25/01/2017
#হারবাংবাসী_একবার_পড়ে_দেখুন
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
★বি,এম হাবিব উল্লাহ,চকরিয়া
(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের স্মৃতি বিজড়িত প্রাচীন
ও জনবহুল এলাকা চকরিয়া উপজেলার
হারবাং বাজারটির এখন দৈন্য দশার
সৃষ্টি হয়েছে। হারবাং হচ্ছে চকরিয়ার
একটি ঐতিহ্যবাহী সামাজিক.
সাংস্কৃতিক ও ক্রীড়া অধ্যুষিত
এলাকা। ১৮০০ সালের দিকে স্থাপিত
এ হারবাং বাজারটি দেখতে এক সময়
দুরপাল্লার লোকজন ভিড় করতো
এখানে। হারবাং আদি বসতীদের
নিরাপদ স্থান হিসেবেও পরিচিত
বাংলাদেশের সর্বত্র। তৎকালীণ নাম
করা বেশ ক’জন জমিদার ব্যক্তির মধ্যে
হারাবং বাজারটি আইগ্যা প্র“ সওদাগর
ও আজিম উল্লাহ খান নাম করনেও বহুল
পরিচিত ছিল বলে অনুসন্ধানে জানা
গেছে। লাল মোহাম্মদ নামেও সেই
সময়ের একব্যক্তি হারবাং-এ প্রসিদ্ধ
ছিল বলে জানা যায়।
সরজমিন ঘুরে ফিরে দেখা গেছে,
আগেকার আমলে আজম উল্লাহ খান বা
খান পরিবারেরই রাজত্ব ছিল হারবাং
বাজার তথা আশ পাশের এলাকায়।
তবে আইগ্যা প্র“ ছিল বড় ব্যবসায়ী এবং
হারবাং বাজারটির একটি অংশের
খরিদা সুত্রে মালিক। একই সময়ে
আহসান উল্লাহ সিকদার নামের একজন
জমিদার ছিল হারবাং বাজারের
অংশিদার। প্রবীণ লোকজনের সাথে
আলাপকালে জানা যায়, হারবাং-
রাখাইন পাড়া সেই সময়ে বিশাল জন
অধ্যুষিত একটি বড় অংশ ছিল। তা আজ এক
দশমাংশে পৌঁছেছে। এখনও পুর্বেকার
রাখাইন পাড়ার অসংখ্য নিদর্শন
এখানে বিদ্যমান রয়েছে। সরজমিন
খোজ নিয়ে এবং একটি বিশ্বস্থ সুত্রে
জানা গেছে, গুনো মেজো ঠাকুর এর
নাম করনে বর্তমানে হারবাং-এ একটি
ধর্মীয় উপাসনলায় (খ্যায়াং) এবং
হারবাং ছড়া খালের পুর্ব পাশে
জমিদার আইগ্যা প্র“ সওদাগরের নাম
করনেও তার নিজস্ব সম্পত্তির উপর একটি
খ্যায়াং দৃশ্যমান।
বিগত ১৯৫৬ ইং সালের দিকে স্থাপিত
হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি
হারবাং বাজারের পাশেই অবস্থিত।
হারবাং-এ জন্ম নিয়েছে সাবেক
স্বাস্থ্যমন্ত্রী খান বাহাদুর জালাল
উদ্দিন আহমদ চৌধুরী , লে. কর্ণেল
জিয়া উদ্দিন (বীর উত্তম) সহ অস্যং গুণী
ব্যাক্তি। এদিকে হারবাং-এর নাম
কিভাবে হয় জানতে চাইলে কয়েকজন
বয়োবৃদ্ধ লোক জানান, তৎসময়ে হারমাত
নামে একজন রাজা ছিল হারবাং-এ।
তাকে দুস্য নামেও চিনত অনেকে।
হারমাতের নাম করনেই হারবাং নাম
করন করা হয় বলে এলাকাবাসী
জনিয়েছেন।
সে ময়য়ে হারবাং-এ রাজ-কেল্লা
ছিল ৬টি। যা এখন দৃশ্যমান নয়।
হযরত শাহসুপি ছিল হারবাং এর একজন
প্রখ্যাত ধর্মীয় সাধক। হারবাং
বাজারের পাশে হারবাং-ছড়ি খাল
এটিও একটি পুরানো আমলের স্মৃতি।
হারবাং বাজারের বর্তমান অবস্থা
সম্পর্কে এলাকার বয়েবিৃদ্ধ ছাবের
আহমদ প্রকাশ ছাবুলহক মেম্বার জানান,
শিঘঘির এ বাজারের সংষ্কার
প্রয়োজন। ঐতিহ্য হারাতে বসেছে এ
বাজারটি এবং এলাকার ঐতিহ্যবাহী
নিদর্শন গুলোও বিলুপ্ত হতে চলেছে।
রাস্তা ঘাট মেরামত সহ প্রয়োজন
হারবাং এর সর্বোপরী উন্নয়ন। তিনি
আরো জানান, প্রতি শনিবার এবং
মঙ্গলবার হারবাং বাজার বসলেও
বাজারটিতে কোন ক্রেতা নেই
বললেও চলে।…