16/12/2023
যদি দেশপ্রেম নিয়ে কবিতা লিখতে বলেন, লিখে ফেলার জন্য কবির অভাব হলে ও দেশপ্রেম নিয়ে গান বা সিনেমা বানাতে বললে লোকের অভাব হবেনা!
ঈমান শব্দটা অনেকে মুসলমানি বা ইসলামি বললেও মুলত এই শব্দটা নিজের ভেতরকার শুদ্ধতা, সততা প্রকাশ করার জন্য উপমহাদেশে খুব প্রচলিতভাবে ব্যবহার করা হয়। আসলে নিজের সততা বা ঈমান যেমন কাউকে দেখান যায়না, ঠিক তেমনি দেশপ্রেম কার কতটুকু আছে, তা বুঝান যায়না। মুলত দেশপ্রেম বুঝানোর জন্য দেশের জন্য কাজ করে, ন্যায়ের পথে থেকে, অন্যায়কে পরিত্যাগ করে তা প্রমান করতে হয়।
উপলক্ষ ভিত্তিক বিজয় দিবস পালন কোন সময় কোন জাতিকে দেশপ্রেমিক করতে পারেনা। গান গেয়ে, সিনেমা বানিয়ে, মঞ্চে তা ধেই ধেই করেই যদি দেশপ্রেম বাড়ান জেত , তাহলে, আমার মনে হয় আমাদের দেশের মত দেশপ্রেমিক জাতি আর একটাও হত না! সাথে সাথে এই দেশটাও আজকে সাধিনতার ৫২ বছর পর অর্থনৈতিক ভাবে এতটা অসচ্ছল থাকতনা!
হায়, যদি গান গেয়ে দেশের এই দ্রব্যমূল্য কে কিছুটা কমানো যেত! যদি র্যালি বা পথ নাট্য করে এই অশান্ত দলাদলির রাজনিতিকে শান্ত করা যেত!! যদি কন্সার্ট করে বিশাল মাথাপিছু ঋন কিছুটা কমানো যেত!!! তাহলে আজকের এই বিজয় দিবস কতটাই না সার্থক হত!!!!
আপনি সত্য কথা বলতে পারেন না, আপনি ক্ষমতা পেয়ে অপব্যবহার করেন, আপনি গরিবের অর্থ কে আত্তসাত করেন, এই সব কিছুর মুলে, একটাই কারন আপনার ঈমান নাই, তাই দেশপ্রেম ও নাই
এইজন্যই বলা হয়, "দেশপ্রেম ঈমানের অংগ"। আসুন, নিজের যে যেখানে দায়িত্তে আছি, সত্যের পথে থেকে যথাযথভাবে পালন করে,প্রতিদিনিই বিজয় দিবস পালন করি!
©️ Maruf Ahmed
#বিজয়দিবস