Royal Hack

Royal Hack you all are welcome to our page. we are IT based Company. We are providing Total IT solution for you.

এটি আপনার জন্য কিনা সেটা আগে জেনে নেওয়া যাক ৪ টি প্রশ্নের মধ্যমে !!!০১। আপনি কি আপনার ব্যাবসা  প্রতিষ্ঠনের জন্য ওয়েবসাইট...
11/06/2024

এটি আপনার জন্য কিনা সেটা আগে জেনে নেওয়া যাক ৪ টি প্রশ্নের মধ্যমে !!!

০১। আপনি কি আপনার ব্যাবসা প্রতিষ্ঠনের জন্য ওয়েবসাইট বানাতে চাচ্ছেন?
০২। আপনার কি কোন কর্পোরেট মেইলের প্রয়োজন? যেটা দিয়ে নিজের বিজনেস কমিনিকেশন গুলো করতে চাচ্ছেন?
০৩। নিজের ব্যাবসার প্রচার ও প্রমোশনের জন্য অনেকে ফেইসবুক পেইজ খুলতে বা বোস্টিং এর মাধ্যমে চ্যাষ্টা করছেন আর কেউ বা দারাজে একটি স্টোর খুলে । কিন্তু পারছেন না বা ইফেক্টিভ রেজাল্ট আসতেছেনা! তাইতো?
০৪। অনেকেই বিশ্বস্ত দোকান বা প্রতিষ্ঠান খোঁজছেন ভালো আইটি প্রোডাক্ট ,সার্ভিস ও আইটি সম্পর্কিত যে কোন সেবা যেমন গ্রাফিক্স পিন্টিং ইত্যাদির এর জন্য…..

আপানাদের সকল সমস্যার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি একটি কমপ্লিট আইটি সলিউশন!

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৭ তারিখ ঈদুল আযহা উপলক্ষকে সামনে রেখে আমাদের নতুন প্রতিষ্ঠানের পক্ষ হতে ৫০ টি ওয়েব সাইট জিভ ওয়ে করবো । সুযোগ হাত ছাড়া হওয়ার আগে লোপে নিন।

ওয়েব সাইট ক্যাটাগরি ও প্রাইস সর্ম্পকে ধারণাঃ ২০ টি করর্পোরেট, ১০ টি পার্সোনাল/প্রোটফোলিও, ৫ টি ই কমার্স , ৫টি ব্লগ ও ১০ টি অনন্যা ওয়েবসাইট সহ মোট ৫০ টি ওয়েবসাইট করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখানে থাকবে একটি ডট কম ডোমেইন এবং ৫ জিবি একটি হোস্টিং । আর আপনাকে শুধু ডোমেইন এবং হোসটিং রেন্ট বাবদ পে করতে হবে । যার বাজার মূল্য ১০ হাজার থেকে ক্ষেত্র বিশেষে আরো বেশি । কিন্তু আমরা সেই মূল্য রেখেছি ৬ হাজার টাকা। এই ছাড়া পুরো ওয়েব সাইট তৈরি ও অন্যান্য কোন অতিরিক্ত চার্জ/টাকা দিতে হবেনা ঐ ডোমেইন হোস্টিং রেন্ট / ফি বাবদ ৬ হাজার টাকা ছাড়া।

ওয়েব সাইট সম্পর্কিত কিছু সীমাবদ্ধতাঃ প্রতিটি ওয়েব সাইটে ৪ টি স্ট্যান্ডার্ড পেইজ থাকবে আর প্রতিটি পেইজে থাকবে ৪ টি করে সেকশন । আর যদি আপনাকে অতিরিক্ত পেইজ বা সেকশনের প্রয়োজন হয় বা আপনি যদি ইউ আই ইউ এক্স করে সম্পূর্ণ নিজের মতো কাস্টমাইজ করে ডিজাইন করাতে চান সেক্ষেত্রে অবশ্যয় আপনাকে আমাদের রিগুলার ওয়েবসাইট মেকিং চার্জে আসতে হবে। বিশেষ এই ধরণের একটি ওয়েবসাইট একটু ব্যায়বহুল ও সময় সাপেক্ষ বিষয়।

যাদের জন্য আমাদের এই উদ্দোগঃ নতুন যারা ব্যাবসা করছেন বা কিছু একটা করতে চাচ্ছেন প্রাথমিক খরচের জন্য আগে বাড়তে পারছেন না। যার নিজের ওয়েবসাইট দরকার বা কর্পোরেট মেইলের প্রয়োজন কিন্তু খচের কথা মাথায় রেখে এখনো করতে পাচ্ছেন না বা করেন নায়, তাদের জন্য আমাদের এই উদ্দোগ।

