Iradah Foundation

Iradah Foundation IRADAH means determination and inner drive. We believe that every success story begins with a decision—a strong personal resolve to change one's future.

ইরাদাহ্ ফাউন্ডেশন একটি সামাজিক ও কারিগরি দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান। IRADAH কথাটির অর্থ হলো সংকল্প বা দৃঢ় ইচ্ছা। এটি কেবল একটি প্রশিক্ষণ কেন্দ্র নয় এটি এমন প্ল্যাটফর্ম যা তরুণদের ভেতরের সেই ইচ্ছাশক্তিকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে। Before technology, education, or tools, what truly matters is the mindset that says, 'I can and I will. IRADAH Foundation is more than just a training institute; it is a launchpad designed to take your raw determination and channel it into practical, job-ready skills in IT, AI, healthcare, Mobile servicing and global communication. When your drive meets our practical guidance, success becomes achievable.

একঝাঁক তরুণ প্রাণের কোলাহল আর শেখার আগ্রহে মুখরিত ছিল বিগত ৩টি মাস। ❤️এসএসসি ২০২৬ ব্যাচের একঝাঁক কৃতি ছেলেদের ৩ মাসের "ব...
17/09/2026

একঝাঁক তরুণ প্রাণের কোলাহল আর শেখার আগ্রহে মুখরিত ছিল বিগত ৩টি মাস। ❤️

এসএসসি ২০২৬ ব্যাচের একঝাঁক কৃতি ছেলেদের ৩ মাসের "বেসিক কম্পিউটার কোর্স" প্রায় শেষের পথে। পড়াশোনার পাশাপাশি নিজেদের ডিজিটাল দক্ষতায় দক্ষ করে আজ তারা বিদায়ের দ্বারে। তাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।আমরা তাদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানাই।

আশা করি, প্রযুক্তিগত এই মৌলিক জ্ঞান তাদের আগামী দিনের শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে বিশেষ ভূমিকা রাখবে। সকল শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্যের জন্য শুভকামনা! 🏆👏

📢সুযোগ হাতছাড়া করবেন না! 📢​আপনার ভবিষ্যৎ গঠনের যাত্রা শুরু করুন 'ইরাদাহ ফাউন্ডেশন'-এর সাথে। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি...
16/09/2026

📢সুযোগ হাতছাড়া করবেন না! 📢
​আপনার ভবিষ্যৎ গঠনের যাত্রা শুরু করুন 'ইরাদাহ ফাউন্ডেশন'-এর সাথে। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ সুযোগ: সম্পূর্ণ ফ্রি ট্রায়াল ক্লাস! 🤩
​📅 সময়কাল: ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর
​নিজের দক্ষতা ঝালিয়ে নিতে আজই আপনার আসনটি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত!
​কিভাবে জয়েন করবেন?
১. ছবিটি ভালো করে দেখুন সময় ও স্থানের জন্য।
২. স্ক্যান করুন নিচের QR কোডটি অথবা কল করুন দেওয়া নম্বরে।
৩. রেজিস্ট্রেশন করুন এবং ক্লাসে যোগ দিন!

​

16/09/2026

স্ক্রোল থামিয়ে দেখে নিন আগামী দিনের আইটি মাস্টারদের! 💻🫡

ইরাদা ফাউন্ডেশনের কম্পিউটার কোর্সের ক্লাসরুমের এনার্জি আর শেখার পরিবেশ। নিজেকে ডিজিটাল দুনিয়ার জন্য প্রস্তুত করতে আপনি তৈরি তো? 🚀🔥

বিশ্বমানের ক্যারিয়ার গড়তে আন্তর্জাতিক ভাষা ও যোগাযোগ দক্ষতায় পারদর্শী হওয়ার কোনো বিকল্প নেই। 💼🌐ইরাদা ফাউন্ডেশন-এর "স্পোক...
15/09/2026

বিশ্বমানের ক্যারিয়ার গড়তে আন্তর্জাতিক ভাষা ও যোগাযোগ দক্ষতায় পারদর্শী হওয়ার কোনো বিকল্প নেই। 💼🌐

ইরাদা ফাউন্ডেশন-এর "স্পোকেন ইংলিশ" কোর্সের কিছু শেখার মুহূর্ত তুলে ধরা হলো!

