11/06/2022
National School Intra বা ন্যাশনাল স্কুল ইন্ট্রা এমন একটি সফটওয়্যার, যার মাধ্যমে আপনি স্কুল পরিচালনার যাবতীয় কার্যক্রম করতে পারবেন। যা প্রথাগত সিস্টেমে (কাগজ-কলমে) করতে গেলে অধিক জনবল লাগে, অতিরিক্ত সময় ব্যয় হয় এবং তা সংরক্ষনের জন্য ঝামেলা পোহাতে হয়।
উদাহরণ স্বরুপ ছাত্রদের ফি নিতে গেলে প্রথমে রিসিপ্ট লিখতে হয়, এরপর রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করতে হয়, লেট ফি থাকলে কত তা হিসেব করতে হয়, বকেয়া বেতন থাকলে তা বের করতে হয়, আবার প্রতিদিনের টোটাল ফি কাউন্ট করতে হয় আবার মাস শেষে টোটাল মাসিক ইনকাম বের করতে হয়। আবার কে স্কলারশীপ পাচ্ছে, কে পুওর ফাণ্ড থেকে টাকা পাচ্ছে এইসব হিসাবের জন্য আরো অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু ন্যাশনাল স্কুল ইন্ট্রা ব্যবহার করলে আপনি শুধু কোন ক্লাসের কত এমাউন্ট তা বছরের শুরুতে একবার সেট করবেন আর প্রতি মাসে ফির এমাউন্ট টা এন্ট্রি দিবেন বাকি সব কাজ(লেট ফি ক্যালকুলেশন, বেতন মাওকুফ, রিসিপ্ট, রেজিস্ট্রি ইত্যাদি) স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এবং রিসিপ্ট প্রিন্ট হয়ে যাবে।
ন্যাশনাল স্কুল ইন্ট্রা ব্যবহার করলে আপনি এইরকম অনেক জটিল কাজকে সহজে সম্পাদন করতে পারবেন। ফলে আপনার জনবল কম লাগবে, সময় বাঁচবে এবং অর্থ সাশ্রয় হবে। ন্যাশনাল স্কুল ইন্ট্রা ব্যবহার করলে আপনি অসংখ্য সুযোগ সুবিধা পাবেন যা নিচে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করা হলঃ
১) ওয়েবসাইটঃ এই সফটওয়্যারের সাথে একটি সুন্দর, গোছালো, ডাইনামিক ও রেসপন্সিভ ওয়েবসাইট সংযুক্ত আছে যা আপনার স্কুলের যাবতীয় কার্যক্রম সবার সামনে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে এবং আপনার স্কুলের বিজ্ঞাপন হিসেবে কাজ করবে। এই ওয়াবসাইটের মাধ্যমে আপনার স্কুলের যাবতীয় তথ্য যেমনঃ স্কুলের পরিচালনা কমিটি, প্রিন্সিপাল মেসেজ, চেয়ারম্যান মেসেজ, মিশন ও ভিশন, পাবলিক পরীক্ষার ফলাফল, যাবতীয় সুযোগ সুবিধা, স্কুলের পরিবেশ, স্কুলের বিভিন্ন ইভেন্ট, আপকামিং ইভেন্ট, বার্ষিক ক্যালেন্ডার, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, রুলস-রেগুলেশন, ইউনিফরম, নোটিশ, ছবি ও ভিডিও ইত্যাদি উপস্থাপন করতে পারবেন, যার মাধ্যমে আপনার স্কুলের বিভিন্ন কার্যক্রম ও বৈশিষ্ট্য সকলের সামনে উপস্থাপিত হবে।
সুবিধাঃ স্কুলের যাবতীয় তথ্য, নিউজ সম্পর্কে যে কেউ জানতে পারবেন।