আমাদের উদ্দেশ্যঃ আপনাদের ব্যান্ডিং, মার্কেটিং ও প্রোমোশনে সাহায্য করা আমাদের মূল লক্ষ। বিষয়গুলো অনেক বড়। যা আলাদা আলোচনার দাবি রাখে । যার শুরুটা হয় ওয়েবসাইট, ভিজিটিং কার্ড ও অনলাইন অফলাইন উপস্থিতি প্রচার ও প্রসার এর মাধ্যমে। যায় হোক, যারা আমাদের সাথে কাজ করতে চান তাদের সব ধরণের ব্যান্ডিং, মার্কেটিং ও প্রোমোশনে সাহয্য করতে আমারা আছি আপনাদের সাথে। এই ছাড়াও আইটি সম্পর্কিত যে কোন সেবাই আমরা আছি আপনার পাশে হোক সেটা আইটি পোড়াক্ট সেলিং ও সাভিসিং গ্রাফিক্স পিন্টিং সিসি টিভি ক্যামরা ইত্যাদি । সঠিক গাইড লাইন পেতেও আমাদের সাথে আপনি কথা বলতে পারেন। সহজ কথায় আপনার বাসা দোকান ও প্রতিষ্ঠানের সকল প্রকার আইটি প্রোডাক্ট, সার্ভিস ও আইটি সম্পর্কিত যে কোন সেবা পাচ্ছেন এখানেই ।

যাদের দরকার তাদের সাথে পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ।

যোগাযোগ করুনঃ
🈴 হোয়াটসঅ্যাপ : 01537208071 বা 01316530791
🈴 মেইল : [email protected]
🈴 সরাসরি : ২১/সি, গুলজার টাওয়ার ৩য় তলা, চকবাজার, চট্টগ্রাম।

Google এবং Amazon রেজিষ্ট্রেশন করেছে বাংলাদেশে তাদের বিজনেস পরিচালনা করার জন্য।এখন থেকে তারা বছর শেষে তাদের লাভ এর ১৫% ভ...
30/05/2021

Google এবং Amazon রেজিষ্ট্রেশন করেছে বাংলাদেশে তাদের বিজনেস পরিচালনা করার জন্য।এখন থেকে তারা বছর শেষে তাদের লাভ এর ১৫% ভ্যাট হিসেবে দিবে বাংলাদেশকে।

আমার মতে অবশ্যই ভালো খবর।
গুগল এবং এমাজান বাংলদেশ এ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (BIN) করেছে। এর মানে এই না যে এমাজান বাংলাদেশে তাদের ই-কমার্স সেবা চালু করবে। যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে। এমাজানের BIN করা হয়েছে এমাজান ওয়েব সার্ভিসেস এর জন্য, যেটা AWS নামে পরিচিত।
AWS হলো এমাজানের সার্ভারলেস ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম। আমাদের দেশে AWS এর অনেক গ্রাহক আছেন যারা মূলত নিজদের ওয়েবসাইট, মোবাইল এপ হোস্ট করতে AWS ব্যাবহার করেন।
এছাড়া গুগল ড্রাইভ, জিস্যুইট, গুগল ক্লাউড ইত্যাদি সাবস্ক্রিপশন সেবা ব্যবহার করেন অনেকে। এতোদিন পেওনিয়ার অথবা ডুয়েল কারেন্সী ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে এসব সেবার পেমেন্ট করা লাগতো।
অদূর ভবিষ্যৎ এ যেকোন দেশীয় ব্যাংকের কার্ড এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকার মুদ্রায় সহজেই এসব পেমেন্ট করা যাবে। প্রতি পেমেন্টের সাথে ১৫% হারে ভ্যাট আরোপ হবে এবং সেটা সরকারী কোষগারে জমা হবে।
খুব শীঘ্রই নেটফ্লিক্স, এমাজান প্রাইম, বিবিসি ওয়ানসহ সকল অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলো চলে আসার সম্ভাবনা আছে।
দেশীয় ই-কমার্স এর জন্য এটা এখনো বড় কোন প্রতিযোগিতার ইংগিত দেয় না৷ তবে দেশীয় স্ট্রিমিং সেবাগুলো বিশাল প্রতিযোগিতায় পরতে যাচ্ছে অচিরেই।
যেহেতু নতুনভাবে আইন প্রণয়নের মাধ্যমে বৈদেশিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার অনুমতি দেওয়া হচ্ছে, আশা করা যায় অনেক SAAS কোম্পানী ধীরে ধীরে আমাদের বাজারে ঢুকবে। বিশ্বমানের সেবাগুলো হাতের মুঠোয় চলে আসবে সবার।
দেখা যাক এই অগ্রগতি কতোটা ফলপ্রসু হয়!

