06/03/2026
এই জায়গাটুকু আমাদের নতুন প্রতিষ্ঠান Bachelor Dot Com Training Institute – এর একটি ছোট্ট অংশ।
দূরে বা কাছে থেকে দেখে হয়তো মনে হবে এটি শুধুই কয়েকটি গাছের টব আর কাঠের সাজানো দেয়াল। কিন্তু আমাদের কাছে এটি শুধুমাত্র সাজসজ্জা নয়, এই অংশটুকু একটি দর্শনের প্রতীক।
আমি বিশ্বাস করি, একজন মানুষ শুধু বই বা যন্ত্রপাতি থেকে শেখে না। সে শেখে পরিবেশ থেকে, অনুভূতি থেকে, আর চারপাশের সৌন্দর্য থেকে। তাই আমরা চেয়েছি আমাদের ট্রেনিং সেন্টারের ভেতরেও যেন প্রকৃতির সামান্য ছোঁয়া থাকে।
যখন একজন ছাত্র এখানে বসে শিখবে , আমরা চাই সে শুধু মোবাইল রিপেয়ারিং বা টেকনিক্যাল দক্ষতাই শিখুক না। সে যেন ধৈর্য শিখে, যত্ন নেওয়া শিখে, আর নিজের কাজের প্রতি দায়িত্ববোধ ও তৈরি করে।
আমাদের লক্ষ্য শুধু একজন দক্ষ টেকনিশিয়ান তৈরি করা নয়।
আমাদের স্বপ্ন তার থেকেও বড়।
আমরা চাই এখানে যারা আসবে, তারা যেন শুধু একটি পেশা না শিখে।
তারা যেন শিখে সততা, দায়িত্ববোধ, আর মানুষের প্রতি সম্মান।
কারণ আমরা বিশ্বাস করি,
দক্ষতা একজন মানুষকে কাজ দেয়,
কিন্তু সততা ও মানবিকতা তাকে সম্মান এনে দেয়।
আর এই ছোট ছোট সবুজ গাছগুলো আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় যে,
আমরা শুধু দক্ষ কর্মী তৈরি করছি না,
আমরা চেষ্টা করছি ভালো মানুষ গড়ে তুলতে - যেখানে প্রযুক্তির সাথে থাকবে মানবিকতা, আর শিক্ষার সাথে থাকবে জীবনের মূল্যবোধ।
তাই যারা এই মোবাইল টেকনিশিয়ান কে শুধু একটি পেশা নয়, বরং একটি সুন্দর মানুষ হওয়ার পথে হাঁটতে চায়। শুধুমাত্র ওনাদের কেই আমাদের এই পথচলায় স্বাগত।
আগামী ব্যাচের ক্লাস শুরু হবে ৩০শে মার্চ , ২০২৬ । কোর্সের মেয়াদ ৬ মাস। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পেইজ এর ইনবক্সে নক করুন অথবা সরাসরি কল করুন 01805005660 এই নাম্বারে।