২) ভর্তি ব্যবস্থাপনাঃ এই মডিউলটির মাধ্যমে বিশ্বের যে কোন জায়গা থেকে অভিভাবকরা অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে তাঁদের সন্তানদের ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং স্কুল কর্তৃপক্ষ যাবতীয় তথ্য বিবেচনা করে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করতে পারবেন।
এছাড়া অফলাইনে তথ্য নিয়ে ম্যানুয়ালি ছাত্র ভর্তি করানো যাবে।
সুবিধাঃ এই মডিউলটি ব্যবহারের ফলে ছাত্রদের ভর্তির সময় কাগজপত্র সংক্রান্ত ঝামেলা এড়ানো যাবে, ভর্তির যাবতীয় ডকুমেন্ট সংরক্ষণের ঝামেলা এড়ানো যাবে এবং ভর্তি সংক্রান্ত কাজগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে। অভিভাবকরা যেকোন স্থান থেকে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৩) স্টুডেন্ট মডিউলঃ এই মডিউলটির মাধ্যমে একজন ভর্তিকৃত ছাত্রের সকল তথ্য ( যেমনঃ অভিভাকের নাম, ঠিকানা, মোবাইল নং, স্টুডেন্টের আইডি, তার যাবতীয় সকল রেকর্ড ) একটি ক্লিকের মাধ্যমে জানা যাবে। স্টুডেন্ট ভর্তির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে তার আইডি কার্ড রেডি হয়ে যাবে।
সুবিধাঃ এই মডিউলটি ব্যবহারের ফলে ছাত্রদের তথ্য খোঁজার কাজ দ্রুততম সময়ে করা যাবে। স্বয়ংক্রিয়ভাবে আইডি কার্ড রেডি হয়ে যাবে।
৪) ডাইরী মডিউলঃএই মডিউলটির মাধ্যমে স্ব স্ব বিষয়ের শিক্ষক বা স্কুল এডমিন ছাত্রদের দৈনন্দিন পাঠের বিবরণ অনলাইনে লিখে দিবেন, ফলে অভিভাবকরা তাঁদের প্যানেল থেকে তাঁদের সন্তানদের দৈনন্দিন পাঠের বিবরণ সম্পর্কে জানতে পারবে।
সুবিধাঃ এই মডিউলটি ব্যবহারের ফলে স্কুল কর্তৃপক্ষ যে কোন সময় অনলাইনে প্রত্যেক ক্লাসের দৈনন্দিন পাঠের বিবরণ দেখতে পারবেন এবং ছাত্রদের ডাইরি বহন বা হারানোর ঝামেলা এড়ানো যাবে। ছোটদের ডাইরী লেখার কাজে জন্য জনবল লাগবেনা, ফলে অর্থ সাশ্রয় হবে।
৫) রেজাল্ট মডিউলঃ এই মডিউলটির মাধ্যমে স্কুল নিজের সুবিধামত এক বা একাধিক রেজাল্ট সিস্টেম বানাতে পারবে এবং তা ভিন্ন ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারবে।
এই মডিউলে রয়েছেঃ
ক) সাব্জেক্ট ম্যানেজমেন্টঃ এর মাধ্যমে বাধ্যতামূলক, অপশনাল ও এডিশনাল বিষয় নির্ধারণ করা যাবে।
খ) এক্সাম রেজিস্ট্রেশনঃ এর মাধ্যমে ছাত্রদের এক্সামের জন্য রেজিস্ট্রেশন করানো যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে এক্সামের এডমিট কার্ড তৈরি হয়ে যাবে।
গ) ভিন্ন ভিন্ন সাবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন মার্ক সেট করা যাবে (যেমনঃ ৮ম শেণির গণিত ১০০, আইসিটি ৫০)
ঘ) রেজাল্ট ইনপুটঃ নির্দিষ্ট ক্লাসের একজন ছাত্রের সব সাব্জেক্টের নাম্বার একসাথে বা একটি সাবজেক্টে সব ছাত্রের নাম্বার একসাথে ইনপুট দেওয়া যাবে।