© Md Shamim Hossain

03/05/2021
ইউটিউব দিয়ে অনেকেই এখন ঘরে বসেই আয় রোজগার করছেন। আয়ের সে পথকে আরও সহজ করে দিতে এবার এগিয়ে এসেছে ইউটিউব কর্তৃপক্ষ। সময় টি...
18/04/2021

ইউটিউব দিয়ে অনেকেই এখন ঘরে বসেই আয় রোজগার করছেন। আয়ের সে পথকে আরও সহজ করে দিতে এবার এগিয়ে এসেছে ইউটিউব কর্তৃপক্ষ। সময় টিভি
ইউটিউবে কন্টেন্ট ছাড়ার আগে সবচেয়ে বড় সমস্যা হল কপিরাইট। কপিরাইট কন্টেন্ট দিয়ে যেমন আয় করা যায় না, তেমনি বন্ধ হয়ে যেতে পারে আপনার চ্যানেলটিও। তাই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব অর্থ আয়ের পথকে আরও সহজ করে দিতে নতুন একটি টুল নিয়ে এসেছে।
এ টুলটি ব্যবহার করলে যে কেউ যে কোনো কন্টেন্ট ইউটিউবে আপ করার আগেই এখন মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারবেন তার কন্টেন্টটিতে কপিরাইট ক্লেইমের কোনো আশঙ্কা আছে কি নেই।
ইউটিউব তাদের নতুন চালু করা এই টুলটির নাম দিয়েছে ‘চেকস’। কন্টেন্ট আপ করার প্রাক্কালে যে কেউ তাদের ডেস্কটপে ইউটিউবে ভিডিও আপ করার প্রসেসিং এ গেলেই এই অপশনটি খুঁজে পাবেন। এরফলে নিজের চ্যানেলটি যেমন নিরাপদ থাকবে, তেমনই অনেকটা আগে থেকেই নিশ্চিত হওয়া যাবে কন্টেন্টটি দিয়ে অর্থ আয়ের।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সাধারণত ৩ মিনিটের মতো সময় লাগবে। আর মনেটাইজেশনে সময় লাগবে আরও একটু বেশি।

আপাতত সাধারণ দেখতে গোলগাল লোগোটা আসলে Superellipse বা  Lamé curve দিয়ে করা। এইটা একটা ম্যাথমেটিকাল বিষয়।  রাউন্ডনেস আসলে...
02/04/2021

আপাতত সাধারণ দেখতে গোলগাল লোগোটা আসলে Superellipse বা Lamé curve দিয়ে করা। এইটা একটা ম্যাথমেটিকাল বিষয়। রাউন্ডনেস আসলে ন্যাচারাল অবজেক্ট & বন্ধুত্বের প্রতীক।
সাধারণ বিবেচনায় অবশ্যই এইটা অনেক ওভারপ্রাইসড। কিন্তু, যদি একটু গভীরে ভাবি, তাহলে দেখা যাবে জাপানিজ ডিজাইনার Kenya Hara আসলে শাওমির কাছে লোগো বিক্রি করে নাই; গল্প বিক্রি করছে। আর এই গল্প বিক্রি প্রতিটা বড় বড় রিডিজাইনের পিছনে সত্যি।
আপাতত সাধারণ দেখতে গোলগাল লোগোটা আসলে Superellipse বা Lamé curve দিয়ে করা। এইটা একটা ম্যাথমেটিকাল বিষয়। আর যাদের শেপ সাইকোলোজি নিয়ে আইডিয়া আছে, তারা জানেন যে রাউন্ডনেস আসলে ন্যাচারাল অবজেক্ট এবং বন্ধুত্বের প্রতীক। এই লোগো তাই একসাথে যেমন শাওমি একটা সফিসটেকেটেড টেক কোম্পানি, তার গল্প বলে। তেমন ভাবে শাওমি যে শুধুমাত্র বাক্স বানায় তা না, তারা “Alive”; সেই গল্পও বলে।
এই রিব্র্যান্ডিং এর ডিজাইনার সেই গল্পটাকে বিক্রি করেছেন। একজন অ্যামেচার ডিজাইনার যেখানে এটাকে রাউন্ডনেস বাড়াইছি বলে ক্লায়েন্টকে দিবে, একজন মাস্টার ডিজাইনার তার সাথে গল্প বসায় টাকার অংকে কয়েকটা শুণ্য বেশী নিয়ে নিবে।
সাধারণ মানুষও গল্প ভালোবাসে এবং গল্প থেকে অনুপ্রাণিত হয়। মাস্টার মার্কেটার ক্লোটেয়ার রাপাইল যখন জিপ গাড়ির হেডলাইট চারকোণা থেকে বুনো ঘোড়ার চোখের মত গোল করেছিলেন, জিপের সেলস কয়েকগুণ বেড়ে গেছিলো। এটাই গল্পের শক্তি, বহুদিনের পর্যবেক্ষণ থেকে আসা সাইকোলজির শক্তি। তবে মাঝে মাঝে এর ভিতরেও অবশ্যই Fad থাকে।
যাই হোক, শাওমি দিয়ে শুরু করেছিলাম, শাওমি দিয়ে শেষ করা যায়। টাকা পয়সার হিসাব বাদ দিলে আমার কাছে ভালো লেগেছে। অনেকে গল্প বিক্রি করতে গিয়ে অনেক বেশী আধ্যাত্মিক লেভেলে চলে যায়। সেই হিসাবে শাওমির পা মাটিতেই আছে। দেখা যাক, কতদিন এই লোগো টিকে থাকে!
(কালেক্টেড)

