Computer Servicing

Computer Servicing কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্রাবলশুটিং 1) কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্রাবলশুটিং
2) হোম সার্ভিস

03/04/2025

Support him by sending Stars

উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটআপের পরে অনেকেই ডিসপ্লে, সাউন্ড ড্রাইভার সহ অন্যান্য প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার মিলাতে সমস...
19/03/2018

উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটআপের পরে অনেকেই ডিসপ্লে, সাউন্ড ড্রাইভার সহ অন্যান্য প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার মিলাতে সমস্যায় পড়েন। (যেমন: ডিসপ্লে রেজুলেশন লো কোয়ালিটির, সকল ভিডিও প্লেয়ারে পারফরমেন্স নিম্নমানের, ‘সাউন্ড নাই’/ সাউন্ড আইকন ডিসেবল, ‘ইউএসবিতে ডিভাইস ধরছেনা’, ‘নেট কানেকশন নাই’ ইত্যাদি সমস্যা হতে পারে) মাল্টি ড্রাইভার কালেকশন সফটওয়্যার থেকেও সব ড্রাইভার অনেকসময় সঠিকভাবে পাওয়া যায়না, এবং অনলাইন থেকে ড্রাইভার ডাউনলোড + ইন্সটলেশন প্রকৃয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলি ইন্সটলেশন হবার পর ইন্সটলকৃত ড্রাইভারকে পুনরায় ইন্সটলযোগ্য ব্যাকআপ করে রাখা যায়।থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে আপনি ড্রাইভারগুলি ব্যাকআপ রাখুন। drivergeniusprofessional এর মত সফটওয়্যার ব্যবহার করে দেখতে পারেন।আশা করি উপকৃত হবেন। লিংক: https://drivergeniusprofessional.com/

17/01/2018

১) কম্পিউটারে ত্রুটিপূর্ণ/পুরাতন পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন না। নিম্নমানের পাওয়ার সাপ্লাই কম্পিউটারের মাদারবোর্ডের জন্য ক্ষতিকারক। প্রয়োজনে নতুন পাওয়ার সাপ্লাই ব্যবহার করুন।

২) কম্পিউটারের এলসিডি মনিটরে স্পিরিট জাতীয় কিছু লাগাবেন না। এলসিডির ক্ষতি হতে পারে। মনিটর পরিষ্কার করতে গিয়ে অনেকে এই ভুল করে থাকেন। প্রয়োজনে পরিষ্কার কাপড়ের কোণায় কয়েক ফোঁটা পানি দিয়ে সামান্য ভিজিয়ে নিতে পারেন। কিন্তু স্পিরিট পরিত্যাজ্য। বাজারে এলসিডি/এলইডি মনিটর ক্লিনার পাওয়া যায়। কিন্তু ভুলেও সি.পি.ইউ বডি ক্লিনার এল.সি.ডি মনিটরে ব্যবহার করবেন না। এল.সি.ডির লিকুইড ক্লিনার এল.সি.ডিতেই ব্যবহার করবেন।

৩) ল্যাপটপের চার্জার অনর্থক ল্যাপটপে (চার্জ হবার পরও) লাগিয়ে রাখার প্রয়োজন নাই। অপ্রয়োজনীয় চার্জ প্রদান থেকে বিরত থাকলে ব্যাটারি দ্রুত আয়ু কমে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। চার্জ কমে গেলেই চার্জে দিবেন, এবং চার্জ ফুল হবার সাথে সাথে চার্জার খুলে ফেলবেন। এটিই সঠিক নিয়ম।

Computer Servicing

18/11/2017

কম্পিউটার টিপস:

# অনেকেই কম্পিউটারের জন্য এন্টিভাইরাস কিনে থাকেন; আবার অনেকে কিনেন না। কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহারের জন্য (টাকা দিয়ে) কেনা হয়েছে ভাবলেও মূলত এন্টিভাইরাস কেনা হয়না, বস্তুত আপনি বছরখানেক অথবা বিভিন্ন নির্দিষ্ট মেয়াদে ব্যবহারের জন্য ভাড়া নিচ্ছেন মাত্র! অর্থাৎ: প্রকৃতপক্ষে এন্টিভাইরাস টাকা দিয়ে কেনা যায়না, সাময়িক ব্যবহারের জন্য নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ব্যবহার করা যায়। আপনার এন্টিভাইরাস ব্যবহারের কৌশলের উপর নির্ভর করে পিসির সুরক্ষা। সেটা যে কোন ধরণের এন্টিভাইরাস হতে পারে। সর্বশেষ ভার্সনের এন্টিভাইরাসটিই আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে, সেটা যে কোন কোম্পানিরই হোক না কেন।

Address

I/113, Kaibalyadham Housing Society, P/S:/Akbar Shah, P/O:/Firozshah
Chittagong
4207

Telephone

+8801674223706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Computer Servicing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share