25/06/2026
নিচের আরেকজনের প্রথম সেল পাওয়ার রেজাল্ট শো করলাম, এটা দেখেই অনেকেই প্রশ্ন করে খরচ কত, ভাই আমি খরচ কত সেটা শেয়ার করিনাই, আমি শেয়ার করেছি তার প্রথম সেল এর আনন্দ, লেগে থাকলে সেল আসবে, আর সেই সেল কে প্রফিট এ রুপান্তর করতে হয়, সেল মানেই শুধু প্রফিট না, আবার সেল আসা সেটাও একটা সিগনাল, যদি সেল আসে তাহলে এবার আস্তে আস্তে অপ্টীমাইজ করে খরচ কমাতে হবে, আর প্রফিট বাড়াতে হবে।
কিন্তু নিচের সেল এ লস হয়নি, প্রফিটে আসছে, তাই শেয়ার করেছি।
সফলতা বললেই আসেনা, কাজ করতে হয়, সাধনা করতে হয়, লেগে থাকতে হবে।
১ টা ক্যাম্পেইন করলাম, ১০-২০-৩০ ডলার খরচ করলাম আর বললাম সেল আসেনা কেন?
এটা কি সম্ভব?
জীবনেও সম্ভব না, কারণ ৩০-৫০ ডলার খরচ করেই যদি একটা বিজনেস দাড় করানো যেত বা সফল হওয়া যেত তাহলে আর কেও কষ্ট করতনা।
আর উনি আমার নিউট্রা এফিলিয়েট এর শর্ট কোর্সের একজন স্টুডেন্ট।