আরো কিছু বিষয় যাহা বুঝতে সাহায্য করবে ডিমান্ড এবং কেন ডিমান্ড!
https://www.youtube.com/watch?v=c5m3nDVSCxc&fbclid=IwAR0xUWISboj-TxJfWUB_A4LZXOQb6f7b46ctpAeHjlnWrbQd_ylUae-hrN4

Beijing Summer Olympic Games Symbol Design Competition:

https://www.ndc.co.jp/hara/en/works/2014/08/beijingolympic.html?fbclid=IwAR08W10gf9q70gdmsLJGpYXeNE1AbE3My9npoT6xMo1OC1IxL9qmP5XhB5Q

Let us take pride in celebrating Victory Day as we are a country of brave men who gave their lives for the liberty of ou...
16/12/2020

Let us take pride in celebrating Victory Day as we are a country of brave men who gave their lives for the liberty of our nation and brought loftiness to us with their sacrifices. Happy Victory Day 2020!

Victory day is a national holiday in Bangladesh celebrated on December 16 to commemorate the victory of the allied forces over the Pakistani forces in the Bangladesh Liberation War in 1971.

প্রোগ্রামিং শেখার ১০ কার্যকর পদ্ধতি। প্রথম পাঁচটা কিভাবে শিখতে হবে আর পরের পাঁচটা কি কি শিখতে হবে।স্টেপ-০: সিলেক্ট এনি প...
18/11/2020

প্রোগ্রামিং শেখার ১০ কার্যকর পদ্ধতি। প্রথম পাঁচটা কিভাবে শিখতে হবে আর পরের পাঁচটা কি কি শিখতে হবে।

