ব্রাজিলই ফুটবল ইশ্বর/only for brazil football lover's

ব্রাজিলই ফুটবল ইশ্বর/only for brazil football lover's All Brazil Supports Please Like This Page 😊.The Page Published World Cup All News Update 🇧🇷💪
(1)

14/07/2026
কোপা আমেরিকা ২০২৮ এর ব্রাজিলের সাম্ভব্য লাইনআপ
13/07/2026

কোপা আমেরিকা ২০২৮ এর ব্রাজিলের সাম্ভব্য লাইনআপ

🚨🇧🇷 বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন বার্তা অ্যালিসন বেকারেরব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে হৃ...
13/07/2026

🚨🇧🇷 বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন বার্তা অ্যালিসন বেকারের
ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে হৃদয়ছোঁয়া এক বার্তা দিয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার।
✍️তিনি লিখেছেন—
“আমার ইচ্ছা ছিল ১৯ তারিখের পর এই বার্তাটি লিখব, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো না। পরাজয়ের পর হতাশা, কষ্ট আর অসংখ্য প্রশ্ন ছিল। তবুও আমি সেই অনুভূতির কাছে হার না মেনে আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
অ্যালিসন আরও বলেন, জীবন যেমন আনন্দ ও তিক্ততার মিশ্রণ, ফুটবলও ঠিক তেমনই। কখনও জয়ের আনন্দ, কখনও পরাজয়ের বেদনা—সবই জীবনের অংশ। তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই বিশ্বকাপে প্রতিটি দিন তিনি সর্বোচ্চ নিষ্ঠা, একাগ্রতা ও আত্মনিবেদন দিয়ে খেলেছেন।
সবশেষে ব্রাজিলের কোটি কোটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অ্যালিসন বলেন—
“যারা আমাদের বিশ্বাস করেছেন এবং সমর্থন দিয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। এই বিশ্বকাপে আমি লক্ষ লক্ষ ব্রাজিলিয়ানকে একই স্বপ্ন ও আবেগে একত্র হতে দেখেছি। আমার কামনা, এই ভালোবাসা ও বিশ্বাস যেন কখনো শেষ না হয়। আমরা আমাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অনুসন্ধান চালিয়ে যাব।” 💛💚
🇧🇷 ব্রাজিল থেমে যায়নি, থামবেও না। ‘হেক্সা’ জয়ের স্বপ্ন এখনও বেঁচে আছে।

শুভ জন্মদিন ভিনি
12/07/2026

শুভ জন্মদিন ভিনি

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লেফট-ব্যাক পজিশনে নীরব নায়ক হয়ে উঠেছেন ডগলাস সান্তোস!ঠান্ডা মাথায় কি/লা/র ✨মাত্র ৪ ম্যাচেই তি...
12/07/2026

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লেফট-ব্যাক পজিশনে নীরব নায়ক হয়ে উঠেছেন ডগলাস সান্তোস!

ঠান্ডা মাথায় কি/লা/র ✨

মাত্র ৪ ম্যাচেই তিনি প্রমাণ করেছেন কেন কার্লো আনচেলোত্তি তার ওপর এতটা আস্থা রেখেছেন।
🇯🇵 জাপানের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স:
✨ ২টি চান্স ক্রিয়েট
🛡️ ২টি সফল ট্যাকল
🧱 ৪টি ক্লিয়ারেন্স
🔄 ৬টি বল রিকভারি
💪 ৫টি ডুয়েল জয়

ডগলাস সান্তোস হয়তো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না, কিন্তু মাঠে তার উপস্থিতিই ব্রাজিলের খেলায় এনে দেয় ভারসাম্য, স্থিরতা এবং আত্মবিশ্বাস। তিনি নিঃস্বার্থভাবে নিজের কাজটা করে যান, আর সেই কারণেই সতীর্থদের জন্য খেলাটা হয়ে ওঠে আরও সহজ।

কার্লো আনচেলোত্তির ব্রাজিলের সবচেয়ে সুন্দর আবিষ্কারগুলোর একটি—ডগলাস সান্তোস ♠️

🚨🇧🇷 ব্রাজিলের গণমাধ্যমের দাবি, ব্রাজিল জাতীয় দলের নতুন সহকারী কোচ হিসেবে কাকার যোগ দেওয়া এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।...
11/07/2026

🚨🇧🇷 ব্রাজিলের গণমাধ্যমের দাবি, ব্রাজিল জাতীয় দলের নতুন সহকারী কোচ হিসেবে কাকার যোগ দেওয়া এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।

অন্যদিকে, কার্লো আনচেলোত্তির ছেলে ও বর্তমান সহকারী কোচ ডেভিড আনচেলোত্তি দায়িত্ব ছেড়ে একটি ফরাসি ক্লাবে যোগ দেওয়ার পথে।

যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের জন্য এটি হতে পারে স্বস্তির একটি খবর। কিংবদন্তি কাকাকে আবারও সেলেসাওর বেঞ্চে দেখতে মুখিয়ে আছেন অনেক ভক্ত। 💛💚

✍️According to Brazilian media, Kaká is now just a formality away from becoming Brazil's new assistant coach.

Meanwhile, Carlo Ancelotti's son, David Ancelotti, is expected to leave his role with Brazil to join a French club.