ঙ) স্বয়ংক্রিয়ভাবে মার্কশিট, টেবুলেশন শিট রেডী হয়ে যাবে।
চ) স্বয়ংক্রিয়ভাবে ছাত্রদের পজিশন নির্ধারণ হয়ে যাবে।
ছ) এক ক্লিকেই একই সময়ে সব ক্লাসের রেজাল্ট একসাথে পাবলিশ করা যাবে এবং মোবাইল SMS এর মাধ্যমে পাঠানো যাবে। অভিভাবকরা তাঁদের প্যানেল থেকে সন্তানের রেজাল্ট দেখতে পারবেন।
৬) ফি মডিউলঃ এই মডিউলটির মাধ্যমে ছাত্রদের বিভিন্ন ফি সংক্রান্ত যাবতীয় হিসাব-নিকাশ করা যাবে । এছাড়াওঃ
ক) প্রত্যেক ক্লাসের বা গ্রুপের ছাত্রদের আলাদা বেতন, ফি সেট করা যাবে।
খ) বিভিন্ন ছাত্রদের স্কুল থেকে দেওয়া বিভিন্ন ছাড় (স্কলারশীপ, পুওর ফান্ড ) সেট করা যাবে।
গ) বকেয়া বেতন স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যাবে।
ঘ) বেতন নির্দিষ্ট তারিখের পর দিলে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বিলম্ব ফি স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে
ঙ) বেতন নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে রিসিপ্ট তৈরী হয়ে যাবে।
সুবিধাঃ এই মডিউলটি ব্যবহারের ফলে ছাত্রদের বেতন-ফি এর হিসাব লিখা ও সংরক্ষণের ঝামেলা এড়ানো যাবে। সময় সেভ হবে। স্কুল কর্তৃপক্ষ যে কোন সময় যে কোন ছাত্রের বা যে কোন ক্লাসের বা যে কোন সেকশনের ফি সংক্রান্ত যাবতীয় হিসাব এক ক্লিকেই দেখতে পারবেন। অভিভাবকরা তাঁদের সন্তানদের বেতন-ফি সংক্রান্ত যাবতীয় হিসাব সম্পর্কে যে কোন সময় অবগত হতে পারবেন।
এক ক্লিকেই দৈনিক, মাসিক হিসাব জানা যাবে।
৭) এটেন্ডেন্স মডিউলঃ এই মডিউলটি দিয়ে ছাত্রদের দৈনন্দিন উপস্থিতি অনুপস্থিতির রেকর্ড রাখা যাবে। এবং প্রতিদিনের উপস্থিতি অনুপস্থিতির রেকর্ড প্রত্যেক ছাত্রের স্ব স্ব অভিভাবককে মেসেজের জানানো যাবে । এছাড়াও এই মডিউলটির মাধমে উপস্থিতির দৈনিক , মাসিক ও বাৎসরিক, শতকরা হিসাব পাওয়া যাবে।
এছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন উপস্থিতি অনুপস্থিতির রেকর্ড রাখা যাবে। উপস্থিতির ক্ষেত্রে আগে বা দেরিতে আসার সময়ের রেকর্ড রাখা যাবে।
** স্কুল কর্তৃপক্ষ চাইলে ছাত্র ও শিক্ষকদের উপস্থিতি অনুপস্থিতির রেকর্ড নেওয়ার জন্য মেশিনের ব্যবস্থা করা যাবে।
সুবিধাঃ এই মডিউলটি ব্যবহারের ফলে ছাত্রদের দৈনন্দিন উপস্থিতি অনুপস্থিতির রেকর্ড লিখিত ভাবে লিখার এবং তা সংরক্ষনের ঝামেলা এড়ানো যাবে এবং অভিভাবকরা তাঁদের সন্তানদের প্রতিদিনের উপস্থিতি অনুপস্থিতির ব্যাপারে আপডেট থাকতে পারবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও সময়সহ সংরক্ষণ করা যাবে।