স্টেপ-০: সিলেক্ট এনি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
তোমার যদি প্রোগ্রামিং শিখে ছয় মাসের মধ্যে ইনকাম করার দরকার থাকে তাহলে কোন একটা জব পোর্টাল বা জব পোস্ট করে এমন ফেইসবুক গরূপে গিয়ে দেখো কোন টাইপের প্রোগ্রামিং এর জন্য বেশি সংখ্যক চাকরি (javascript বা java বা php) শিখো। আর তোমার যদি নেক্সট ছয় মাসের মধ্যে চাকরি লাগবে এমন তাড়াহুড়ো না থাকে। তাহলে সিম্পল হিসাব হচ্ছে-- যদি ক্লাস ৯ বা তার নিচে থাকো তাহলে পাইথন শিখ। যদি ইন্টারমেডিয়েট বা ভার্সিটির প্রথম ইয়ারে CSE এর স্টুডেন্ট হও তাহলে C শিখো। আর বাকি সব ক্ষেত্রে পাইথন শিখ।
কোন ল্যাঙ্গুয়েজ শিখবে সেটা নিয়ে এক দিনের বেশি সময় নষ্ট করা যাবে না। এবং একবার সিদ্ধান্ত নিয়ে গেলে আগামী ছয় মাসের মধ্যে এই বিষয়ে অন্য কারো ওপিনিয়ন নিতে যাবে না। কেউ এই রিলেটেড জ্ঞান দিতে আসলে দুই কান দুই হাত দিয়ে চেপে ধরে জিহ্বা বের করে ভেংচি কেটে দিবে।
স্টেপ-১: জাস্ট ইউটিউব
প্রথমত হুট্ করে কোন কোর্স বা বই কিনে ফেলবে না। রবং যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখবে সেটার নাম লিখে তারপর for beginner লিখে গুগলে সার্চ দাও। অর্থাৎ পাইথন শিখতে চাইলে python for beginner লিখে সার্চ দিবে। আর জাভাস্ক্রিপ্ট শিখতে চাইলে javascript for beginner একইভাবে php শিখতে চাইলে php for beginner লিখে গুগলে সার্চ দিবে। যেই ভিডিওগুলো লাস্ট দুই বা তিন বছরের মধ্যে পাবলিশ হয়েছে সেখান থেকে প্রথম পাঁচটা ভিডিও তোমাকে দেখতে হবে। যদি ইউটিউবে তিন মাস চেষ্টা করার পরেও সুবিধা করতে না পারো। তাহলে তারপর কোন কোর্স কিনার চিন্তা করতে পারো।
স্টেপ-২: ডোন্ট লার্ন জাস্ট ওয়াচ
ধরে নিলাম তুমি সুপার জিনিয়াস, সুপার ট্যালেন্টেড কেউ না। তাই প্রোগ্রামিং শুরু করলে একদিন বা এক সপ্তাহের মধ্যে তুমি বিশাল কিছু হয়ে যাবে না। বা যা দেখবে সবই বুঝে ফেলতে পারবে সেটা আশা করার একদমই কোন কারণ নাই। বরং প্রোগ্রামিং শেখার প্রথম চারদিন তোমার টার্গেটই হবে। আমি কিছু শিখবো না। আমি কিছু বুঝবো না।
জাস্ট প্রতিদিন মিনিমাম ৪ ঘন্টা করে ভিডিও দেখবা। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন কিছু কম্পিউটারে ইন্স্টল্ করার দরকার নাই। জাস্ট ভিডিও দেখো। বুঝো বা না বুঝি ভিডিও দেখ। খারাপ লাগলেও দেখবে। ভালো লাগলেও দেখবে। ঘুম পাইলে দাঁড়িয়ে দেখবে। ঘুম না পাইলে দেয়ালে কাত হয়ে দেখবে। জাস্ট দেখবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে শুধু ভিডিও দেখা। জাস্ট দেখতে পারলেই কাজ হবে। বুঝার দরকার নাই।
টানা চারদিন জাস্ট ভিডিও দেখতে বলার কারণ হচ্ছে-- ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একদিন ১০ -১২ঘন্টা কিছু একটা শিখে ফাটিয়ে ফেলি আর পরের দিনে খবর থাকে না। এই রকম ইরেগুলার হলে প্রোগ্রামার হওয়া তোমাকে দিয়ে হবে না।
স্টেপ-৩: প্রাকটিস করার আগে একটু লেখো
প্রোগ্রামিং শিখতে গেলে বিশেষ করে টিউটোরিয়াল দেখে দেখে শিখতে গেলে আমরা বেশিরভাগ সময় সফটওয়্যার ইনস্টল করতে যাই। ৩০-৪০% ক্ষেত্রে সফটওয়্যার ইনস্টল হয় না। আমরা তিন-চার চেষ্টা করে ছেড়ে দেই। সো, নেক্সট তিন দিন তোমার কাজ হবে কোন কিছু ইনস্টল না করা। বা কোন কিছু প্রাকটিস করারও দরকার নাই।
জাস্ট ভিডিওগুলো দেখতে দেখতে পাশে একটা খাতা খুলে রাখো। এবং যে জিনিসগুলো তুমি আগের কোন একটা ভিডিওতে দেখছো সেই জিনিসটা হয়তো অন্য আরেকটা ভিডিওতে আরেকজন অন্যভাবে বলেছে। সেটাই তুমি দুইজনের কাছ থেকে শুনে নিজের মতো করে লিখে ফেলবে। প্রথম প্রথম কোড রান না করে কাগজে লিখে ফেলাটা তোমাকে ভিতরের জিনিসগুলো বুঝতে বা ফিল করতে অনেক বেশি হেল্প করবে। যেটা দুইটা লাইন কোড লিখে রান বাটনে চাপ দিয়ে তুমি ফিল করতে পারবে না।
এই জিনিসটা এক সপ্তাহ প্রাকটিস করো।
স্টেপ-৪: প্ল্যান বানাইও না, আউটলাইন বানাও