ক্লাসের জট কাটিয়ে স্মুথলি ইংরেজিতে কথা বলা, স্মার্ট প্রেজেন্টেশন এবং ইন্টারভিউ ফেস করার টেকনিক হাতে-কলমে অনুশীলন করছে আমাদের শিক্ষার্থীরা। 🌍🗣️

ভাষার সীমানা পেরিয়ে জয় করার এই প্রস্তুতিতে তরুণদের অদম্য আগ্রহ ও আত্মবিশ্বাস সত্যিই প্রশংসনীয়। তাদের সুন্দর ও সফল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা! 🚀✨

দক্ষতা যখন রূপ নেয় মানবসেবায়! 🏥💙ইরাদা ফাউন্ডেশন-এর সম্প্রতি নার্সিং এন্ড প্রাইমারি হেলথ কেয়ার কোর্সের প্রশিক্ষণ চলাকালীন...
15/09/2026

দক্ষতা যখন রূপ নেয় মানবসেবায়! 🏥💙

ইরাদা ফাউন্ডেশন-এর সম্প্রতি নার্সিং এন্ড প্রাইমারি হেলথ কেয়ার কোর্সের প্রশিক্ষণ চলাকালীন ক্লাসের একঝাঁক প্রাণবন্ত মুহূর্ত। এখানে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখছে ফার্স্ট এইড, জরুরি স্বাস্থ্যসেবা এবং রোগীর নিবিড় পরিচর্যার সঠিক কৌশল। জরুরি চিকিৎসায় তাৎক্ষণিক সাড়া দেওয়া আর যত্নশীলতার পাঠ নিচ্ছে আমাদের শিক্ষার্থীরা। অন্যের মুখে হাসি ফোটাতে তাদের এই অদম্য প্রচেষ্টা আমাদের গর্বিত করে।

অন্যের সেবায় তরুণদের এই নিঃস্বার্থ আগ্রহ, একাগ্রতা ও ভালোবাসা আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়।তোমাদের জন্য শুভকামনা! 🌟💌

আমাদের ইরাদা ফাউন্ডেশন-এর বেসিক কম্পিউটার কোর্সের কিছু দারুণ মুহূর্ত! 💻✨প্রতিদিন নতুন কিছু শেখা, নিজের স্কিলকে আরও একধাপ...
14/09/2026

আমাদের ইরাদা ফাউন্ডেশন-এর বেসিক কম্পিউটার কোর্সের কিছু দারুণ মুহূর্ত! 💻✨

প্রতিদিন নতুন কিছু শেখা, নিজের স্কিলকে আরও একধাপ এগিয়ে নেওয়া এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত করাই আমাদের তরুণদের মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের এই অদম্য আগ্রহ ও একাগ্রতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা। তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অশেষ শুভকামনা ও ভালোবাসা! ❤️

ক্যারিয়ার চয়নের সিদ্ধান্ত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক মাইলফলক।✊আর এই অগ্রযাত্রার মূল ভিত্তি হলো সময়োপযোগী ও সঠিক দক...
13/09/2026

ক্যারিয়ার চয়নের সিদ্ধান্ত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক মাইলফলক।✊
আর এই অগ্রযাত্রার মূল ভিত্তি হলো সময়োপযোগী ও সঠিক দক্ষতা অর্জন। তবে দক্ষতা কোনো এককালীন প্রাপ্তি নয়, বরং এটি এক নিরবচ্ছিন্ন ও দীর্ঘমেয়াদী সাধনা। সঠিক দিকনির্দেশনা ছাড়া কেবল অন্ধ পরিশ্রমের ওপর ভর করে দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদে টিকে থাকা অসম্ভব।