৮) মেসেজ মডিউলঃ মেসেজ মডিউলে ৩ ধরনের অপশন আছেঃ
ক) ইন্টারনাল ম্যাসেজঃ এই মেসেজের মাধ্যমে প্রত্যেক সিস্টেম ইউজার (admin to parents and teachers, parents to admin and teachers, teacher to admin and parents) একে অপরকে ম্যাসেজ পাঠাতে পরে। এর মাধ্যামে স্কুলের সাথে যুক্ত সকল ব্যাক্তিই একে অপরের ব্যপারে আপডেট থাকতে পারবেন। প্রত্যেক ইউজার তাদের প্যানেল থেকে অন্যকে মেসেজ পাঠাতে পারবেন এবং তাঁকে পাঠানো মেসেজ দেখতে পারবেন।
স্কুল কর্তৃপক্ষ চাইলে কোন নির্দিষ্ট ইউজার (অভিভাবক বা শিক্ষক ) কে এই সিস্টেম থেকে ব্লক করে দিতে পারবেন।
খ) মোবাইল এসএমএসঃ এই মেসেজ সিস্টেমের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ অভিভাভকদের বা শিক্ষকদের বিভিন্ন ইভেন্ট বা ইনফরমেশন জানাতে মোবাইলে SMS পাঠাতে পারবেন।
**এক্ষেত্রে এস এম এস কিনতে হবে
খ) ইমেইলঃ এই সিস্টেমের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ অভিভাভকদের বা শিক্ষকদের বিভিন্ন ইভেন্ট বা ইনফরমেশন জানাতে মোবাইলে ইমেইল পাঠাতে পারবেন।
সুবিধাঃ এই মডিউলটি ব্যবহারের ফলে স্কুলের যে কোন তথ্য এক ক্লিকেই সকল অভিভাবক ও শিক্ষকদের কাছে পাঠানো যাবে। প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে তাদের স্ব স্ব অভিভাবককদের মেসেজের মাধ্যমে জানাতে পারবেন। অভিভাবকরাও যেকোন বিষয় সম্পর্কে শিক্ষক ও স্কুল এডমিনকে মেসেজ দিতে পারবেন।
৯) একাউন্ট মডিউলঃ এর মাধ্যমে স্কুলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মাসিক স্যালারীর হিসাব করা যাবে। এছাড়াও স্কুলের দৈনন্দিন যেকোন খাতে খরচের হিসাব সংরক্ষন করা যাবে ।
সুবিধাঃ এই মডিউলটি ব্যবহারের ফলে মাসিক, বাৎসরিক স্যালারী স্টেটম্যান্ট দেখা যাবে । এছাড়াও দৈনিক, মাসিক ও বাৎসরিক যেকোন খরচের হিসাবের রিপোর্ট এক ক্লিকেই দেখা যাবে ।
এই সিস্টমে ৪ধরনের ব্যবহারকারী রয়েছেঃ
১) এডমিনঃ এডমিন সম্পূর্ণ সিস্টেমের সকল কাজ করতে পারবেন।
২) শিক্ষকঃ ডায়েরী লিখা, রেজাল্ট ইনপুট দেওয়া, মেসেজ পাঠানো, কোন ছাত্রের ফি চেক করা ইত্যাদি কাজ করতে পারবেন।
৩) অভিভাবকঃ নিজ সন্তানের ডায়েরী দেখা, রেজাল্ট দেখা, ফি চেক করা, নোটিশ দেখা, মেসেজ পাঠানো, ইত্যাদি কাজ করতে পারবেন।
৪) ছাত্রঃ নিজের ডায়েরী দেখা, রেজাল্ট দেখা, ফি চেক করা, নোটিশ দেখা, মেসেজ পাঠানো, ইত্যাদি কাজ করতে পারবেন।
স্যাম্পল সাইট: https://nationalschoolintra.com/aqa1
ভিডিও টিউটোরিয়ালঃ https://www.youtube.com/playlist?list=PLjz2JbNdqP6ttc5KBiT99OSW5aBlL8MSL
#স্কুল #মাদ্রাসা #শিক্ষাপ্রতিষ্ঠান