If everything goes as expected, this could be welcome news for Brazilian football fans, who would be delighted to see the legendary Kaká back with the Seleção. 🇧🇷❤️

❤️ ফুটবল নয়, শেষ বাঁশির পর জিতে নিল যে মুহূর্ত...বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজতেই স্টেডিয়ামের বিগ স্ক্রিনে ভে...
11/07/2026

❤️ ফুটবল নয়, শেষ বাঁশির পর জিতে নিল যে মুহূর্ত...
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজতেই স্টেডিয়ামের বিগ স্ক্রিনে ভেসে উঠল এক ছোট্ট শিশুর মুখ। ফুটবলপ্রেমীদের কাছে সে এখন আর অপরিচিত নয়। সে স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামালের ছোট ভাই—কেইন ইয়ামাল। ভাইকে স্ক্রিনে দেখে মুচকি হেসে উঠলেন লামিনেও।
কেইনের সঙ্গে লামিনের সম্পর্কটা অন্যরকম। ছোট ভাইকে তিনি নিজের সন্তানের মতোই আগলে রাখেন। ২০২৪ ইউরো থেকেই প্রথমবার আলোচনায় আসে কেইন। এরপর থেকে বার্সেলোনার প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় তাকে। ইউরোপের বিভিন্ন অ্যাওয়ে ম্যাচেও লামিনের ছায়াসঙ্গী সে। এমনকি ব্যালন ডি'অর অনুষ্ঠানে যোগ দিতে প্যারিসে যাওয়ার সময়ও ছোট ভাইকে সঙ্গে নিয়েছিলেন স্প্যানিশ তারকা।
পেশাদার ফুটবলে নিজের যাত্রা শুরু করার পর থেকেই পরিবারের স্বপ্ন পূরণকে জীবনের অন্যতম লক্ষ্য বানিয়েছেন লামিনে ইয়ামাল। তাই ব্যস্ত সূচির মাঝেও পরিবারের জন্য তার ভালোবাসা কখনো কমেনি। আর সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি যেন ছোট ভাই কেইন।
২০২২ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া কেইন লামিনের সৎ ভাই। তাদের মা একই, কিন্তু বাবা আলাদা। তবে সম্পর্কের গভীরতা কখনো রক্তের হিসাব মানে না। ভালোবাসা, দায়িত্ব আর মায়াই তাদের বন্ধনকে আরও শক্ত করেছে।
ফুটবলে ট্রফি, গোল কিংবা রেকর্ডের বাইরে এমন কিছু গল্প থাকে, যা মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। লামিনে ইয়ামাল ও ছোট ভাই কেইনের গল্পও ঠিক তেমনই—একটি নির্মল ভাইয়ের ভালোবাসার গল্প। ❤️

প্রায় চার বছর পর আবার ভাবছি বিশ্বকাপ হতাশার পর কি লেখে।সব বয়সের এত মানুষকে আমার সমর্থন দিয়ে স্বপ্ন বুকে চেপে রাখতে দে...
10/07/2026

প্রায় চার বছর পর আবার ভাবছি বিশ্বকাপ হতাশার পর কি লেখে।

সব বয়সের এত মানুষকে আমার সমর্থন দিয়ে স্বপ্ন বুকে চেপে রাখতে দেখেছি, চুপ করে থাকা অন্যায় হবে। যদিও চিন্তাভাবনা করার জন্য কিছু দিন প্রয়োজন ছিল।

জাতীয় দলের শার্ট পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর রাউন্ড অফ ১৬ এ কাপ ছেড়ে যাওয়া মানে বুজানোর মত কঠিন অনুভূতি।

আমি জানি আমি কতটা প্রস্তুত, কতটা মনোযোগ নিবদ্ধ করেছি, কতটা আমি এটা চেয়েছি তোমার জন্য, আমার পরিবারের জন্য।

হতাশার অনুভূতিটা অদ্ভুত। আমাদের একটি দল ছিল যা আরো কিছু করার মত শক্তিশালী এবং আমরা করতে পারিনি।

আমি ক্ষমাপ্রার্থী এবং বিশ্বের শীর্ষে ফিরে আমাদের স্বপ্নের জন্য লড়াই করব।

🤞🏿❤️

সান্তোস নেইমারের ফেরার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ১৭ জুলাই নেইমার আবারও সিটিই রেই পেলে (C...
10/07/2026

সান্তোস নেইমারের ফেরার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।
সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ১৭ জুলাই নেইমার আবারও সিটিই রেই পেলে (CT Rei Pelé)-তে যোগ দিয়ে অনুশীলন শুরু করবেন বলে আশা করা হচ্ছে। ক্লাবের সঙ্গে চুক্তির শেষ কয়েক মাসে তিনি মাঠে নেমে সান্তোসকে সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য নিয়েই ফিরছেন। ⏳⚪⚫

—নেইমারকে আবার সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছে । 🇧🇷✨

10/07/2026

🇧🇷❤️‍🩹সবচেয়ে তরুন খেলোয়াড় হিসেবে মাত্র ৮ বছরেই নাইকির সাথে চুক্তিবদ্ধ করেছে কাওয়ান বাসিল।

পারফরম্যান্স কিছুটা নেইমার কপি,, পারফরম্যান্স সবসময় এমন হলে ভবিষ্যতের ব্রাজিলের প্রতিভান প্লেয়ারের মধ্যে একজন হবে 💥🇧🇷❤️‍🩹

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাজিলই ফুটবল ইশ্বর/only for brazil football lover's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share