অনেকের ধারণা, নামকরা কোনো প্রতিষ্ঠানে এনরোল করলেই ক্যারিয়ার সুনিশ্চিত। কিন্তু বাস্তবতা হলো—কোনো কোর্স কেবল আপনার গাইডলাইন হতে পারে, তবে সঠিক ক্যারিয়ার চয়ন এবং তাতে সফলতা অর্জন নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের চর্চা ও মানসিকতার ওপর। তাই এই যাত্রায় নামার আগে এর বাস্তবিক চ্যালেঞ্জগুলো সঠিকভাবে অনুধাবন করা ও মানসিকভাবে প্রস্তুত হওয়া অত্যন্ত প্রয়োজন।

**ইরাদাহ ফাউন্ডেশনে সঠিক ক্যারিয়ার চয়ন ও স্কিল ডেভেলপমেন্টের যাত্রা শুরু করার আগে যে বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন:

🔥 চকরিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ক্যারিয়ারের নতুন দিগন্ত! 🔥নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এবং নিজেকে ভবিষ্যতের য...
10/09/2026

🔥 চকরিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ক্যারিয়ারের নতুন দিগন্ত! 🔥
নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এবং নিজেকে ভবিষ্যতের যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার সময় কি এসে গেছে? Iradah Foundation নিয়ে এসেছে আপনার জন্য এক অসাধারণ সুযোগ। আমরাই প্রথম, যারা চকরিয়ায় নিয়ে এসেছি আধুনিক বিশ্বের চাহিদাসম্পন্ন ক্যারিয়ার উন্নয়নমূলক কোর্স—মাত্র ৯৯৯/- টাকায়!
✅ কেন এই কোর্সটি এড়িয়ে যাওয়া অসম্ভব?
* 🎓 গুণগত শিক্ষা: আমাদের কোর্স মডিউলগুলো বাস্তব বিশ্বের চাহিদা অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা।
* ⚡ অবিশ্বাস্য অফার: এত কম বিনিয়োগে ভবিষ্যৎ গড়ার সুযোগ আর কোথাও নেই।
* 🏆 ভবিষ্যতের নিশ্চয়তা: আমাদের মাধ্যমে আপনি যা শিখবেন তা আপনাকে চাকরির বাজারে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
* 🎁 বিশেষ গিফট: কোর্স শেষে ল্যাপটপ, মোবাইলসহ আকর্ষণীয় গিফট জেতার সুযোগ!
🚀 আপনার জন্য আমাদের কোর্সসমূহ:
* 🌍 ভাষা ও যোগাযোগ (Language & Communication): বিশ্ববাজারে নিজের দক্ষতা প্রমাণ করুন স্পোকেন ইংলিশ, জাপানি, আরবি ভাষা এবং কন্টেন্ট রাইটিংয়ে।
* 💻 আইটি ও ডিজিটাল স্কিল (IT & Digital Skills): AI, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এবং পাইথন প্রোগ্রামিংয়ের মাস্টার হয়ে উঠুন।
* 🩺 স্বাস্থ্য ও নার্সিং (Healthcare & Nursing): মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন Basic Nursing, First Aid এবং CPR-এ প্রশিক্ষণ নিয়ে।
* 🚗 স্পেশাল কোর্স: ড্রাইভিং (কার ও বাইক) শিখেও নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন।
⏰ সময় ফুরিয়ে আসছে! ভর্তির শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং
📍 আমাদের ঠিকানা:
* প্রধান কার্যালয়: উকিল পাড়া (ব্যুরো বাংলাদেশ অফিসের ৩য় তলা), মগবাজার, চকরিয়া, কক্সবাজার।
* শাখা অফিস: আলহাজ্ব রহমত উল্লাহ শপিং কমপ্লেক্স, হারবাং স্টেশন, চকরিয়া, কক্সবাজার।
📞 যোগাযোগ: 01632-545418, 01621799007
📧 ইমেইল: [email protected]
✊ Iradah Foundation—আপনার সাফল্যের সারথী। আজই রেজিস্ট্রেশন করুন এবং আপনার আগামীর ভিত্তি মজবুত করুন! 🤝