আজকে এইটা শিখে ফিনিশ করে ফেলবো। আগামীকাল ঐটা ভাজা ভাজা করে ফেলবো। পরশু দুনিয়া উল্টায় ফেলবো এই রকম প্ল্যান বানানোর দরকার নাই। বরং একটা আউটলাইন বানাও যে আমার এই এই জিনিস শিখতে হবে। আজকে সারাদিন একটা শেষ হোক বা পাঁচটা শেষ হোক আমি চার ঘন্টা সময় দিচ্ছিই দিচ্ছি। চার ঘন্টা সময় মাস্ট দিতে হবে। এমন একটা সলিড কমিটমেন্ট থাকলে। তুমি একটা জিনিস নিয়ে দুই দিন আটকে থাকলেও হতাশ হবে না।
স্টেপ-৫: অন্যের রাস্তা জোড়াতালি দিয়ে, নিজের রাস্তা বানাও
বিভিন্ন ভিডিও, বিভিন্ন টিউটোরিয়াল এ অনেক সাজেশন পাবে। এমনকি পথে ঘাটে অনেক সাজেশন পাবে। 'ফেইসবুক' এ এই উত্তরের মতো আরো সাজেশন পাবে। তবে কোন কিছুই তোমার জন্য হুবহু কাজে লাগবে না। তুমি বিভিন্ন সাজেশন থেকে দুই-চারটা হিন্টস নিতে পারো। তবে কাজ করতে করতে তোমার একটা রাস্তা তৈরি হবে। সেটা একদম তোমার মতো করে। সো, অন্য কারো গাইডলাইন অনুসারে এগুতে না পারলে হতাশ হওয়ার কিছু নাই।
এক সপ্তাহ পরে যে প্রোগ্রমিং ল্যাঙ্গুয়েজ শিখছো সেটার কোড করার জন্য একটা IDE ইনস্টল করে নিতে হবে। সেটা ইন্স্টল্ না হলে repl . it এর মতো কোন একটা ওয়েবসাইট এ কোড লিখে লিখে প্রাকটিস করো।
এবার আসা যাক কি কি শিখতে হবে।
স্টেপ-৬: প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট
তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখো না কেন। তোমাকে বেসিক কিছু জিনিস অবশ্যই অবশ্যই শিখতে হবে। তার মধ্যে প্রথমেই আছে সবচেয়ে কমন পাঁচটা জিনিস। যেগুলাকে আমি বলি -- প্রোগ্রামিং এর পঞ্চ রত্ন। এগুলা হচ্ছে-- variable (variable types), conditionals (if-else), array(list), loop (for loop, while loop) এবং function
এই পাঁচটা জিনিস শেখার সাথে সাথে এইগুলা দিয়ে কিছু প্রব্লেম সল্ভ করতে হবে। যাতে তুমি বুঝতে পারো প্রোগ্রামিং এর এই পাঁচটা রত্নকে তুমি কিভাবে এপ্লাই করতে পারো। এদের মধ্যে আছে Swap two variables, Convert Celsius to Fahrenheit, Sum of all digits in a number, Check a prime number, Generate a random number, Remove duplicate from a list, Reverse a string (Check palindrome), Calculate GCD, Merge two sorted Array, Number guessing game, Calculate the age, ইত্যাদি।
এই প্রব্লেম সলভিং ভালো করে শেখা মানে হচ্ছে তোমার কাছে ইট সিমেন্ট বালু দেয়া আছে। তুমি যদি নাই বুঝলে এগুলা দিয়ে কিভাবে বাসা, রাস্তা, কিংবা গোসলখানা বানানো যায়। তাহলে এগুলার ইমপ্লিমেন্টেশন তুমি বুঝবে না। কোথায় কোন জিনিস কিভাবে ইউজ করতে হবে সেটা দরকারের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না।
স্টেপ-৭: ডাটা স্ট্রাকচার, এলগরিদম এবং OOP
সফটওয়্যার বা প্রোগ্রামিং করতে গেলে তোমাকে ডাটা নিয়ে খেলতেই হবে। সেজন্য তোমাকে বেসিক কয়েকটা ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানতেই হবে। তাদের মধ্যে Stack, Queue, Dictionary, Tuples, Tree, Linked List সম্পর্কে জানতেই হবে। এছাড়াও Tree, graph সম্পকে ধারণা থাকতেই হবে। ডাটা স্ট্রাকচার এর পাশাপাশি তোমাকে Algorithm সম্পর্কে জানতে হবে। বিশেষ করে Linear Search, Binary search। এছাড়াও Sorting সম্পর্কে জানতে হবে। যার মধ্যে থাকবে Bubble sort, Selection Sort ইত্যাদি। তার পাশাপাশি Recursive function (factorial, Fibonacci series), Time Complexity (Linear, Quadratic, and Constant) সম্পর্কেও শিখতে হবে।
আর অবজেক্ট ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কেও জানতে হবে। Object কি জিনিস। Class কিভাবে ডিক্লেয়ার করে। ক্লাসের ভিতরে প্রপার্টি, মেথড, constructor কিভাবে লিখতে হয়। এছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে হবে।
এই জিনিসগুলো কারো দুই মাস। কারো চারমাস সময় লাগতে পারে। কারো কারো এক বছরও লাগতে পারে। তবে কে কত দিন এ শিখছে সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে কে কে শিখছে।
