09/05/2017
#এসো_গল্পে_গল্পে_স্বপ্ন_বুনি..
গৎবাঁধা কোন লেকচার নয়, নয় বতৃতার ফুলঝুরি। গল্প, নিছক গল্প নিয়েই আসছেন আমাদের চার স্বপ্ন সারথি- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক দিপান্বীতা ভট্টাচার্য ও লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। শত প্রতিকূলতার মাঝে হাজারো বাঁধা ডিঙ্গিয়ে নিজেকে স্বপ্ন চূড়ায় নিয়ে যাওয়ার গল্প শুনাবেন এই স্বপ্ন সারথিরা। যে গল্পের পরতে পরতে লুকিয়ে আছে অনুপ্রেরনার অসীম শক্তি। যে শক্তিতে ভর করে তুমিও যেতে পারো বহুদূর..!
মেয়ে, নিজের ঘুমন্ত আত্মবিশ্বাসকে জাগিয়ে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার সুযোগ এখন তোমার নাগালেই। গল্পে-গল্পে স্বপ্নগাঁথা শুনাতে তোমার দুয়ারেই আসছেন স্বপ্ন-সারথিরা।
চলে এসো, লামা উপজেলা টাউন হলে, আগামী বৃহস্পতিবার (১১ মে) সকাল ঠিক সাড়ে নয়টায়। তোমাদের নিয়ে-তোমাদের জন্যই আমাদের আয়োজন-
এসো, গল্পে-গল্পে স্বপ্ন বুনি..
যাদের নিয়ে আয়োজন- স্কুল পর্যায়ের নবম-দশম শ্রেণি ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রী (বিশেষ করে লামা-আলিকদম অঞ্চলের)।
আয়োজনে- #সেবা (একটি সমাজ কল্যাণমূলক সংগঠন)।
|
|
|
|
Banner Designed By : Graphic Ark