05/04/2019
@তোমার সাথে আমার রিলেশন হচ্ছেনা;আমি স্যরি।
-স্যরি মানে?
@কেন ছ্যচরামি করো?
-কেন রিলেশন রাখবা না? এটাতো বলবা?
@আমি জানিনা- তোমাকে আমার বিষের মত লাগে। সব সময় তোমার খবরদারি আমার ভালো লাগেবা
-আরে বাবা এগুলো তো কোন এক্সকিউজ না। চাইলা আর রিলেশিন ব্রেকাপ করলা! এটা হইলো কিছু?
@হুম আমি এমনি।
-তুমি তো প্রপোজ করসিলা
@তো কি হইসে? আমি তোমাকে টলারেট করতে পারিনা; প্লিজ আমাকে ছাড়ো
- আমি কিভাবে ছাড়বো? ৫ বছরের ইতিহাস একদিনে ভুলা সম্ভব না।
@আমার পক্ষ্যে ভুলা সম্ভব ; তোমার স্ট্যবলিশড হতে হতে আরো ৫ বছর; আমি কি ততদিন বসে থাকবো?
-বসে থাকবা কেন? চলো আজি বিয়ে করি? আমার তো সমস্যা নেই।
@এই তুই বিয়ে করে কি খাওয়াবি? বাতাশ? দেখো প্লিজ আমাকে দিয়ে খারাপ ব্যবহার বের করাইয়ো না। আমি যা বলসি তাই ফাইনাল।
-তাহলে এতকিছু তুমি আগে বুঝো নাই কেন?
@আগে বুঝিনি! তাইবলে কি এখনো অবুঝ থাকবো?
এভাবেই ৫ বছরের সুমন আর শীলার প্রেমের ইতি ঘটে। সুমন বছর দু'এক শীলার জন্য কাদলেও শীলা কিন্তু এখনো কাদে। কারন শীলার স্বামী প্যরালাইজড- ব্রেন স্টোকের পেশেন্ট।
অন্যদিকে সুমন নেশার ঘোর কাটিয়ে আজ ইন্টার্ন্যশনাল ব্যবসায়ী। ছোট ছোট ধাক্কা খেয়ে খেয়ে সুমনের মনে আজ আবেগের পাত্তা নেই। পড়াশুনা ছেড়ে দিয়েছে যখন সে ওনার্স থার্ড ইয়ারে পড়ে। তবে হাল টা সে ছড়ে নি। তিলে তিলে সততা আর বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে তার বিশাল ইকোনমিক জোন।
সুমনের মায়ের নামে গড়ে ওঠা ট্রাস্ট থেকে প্রায় সময় অসহায় আর এতিম দুস্থ দের সহযোগিতা করে সে।আজ ৩৫ বছর পর জীর্নশীর্ন অবস্থায় শীলা কে দেখে চোখের কোনে পানি আসলেও আবেগ তাকে ছুতে পারেনি। সেদিনের সে লালগোলাপ আজো তার ডাইরিতে। শুধু বদলে গেছে সময়-বদলে গেছে বিশ্বাসের জায়গা-বদলে গেছে দুটি মন।
মোরাল অফ দ্য স্টরি- "তকদির ইলাহী" বলে একটা কথা আছে। রিজিকের মালিক রাজ্জাক। নিজের নিয়ত ঠিক করে ভালোবাসার মানুষের সাথে বৈধ ভাবে সংসার করুন। বৈধ কাজে বর্কত দেবে আল্লাহ।অন্যকে ঠকিয়ে নিজে বড় হতে যাবেন মানেই নিশ্চিত ধরা খাবেন। দিন সবার সমান যায়না। আমাদের বদলাতে হবে।