স্টেপ-৮: বন্ধু ছাড়া জীবন অচল
প্রোগ্রামিং শেখা একটা লম্বা জার্নি। এই জার্নি চলতে গেলে তুমি অনেক সময় অনেক কিছুতে আটকে যাবে। কোন জিনিস কিভাবে কাজ করবে সেটাও হয়তো বুঝবে না। বা অনেক সময় বোরর্ড হয়ে যাবে। এসব ক্ষেত্রে তোমাকে ঠিক করতে হবে কোথাও আটকে গেলে সেই সিচুয়েশন থেকে তুমি কিভাবে বের হবে। হতে পার তুমি stackoverflow এর হেল্প নিবে। না হয় github issues এ গিয়ে প্রশ্ন করবে। ইদানিং অনেক ফেইসবুক গ্রূপ আছে যারা হেল্প করে। সেখানে গিয়ে হেল্প চাইতে পারো।
এমনকি তোমার কিছু ফ্রেন্ডও থাকতে পারে। যাদের সাথে শেয়ার করে করে শিখবে। এই জিনিসটা খুব ইম্পরট্যান্ট।
স্টেপ-৯: ডাটাবেজ
প্রোগ্রামিং শিখতে গেলে তোমাকে github সম্পর্কে জানতে হবে। ডাটাবেজ সম্পর্কে জানতে হবে। SQL কি জিনিস এইটা দিয়ে কিভাবে query করে। কিভাবে Table বানায়। টেবিল থেকে কিভাবে ডাটা Select করে Update বা delete করে। এছাড়াও SQL এর কিছু ফাংশন আছে যেমন Avg, Max, Count সেগুলা জানতে হবে। Inner Join, Outer Join ইত্যাদি সম্পর্কে শিখতে হবে। এরপর তুমি যে প্রোগ্রমিং ল্যাঙ্গুয়েজ শিখতেছো সেটার সাথে mysql কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। হতে পারে SQLite or Pandas বা অন্য কিছু। তবে একটা কিছু হলেও জানতে হবে।
এছাড়াও API কি জিনিস। মাইক্রো সার্ভিস কি জিনিস। JSON, Rest API সম্পর্কে জানতে হবে।
স্টেপ-১০: প্রজেক্ট
প্রোগ্রামিং শেখার বড় অস্ত্র দুইটা। হয় কম্পিটিটিভ প্রোগ্রামিং করে করে শিখবে। না হয় প্রজেক্ট বানিয়ে বানিয়ে শিখবে। বেশিরভাগ পোলাপান প্রব্লেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং দেখলে ভয় পায়। তাই তাদের কাজ হবে মিনিমাম ৩ টা প্রফেশনাল প্রজেক্ট বানিয়ে ফেলতে হবে। একদম কমপ্লিট প্রজেক্ট। হতে পারে একটা ই-কমার্স ওয়েবসাইট। হতে পারে একটা অথেন্টিকেশন এর প্রজেক্ট। হতে পারে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর প্রজেক্ট।
তবে যে টাইপের প্রজেক্টই হোক না কেন। এই প্রজেক্ট নিজে নিজে করতে হবে। কোথাও ভিডিও দেখে দেখে করলে হবে না। ১০০% নিজে নিজে জাস্ট গুগল, stackoverflow বা github issues এর হেল্প নিয়ে বাকিটা নিজে নিজে করতে হবে। এবং প্রজেক্ট শেষ হওয়ার পর প্রজেক্টের কোড গিটহাব এ রেখে প্রজেক্ট heroku বা aws বা digital ocean এ deploy করতে হবে।
শেষ করে চাকরি বা কাজ খোঁজ
যেকোন জিনিস শেখার শেষ ধাপ হচ্ছে। সেটা দেখিয়ে চাকরি বা ইন্টার্ন জোগাড় করা। বা সেটা দিয়ে অনলাইনে ফ্রিলানচিং করে টাকা উপার্জন করা। টাকা উপার্জন অনেক ইম্পরট্যান্ট। কেউ তোমাকে তোমার কাজের বিনিময়ে টাকা দিচ্ছে। এইটার মানে হচ্ছে তুমি একটু না একটু পারতেছো বলেই সে টাকা দিয়ে তোমাকে কাজ করাচ্ছে। তবে পেইড কাজ পাওয়ার আগে শেখার জন্য আনপেইড ইন্টার্নও চাইলে করতে পারো।
আর চাকরি পেতে হলে তোমাকে resume বানাতে হবে। ইন্টারভিউ এর প্রিপারেশন নিতে হবে। তোমার লিংকডইন প্রোফাইল বানাতে হবে।
এতো লম্বা লিস্ট দেখে ভয় পাওয়ার কিছু নাই। কাজ খুব বেশি কিছু না। ডেইলি ডেইলি ৪ ঘন্টা ধরে এক বছর সময় দিলি বেশিরভাগ জিনিস তোমার কাছে ফকফকা হয়ে যাবে। আর তুমি দুনিয়ার প্রথম মানুষ না যে এই জিনিসগুলো শিখতে যাচ্ছে। দুনিয়ার কোটি কোটি প্রোগ্রামার এই জিনিসগুলো শিখছে। এদের মধ্যে হাজার হাজার অগামগাও আছে। সো, তারা পারলে তুমি পারবে না কেন?
আমার ধারণা-- এতো বড় উত্তর কেউ ধরে ধরে পড়বে না। তুমি যদি উপর থেকে ধরে ধরে পুরা উত্তরটা পড়ে থাকো। তাহলে একটু কষ্ট করে নিচে কমেন্ট করে দাও-- "২০২১ সাল হবে আমার প্রোগ্রামিং শেখার সাল" । যারা পুরা উত্তর পড়বে না। তারা বুঝবে না এই কমেন্টের মানে কি। তবে আমি বুঝে ফেলবো তুমি পুরাটা পড়ছো। আর তাতে তুমিও নেক্সট ইয়ার যে প্রোগ্রামার হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে সেই প্রমিজটাও তোমার করা হয়ে যাবে।

