেজ।
উল্লেখ্য কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষণের জন্য আজই যোগাযোগ করুনঃ
জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার, হায়দরাবাদ কলেজ মার্কেট, মুরাদনগর, কুমিল্লা।
পরিচালক ও ট্রেইনার - মোঃ ইব্রাহীম সরকার
মোবাইলঃ 01788-827474, 01646-515221