পল্লী মঙ্গল ফার্মেসি -ইউনিট ২

পল্লী মঙ্গল ফার্মেসি -ইউনিট ২ পল্লী মঙ্গল ফার্মেসির ৪টি শাখা রয়েছে।
হাটহাজারী বাসস্ট্যান্ড ২, আলিফ হসপিটাল সংলগ্ন ১ ও হামজারবাগ ১টি

13/08/2026

বিশ্ব অরগান দিবস!
World Organ Day!

12/08/2026

শরীরে রক্তের ঘাটতি হবে না এই খাবার খেলে!🔥

10/08/2026
09/08/2026

এখন নতুন রূপে!
Itokine Tablet, Everest Pharma
নতুন হলোগ্রাফিক ফয়েল প্রযুক্তিতে,
আপনাদেরবিশ্বস্ত ইটোকাইনের প্রতিটি ব্লিস্টারে
সংযোজিত হয়েছে সত্যতা
যাচাইয়ের দৃশ্যমান নিশ্চয়তা।

08/08/2026

মানুষের সহ্যের সীমা

06/08/2026

শরীরে ভিটামিনের ঘাটতি জানবেন যে ৮ লক্ষণে

স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত ব্যায়াম করার পরও যদি সারাক্ষণ ক্লান্তি, চুল পড়া, ত্বক শুষ্ক হওয়া বা শরীরে অস্বস্তি অনুভব করেন, তবে তা শরীরে ভিটামিন বা খনিজের ঘাটতির ইঙ্গিত হতে পারে। অনেকেই এসব লক্ষণকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান।

যেসব লক্ষণে সতর্ক হবেন:
১. অবিরাম ক্লান্তি
ভিটামিন ডি, বি-১২, আয়রন বা ফোলেটের ঘাটতির লক্ষণ হতে পারে।
২. মাংসপেশিতে ব্যথা বা দুর্বলতা
ভিটামিন ডি, ভিটামিন ই বা ম্যাগনেসিয়ামের অভাবের কারণে হতে পারে।
৩. অতিরিক্ত চুল পড়া
বায়োটিন, জিঙ্ক, ভিটামিন বি-২ বা ফোলেটের ঘাটতির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।
৪. শুষ্ক ত্বক ও খুশকি
ভিটামিন এ, সি, ই বা ওমেগা-৩-এর ঘাটতির ইঙ্গিত হতে পারে।
৫. ক্ষত শুকাতে দেরি বা ঘন ঘন অসুস্থ হওয়া
ভিটামিন সি, ই, কে বা জিঙ্কের ঘাটতির সম্ভাবনা থাকে।
৬. মুড সুইং বা মন খারাপ
ভিটামিন ডি বা ভিটামিন বি-৬-এর অভাব এর একটি কারণ হতে পারে।
৭. রাতের দৃষ্টি কমে যাওয়া বা ঝাপসা দেখা
ভিটামিন এ-এর ঘাটতির লক্ষণ হতে পারে।
৮. হাত-পায়ে ঝিঁঝি বা অবশ ভাব
ভিটামিন বি-১২, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

কী করবেন?
✔ সুষম খাদ্য গ্রহণ করুন—তাজা ফল, শাকসবজি, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি খাদ্যতালিকায় রাখুন।
✔ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করান।
✔ চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না,

কারণ কিছু ভিটামিনের অতিরিক্ত মাত্রাও ক্ষতিকর হতে পারে।

Source: Daily Jugantor

#স্বাস্থ্যসচেতনতা #ভিটামিনঘাটতি #সুস্থজীবন #পুষ্টি #স্বাস্থ্যপরামর্শ

06/08/2026

📌বাচ্চাদের জন‍্য যে ৬ টি জিনিস ঘরে আনবেন নাঃ

>ইন্সট‍্যান্ট নুডলস, চিপস
>বিস্কিট/কুকিজ
>চকোলেট/ক‍্যান্ডি
>জুস
>সস/কেচাপ
>প‍্যাকেটজাত সেরেলাক

📌তাহলে কি নিয়ে যাবেন বাচ্চার জন‍্য?

খাবারঃ মৌসুমি ফল, টকদই।

শিক্ষামূলক গিফট
• অক্ষর বা সংখ্যা শেখার বোর্ড
• ম্যাগনেটিক অ্যালফাবেট সেট
• পাজল গেম
• চিত্রাঙ্কন বই ও রঙ পেন্সিল
• ফ্ল্যাশ কার্ড (রঙ, পশুপাখি, ফল)

ক্রিয়েটিভ গিফট
• প্লে-ডো (মাটির খেলনা)
• আর্ট অ্যান্ড ক্রাফট কিট
• স্ট্যাম্প সেট
• স্টিকার বুক
• পাজল ব্লক বা লেগো

বই
• শিশুদের গল্পের বই
• ইন্টারঅ্যাকটিভ সাউন্ড বুক

অন্যান্য মজার গিফট
• বুদবুদ তৈরি করার সেট (Bubble Maker)
• পানির বোতল (কার্টুন প্রিন্টেড)
• ব্যাকপ্যাক (পছন্দের কার্টুন বা প্রাণীর ডিজাইন)

🎈 কম খরচে জনপ্রিয় গিফট আইডিয়া
• পেন্সিল বক্স সেট
• রঙিন জলরঙ
• ছোট স্টাফড টয়
• পাজল বা ব্লক

Dr.Tanvir Ahmed
Join: Child Disease and Surgical

05/08/2026

কর্মক্ষেত্রে হার্ট ভালো রাখার উপায়।
#হার্ট

মায়ের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু তার নিজের জন্যই নয়, শিশুর সুস্থতা ও বুকের দুধের উৎপাদন বাড়াতে সরাসরি ভূমিকা রাখে। আবা...
04/08/2026

মায়ের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু তার নিজের জন্যই নয়, শিশুর সুস্থতা ও বুকের দুধের উৎপাদন বাড়াতে সরাসরি ভূমিকা রাখে। আবার কিছু খাবার শিশুর জন্য ক্ষতির কারণও হতে পারে।

মায়েদের সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়াতে তথ্যটি শিশুর মায়ের সাথে শেয়ার করুন।

#বিশ্বমাতৃদুগ্ধসপ্তাহ

মায়ের দুধ থেকে বঞ্চিত হলে শিশুর ডায়রিয়া, অপুষ্টি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি শিশু তার ...
03/08/2026

মায়ের দুধ থেকে বঞ্চিত হলে শিশুর ডায়রিয়া, অপুষ্টি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি শিশু তার প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বঞ্চিত হয়, যা তাকে হামের মতো মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে ফেলে এবং শিশুমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আমাদের অঙ্গীকার হোক প্রতিটি শিশুর জন্য জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের দুধ নিশ্চিত করা।

#বিশ্বমাতৃদুগ্ধসপ্তাহ

Address

ইদ্রিস টাওয়ার, বাসস্ট্যান্ড, হাটহাজারী
Chittagong
4330

Opening Hours

Monday 09:30 - 00:00
Tuesday 09:30 - 00:00
Wednesday 09:30 - 00:00
Thursday 09:30 - 00:00
Friday 09:30 - 00:00
Saturday 09:30 - 00:00
Sunday 09:30 - 00:00

Telephone

01865588999

Website

Alerts

Be the first to know and let us send you an email when পল্লী মঙ্গল ফার্মেসি -ইউনিট ২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share