📢 SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর! 🎓✨কলেজে ভর্তির অনলাইন আবেদন নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয়! ❤️IRADAH...
01/09/2026

📢 SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর! 🎓✨

কলেজে ভর্তির অনলাইন আবেদন নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয়! ❤️

IRADAH FOUNDATION-এর উদ্যোগে থাকছে সম্পূর্ণ ফ্রি কলেজ ভর্তি আবেদন সেবা। 🎉

📅 আবেদন শুরু: ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে

💰 সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি!
শুধু কলেজ আবেদনের জন্য নির্ধারিত আবেদন ফি প্রদান করলেই হবে।
এর বাইরে IRADAH FOUNDATION-কে কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে না।

📌 আবেদন করতে প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে আসুন।
আমাদের অভিজ্ঞ টিম আপনার কলেজ আবেদন প্রক্রিয়াটি সহজ ও সঠিকভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবে।

📍 আমাদের ঠিকানা:
🏢 উকিল পাড়া, চকরিয়া, কক্সবাজার।
🏢 রহমত উল্লাহ শপিং কমপ্লেক্স, হারবাং স্টেশন, চকরিয়া।

📞 যোগাযোগ:
নাইফ রাজ ( চেয়ার ম্যান, ইরাদাহ্ ফাউন্ডেশন চকরিয়া ও হারবাং)
📱 01632545418 | 01601518110

🎓 আপনার স্বপ্নের কলেজে ভর্তির প্রথম ধাপ—সঠিকভাবে আবেদন।
সময় নষ্ট না করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আজই চলে আসুন।

IRADAH FOUNDATION
দক্ষতাই শক্তি, নৈতিকতাই মুক্তি।

🏥*সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল ও কেয়ারগিভিং কোর্সে ভর্তি চলছে!* রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট, চকরিয়া শাখায় ISEC প্রজেক...
13/08/2026

🏥*সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল ও কেয়ারগিভিং কোর্সে ভর্তি চলছে!*

রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট, চকরিয়া শাখায় ISEC প্রজেক্ট-এর অধীনে সম্পূর্ণ ফ্রিতে প্রাইমারি হেলথ কেয়ার ও কেয়ারগিভিং প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ!

সরাসরি ভাইভার মাধ্যমে মাত্র ৪০ জনকে এই সুযোগ দেওয়া হবে।
*ভাইভার তারিখ ও সময়:* আগামী ১৫ই আগস্ট, ২০২৬ (রোজ শনিবার), সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা।

*কোর্সে যা যা সম্পূর্ণ ফ্রি পাবেন:*
✔ যাতায়াত ভাতা
✔এপ্রোন ও ক্যাপ
✔ ব্যাগ ও খাতা
✔জুতা ও আইডি কার্ড
*ল্যাবে যা যা শেখানো হবে* :
➤ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা
➤ ক্ষতস্থান ড্রেসিং করা
➤ শরীরের তাপমাত্রা ও হার্ট রেট মাপা
➤ CPR দেওয়া
➤ হুইলচেয়ারের ব্যবহার

📝 *ভাইভায় আসার সময় যা প্রয়োজন হবে:*
☞ ছবি (২ কপি)
☞ জন্মনিবন্ধন বা NID কার্ডের কপি
☞শিক্ষাগত যোগ্যতার সনদের কপি (SSC থেকে Masters পর্যন্ত, যেকোনো বয়সে)
☞প্রতিষ্ঠানের নির্ধারিত ফরম পূরণ করা

যারা স্বাস্থ্য শিক্ষায় সম্মানজনক পেশা গড়তে আগ্রহী, তারা আগামী শনিবার সরাসরি যোগাযোগ করুন:
রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট
উকিল পাড়া, মগবাজার, চকরিয়া।
📞হটলাইন:01609-424910
01601-518110

Address

Chakaria
Cox's Bazar
4741

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iradah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share