লিখেছেনঃ ঝংকার মাহবুব

YouTube Officially বাংলাদেশ Region চালু করেছে। কিন্তু বিষয় হইলো এইযে রিজিওন চালু হয়েছে এতে করে বাংলাদেশের রুচি দেখা যাবে...
02/09/2020

YouTube Officially বাংলাদেশ Region চালু করেছে।

কিন্তু বিষয় হইলো এইযে রিজিওন চালু হয়েছে এতে করে বাংলাদেশের রুচি দেখা যাবে Trending ভিডিওর মাধ্যমে।

বেশীর ভাগ বাংলাদেশের মানুষ কুরুচিপূর্ণ Content গুলো দেখে থাকে তাই দেশের ভাবমূর্তি কোথায় যাওয়া সম্ভাবনা আছে সেটা চিন্তা করেন। 😶

তাই সবার কাছে অনুরোধ এইরকম কুরুচিপূর্ণ Content গুলো পরিহার করুন।

আর এতো খুশি হয়ে আসলে লাভ নেই।

হ্যা বাংলাদেশে এখনো GPay চালু করেনি গুগল তাই এই রিজিওনাল সুবিধা ও সেইরকম ভাবে পাওয়া যাবে না হালকা কিছু পরিবর্তন ছাড়া।

এছাড়াও রয়েছে এখনো YouTube Partnership নিয়ে কিছু জটিলতা সেখানে বাংলাদেশের নাম দেয়নি।

Address

Chittagong
4216

Opening Hours

Monday 15:30 - 21:30
Tuesday 15:30 - 21:30
Wednesday 15:30 - 21:30
Thursday 15:30 - 21:30
Saturday 15:30 - 21:30
Sunday 15:30 - 21:30

Telephone

+8801537208071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal Hack posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal Hack:

Share